Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Lalit Modi's Biopic: আইপিএল-কাণ্ডের বিতর্কিত মুখ এবার সিনেমার গল্পে! ললিত মোদীর বায়োপিকে কি দেখা যাবে রণবীর সিংকে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
Lalit Modi's Biopic: আইপিএল-কাণ্ডের বিতর্কিত মুখ এবার সিনেমার গল্পে! ললিত মোদীর বায়োপিকে কি দেখা যাবে রণবীর সিংকে?
ছবিঃ সংগৃহীত

আইপিএলকে ঘিরে সাফল্য, বিতর্ক এসব নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রে ললিত মোদী। এবার সেই জীবনই উঠে আসতে চলেছে বড় পর্দায়। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সংস্থা ‘নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে ললিত মোদীর জীবন অবলম্বনে একটি বায়োপিক তৈরি হতে চলেছে। 


খবর অনুযায়ী, ছবিটির লেখালিখি ও উন্নয়নের সঙ্গে যুক্ত রয়েছেন লেখক-প্রযোজক স্নেহা রাজানি। শুধু ললিত মোদীকে ঘিরে বিতর্ক তুলে ধরা নয়, তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিভিন্ন অধ্যায়ও পর্দায় তুলে ধরা হবে। আর এখানেই উঠে আসছে রণবীর সিংয়ের নাম। চলতি বছরের জুনে এক সাক্ষাৎকারে ললিত মোদী জানিয়েছিলেন, প্রায় দু’বছর আগে রণবীর নিজেই তাঁর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। অভিনেতা লন্ডনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। পাশাপাশি ললিতের চরিত্রে অভিনয় করার ইচ্ছার কথাও জানান।


ললিতের বক্তব্য অনুযায়ী, সেই সাক্ষাতে শুধু সৌজন্য সাক্ষাৎ হয়নি, তাঁর বায়োপিক নিয়েও আলোচনা হয়েছিল। তিনি বলেন,“রণবীর আমার বায়োপিকে অভিনয় করতে চান। উনি নিজে লন্ডনে এসে আমার সঙ্গে দেখা করেছিলেন। আমিও চাই রণবীরই আমার চরিত্রে অভিনয় করুক। তবে প্রশ্ন হল, ওঁর হাতে সময় আছে কিনা! কারণ রণবীর এখন অনেক বড় তারকা।” তবে এখানেই রয়েছে আসল টুইস্ট। রণবীরের নাম সামনে এলেও তাঁকে এখনও ছবির জন্য চূড়ান্ত করা হয়নি। এমনকি ছবির পরিচালক বা সম্পূর্ণ কাস্ট নিয়েও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। 

বিষয় : Ranveer Singh Lalit Modi

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬


Lalit Modi's Biopic: আইপিএল-কাণ্ডের বিতর্কিত মুখ এবার সিনেমার গল্পে! ললিত মোদীর বায়োপিকে কি দেখা যাবে রণবীর সিংকে?

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আইপিএলকে ঘিরে সাফল্য, বিতর্ক এসব নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রে ললিত মোদী। এবার সেই জীবনই উঠে আসতে চলেছে বড় পর্দায়। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সংস্থা ‘নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে ললিত মোদীর জীবন অবলম্বনে একটি বায়োপিক তৈরি হতে চলেছে। খবর অনুযায়ী, ছবিটির লেখালিখি ও উন্নয়নের সঙ্গে যুক্ত রয়েছেন লেখক-প্রযোজক স্নেহা রাজানি। শুধু ললিত মোদীকে ঘিরে বিতর্ক তুলে ধরা নয়, তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিভিন্ন অধ্যায়ও পর্দায় তুলে ধরা হবে। আর এখানেই উঠে আসছে রণবীর সিংয়ের নাম। চলতি বছরের জুনে এক সাক্ষাৎকারে ললিত মোদী জানিয়েছিলেন, প্রায় দু’বছর আগে রণবীর নিজেই তাঁর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। অভিনেতা লন্ডনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। পাশাপাশি ললিতের চরিত্রে অভিনয় করার ইচ্ছার কথাও জানান।ললিতের বক্তব্য অনুযায়ী, সেই সাক্ষাতে শুধু সৌজন্য সাক্ষাৎ হয়নি, তাঁর বায়োপিক নিয়েও আলোচনা হয়েছিল। তিনি বলেন,“রণবীর আমার বায়োপিকে অভিনয় করতে চান। উনি নিজে লন্ডনে এসে আমার সঙ্গে দেখা করেছিলেন। আমিও চাই রণবীরই আমার চরিত্রে অভিনয় করুক। তবে প্রশ্ন হল, ওঁর হাতে সময় আছে কিনা! কারণ রণবীর এখন অনেক বড় তারকা।” তবে এখানেই রয়েছে আসল টুইস্ট। রণবীরের নাম সামনে এলেও তাঁকে এখনও ছবির জন্য চূড়ান্ত করা হয়নি। এমনকি ছবির পরিচালক বা সম্পূর্ণ কাস্ট নিয়েও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত