বলিউডের অন্যতম চর্চিত জুটি রিচা চাড্ডা ও আলি ফজল। অভিনয়ের জগত ছাড়াও তাঁদের সম্পর্ক নিয়েও আগ্রহ থাকে অনুরাগীদের। প্রেম থেকে দাম্পত্য, তারপর সন্তান। সময়ের সঙ্গে বদলেছে তাঁদের সম্পর্কের সমীকরণ। এবার আলির সঙ্গে সম্পর্কের একেবারে অজানা দিক নিয়ে কথা বললেন রিচা।
অভিনেত্রী জানান, এখন তাঁদের অধিকাংশ কথাবার্তার কেন্দ্রেই থাকে মেয়ে জুনেইরা ইদা ফজল। আগামী মাসে দু’জনেরই শুটিং রয়েছে। মেয়েকেও সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তাঁরা। সন্তান আসার পর যে ব্যস্ততা আরও বেড়েছে, তা স্বীকার করেছেন অভিনেত্রী। তবে এতকিছুর মধ্যেও দাম্পত্যের একটি সুন্দর সময় উপভোগ করছেন বলে মনে করেন রিচা। সম্পর্কের ক্ষেত্রে নিজের কিছু ‘নন-নেগোশেবল’-এর কথাও জানিয়েছেন রিচা। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সম্মান এবং বিশ্বাস।
দু’জনের মধ্যে দায়িত্বও ভাগ করে নিয়েছেন রিচা ও আলি। কে কোন কাজ করবেন, তা নিয়ে তাঁদের একটা বোঝাপড়াও রয়েছে। অভিনেত্রীর মতে, সম্পর্কের ভিত থেকে যদি সম্মানটাই সরে যায়, তাহলে সেই সম্পর্ক দীর্ঘদিন টিকিয়ে রাখা কঠিন। তাই তাঁর কাছে ভালোবাসার পাশাপাশি পারস্পরিক সম্মান এবং বিশ্বাসের জায়গাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সম্পর্কের শুরুর দিকের কথাও তুলে ধরেছেন রিচা। জানিয়েছেন, আলি যখন সাইকেল চালিয়ে ঘুরতেন, সেই সময় থেকেই তাঁকে চেনেন তিনি। মাঝে মাঝে সেগুলি মনে পড়লে অদ্ভুত একটা অনুভুতি হয়। ২০২২ সালে বিশেষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রিচা ও আলি। পরে ওই বছরই অক্টোবরে আয়োজন করেছিলেন তাঁদের বিয়ের অনুষ্ঠান। ২০২৪ সালের জুলাইয়ে তাঁদের সংসারে আসে কন্যাসন্তান জুনেইরা।
বিষয় : Bollywood Richa Chadha Ali Fazal

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন