Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Srijit Mukherji Rahul Banerjee: ‘আজ রাহুল জিতুক’! বন্ধুর স্মৃতিতে সৃজিতের আবেগঘন স্বীকারোক্তি, আবেগে ভাসলেন দেব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
Srijit Mukherji Rahul Banerjee: ‘আজ রাহুল জিতুক’! বন্ধুর স্মৃতিতে সৃজিতের আবেগঘন স্বীকারোক্তি, আবেগে ভাসলেন দেব
রাহুলের স্মৃতিতে সৃজিত, আবেগপ্রবণ ‘দাদাগিরি’র মঞ্চ। সংগৃহীত ছবি

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ছ’মাস পেরিয়ে গিয়েছে। কিন্তু তাঁর স্মৃতি এখনও সহকর্মী থেকে শুরু করে বন্ধু এবং অনুরাগীদের মনে একইভাবে উজ্জ্বল। এবার সেই স্মৃতিই ফিরে এল ‘দাদাগিরি’র মঞ্চে। প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু সৃজিত মুখোপাধ্যায় তাঁর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।


রাহুলের সঙ্গে সৃজিতের বন্ধুত্ব দীর্ঘ সময়ের। সৃজিতের ‘জুলফিকার’, ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, ‘দুর্গ রহস্য’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ‘দাদাগিরি’র মঞ্চেও দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। নিজের পুজোর ছবি ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এর প্রচারে ‘দাদাগিরি’র বিশেষ পর্বে উপস্থিত হয়েছিলেন পরিচালক। এবার সেই মঞ্চেই রাহুলকে স্মরণ করলেন সৃজিত।


রাহুলকে মনে করে সৃজিত বলেন, “এই জামাটা আমায় দিয়েছিল রাহুল।” এর পরই পুরনো ‘দাদাগিরি’র প্রসঙ্গ টেনে পরিচালক জানান, রাহুল তাঁকে বারবার বলতেন, পরের বার খেলতে এসে তিনি সৃজিতকে হারিয়ে দেবেন। সেই কথাই মনে করে সৃজিত বলেন, “আজ আমি রাহুলের কাছে হারতে চাই।” বন্ধুর কথা বলতে বলতে সৃজিতের গলা ভারী হয়ে যায়। পাশাপাশি দেবও আবেগ সামলাতে না পেরে বলেন, “রাহুল আজও আমাদের মধ্যে আছে। যেখানে থেকো, ভালো থেকো।” ইতিমধ্যেই এই মুহূর্তের ঝলক নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। 

রাহুলের সঙ্গে ‘দাদাগিরি’র সম্পর্কও ছিল বেশ পুরনো। ২০২১ সালে অনুষ্ঠানে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কবিতা পড়েছিলেন তিনি। উল্লেখ্য, গত মার্চে ওড়িশার তালসারিতে একটি  ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের। মাত্র ৪২ বছর বয়সে তাঁর আচমকা প্রয়াণে টলিপাড়ায় নেমে আসে শোকের ছায়া। 

বিষয় : Srijit Mukherji Rahul Banerjee

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


Srijit Mukherji Rahul Banerjee: ‘আজ রাহুল জিতুক’! বন্ধুর স্মৃতিতে সৃজিতের আবেগঘন স্বীকারোক্তি, আবেগে ভাসলেন দেব

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ছ’মাস পেরিয়ে গিয়েছে। কিন্তু তাঁর স্মৃতি এখনও সহকর্মী থেকে শুরু করে বন্ধু এবং অনুরাগীদের মনে একইভাবে উজ্জ্বল। এবার সেই স্মৃতিই ফিরে এল ‘দাদাগিরি’র মঞ্চে। প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু সৃজিত মুখোপাধ্যায় তাঁর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।রাহুলের সঙ্গে সৃজিতের বন্ধুত্ব দীর্ঘ সময়ের। সৃজিতের ‘জুলফিকার’, ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, ‘দুর্গ রহস্য’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ‘দাদাগিরি’র মঞ্চেও দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। নিজের পুজোর ছবি ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এর প্রচারে ‘দাদাগিরি’র বিশেষ পর্বে উপস্থিত হয়েছিলেন পরিচালক। এবার সেই মঞ্চেই রাহুলকে স্মরণ করলেন সৃজিত।রাহুলকে মনে করে সৃজিত বলেন, “এই জামাটা আমায় দিয়েছিল রাহুল।” এর পরই পুরনো ‘দাদাগিরি’র প্রসঙ্গ টেনে পরিচালক জানান, রাহুল তাঁকে বারবার বলতেন, পরের বার খেলতে এসে তিনি সৃজিতকে হারিয়ে দেবেন। সেই কথাই মনে করে সৃজিত বলেন, “আজ আমি রাহুলের কাছে হারতে চাই।” বন্ধুর কথা বলতে বলতে সৃজিতের গলা ভারী হয়ে যায়। পাশাপাশি দেবও আবেগ সামলাতে না পেরে বলেন, “রাহুল আজও আমাদের মধ্যে আছে। যেখানে থেকো, ভালো থেকো।” ইতিমধ্যেই এই মুহূর্তের ঝলক নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। রাহুলের সঙ্গে ‘দাদাগিরি’র সম্পর্কও ছিল বেশ পুরনো। ২০২১ সালে অনুষ্ঠানে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কবিতা পড়েছিলেন তিনি। উল্লেখ্য, গত মার্চে ওড়িশার তালসারিতে একটি  ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের। মাত্র ৪২ বছর বয়সে তাঁর আচমকা প্রয়াণে টলিপাড়ায় নেমে আসে শোকের ছায়া। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত