Hidden Stories (বাংলা)
সর্বশেষ

WestBengal Transport:দুর্গাপুজো মিটলেই পকেটে টান! এক ধাক্কায় বাড়তে চলেছে বাসের ভাড়া, ইঙ্গিত পরিবহণমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
 WestBengal Transport:দুর্গাপুজো মিটলেই পকেটে টান! এক ধাক্কায় বাড়তে চলেছে বাসের ভাড়া, ইঙ্গিত পরিবহণমন্ত্রীর
ছবি সংগৃহীত

কলকাতা: সাধারণ যাত্রীদের পকেটে এবার সরাসরি কোপ পড়তে চলেছে। দুর্গাপুজোর উৎসব মিটলেই রাজ্যে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। সোমবার বেসরকারি বাস মালিক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে এক দীর্ঘ ও গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি স্পষ্ট জানান, পুজোর আগে বাস ভাড়া বাড়ানো না হলেও উৎসবের পর বিষয়টি বিবেচনা করা হবে। সরকারি, বেসরকারি এবং দূরপাল্লার— সমস্ত ধরনের বাসের ভাড়াই বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ২০১৮ সালের পর থেকে রাজ্যে অফিশিয়ালি বাসের ভাড়া বাড়েনি, তাই বর্তমান পরিস্থিতিতে এই বৃদ্ধি স্বাভাবিক বলেই মনে করছেন পরিবহণমন্ত্রী।

সারা বাংলা বাস-মিনিবাস সমন্বয় সমিতি, সিটি সাবার্বান বাস সার্ভিস ও জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের মতো একাধিক প্রধান বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পরিবহণমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করেন। বাসের ভাড়া নিয়ে পরিবহণমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে একই ভাড়ায় পরিষেবা দেওয়া সম্ভব নয়। আগের সরকারগুলি বাসের ভাড়া না বাড়িয়ে গণপরিবহণকে সঙ্কটে ফেলেছিল, তবে বর্তমান সরকার যাত্রীদের স্বাচ্ছন্দ্য বজায় রেখেই ভাড়ার তালিকা পুনর্মূল্যায়ন করতে চায়। তবে ভাড়ার পাশাপাশি বাস পরিষেবার মান ও গুণগত পরিবর্তনও বাধ্যতামূলক করতে হবে বলে কড়া বার্তা দেওয়া হয়েছে।

ভাড়া বৃদ্ধির পাশাপাশি বাস মালিকদের দীর্ঘদিনের নাইট পার্কিং এবং বকেয়া ট্যাক্সের ওপর জমে থাকা পেনাল্টি মকুবের বিষয়টিতেও ইতিবাচক আশ্বাস দিয়েছেন মন্ত্রী। এ ছাড়া জাতীয় সড়কের বিভিন্ন টোলপ্লাজায় জেলাভিত্তিক আলাদা ভাড়ার বৈষম্য দূর করতে রাজ্য সরকারের তরফ থেকে ওড়িশার তর্জে একটি নির্দিষ্ট রেট বেঁধে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এই বিষয়ে পদক্ষেপ করার জন্য আগামী ছ’দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন পরিবহণমন্ত্রী। মূল রাস্তায় টোটো চলাচল বন্ধের ক্ষেত্রেও কড়া অবস্থান নিয়েছে দপ্তর, খুব শীঘ্রই শহরের প্রধান রাস্তায় চলাচলকারী টোটো নিয়ন্ত্রণে নির্দিষ্ট নিয়ম ও ইউনিফর্ম চালু হতে চলেছে।

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর মরশুমে রাজপথে মানুষের উপচে পড়া ভিড় সামাল দিতে এবং যাত্রী ভোগান্তি কমাতে পুজোর আগেই শহরের রাস্তায় আরও অতিরিক্ত ৩০০টি নতুন সরকারি বাস নামানোর কথা ঘোষণা করা হয়েছে। এতে উৎসবের দিনগুলিতে যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হবে। মন্ত্রী অর্জুন সিংয়ের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও আশ্বাস পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন বাস মালিক সংগঠনের নেতৃত্ব তপন বন্দ্যোপাধ্যায়, রাহুল চট্টোপাধ্যায় এবং প্রদীপ নারায়ণ বসু।

বিষয় : ARJUN SINGH busfarehike bengal transport durgapuja 2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬


WestBengal Transport:দুর্গাপুজো মিটলেই পকেটে টান! এক ধাক্কায় বাড়তে চলেছে বাসের ভাড়া, ইঙ্গিত পরিবহণমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতা: সাধারণ যাত্রীদের পকেটে এবার সরাসরি কোপ পড়তে চলেছে। দুর্গাপুজোর উৎসব মিটলেই রাজ্যে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। সোমবার বেসরকারি বাস মালিক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে এক দীর্ঘ ও গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি স্পষ্ট জানান, পুজোর আগে বাস ভাড়া বাড়ানো না হলেও উৎসবের পর বিষয়টি বিবেচনা করা হবে। সরকারি, বেসরকারি এবং দূরপাল্লার— সমস্ত ধরনের বাসের ভাড়াই বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ২০১৮ সালের পর থেকে রাজ্যে অফিশিয়ালি বাসের ভাড়া বাড়েনি, তাই বর্তমান পরিস্থিতিতে এই বৃদ্ধি স্বাভাবিক বলেই মনে করছেন পরিবহণমন্ত্রী।সারা বাংলা বাস-মিনিবাস সমন্বয় সমিতি, সিটি সাবার্বান বাস সার্ভিস ও জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের মতো একাধিক প্রধান বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পরিবহণমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করেন। বাসের ভাড়া নিয়ে পরিবহণমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে একই ভাড়ায় পরিষেবা দেওয়া সম্ভব নয়। আগের সরকারগুলি বাসের ভাড়া না বাড়িয়ে গণপরিবহণকে সঙ্কটে ফেলেছিল, তবে বর্তমান সরকার যাত্রীদের স্বাচ্ছন্দ্য বজায় রেখেই ভাড়ার তালিকা পুনর্মূল্যায়ন করতে চায়। তবে ভাড়ার পাশাপাশি বাস পরিষেবার মান ও গুণগত পরিবর্তনও বাধ্যতামূলক করতে হবে বলে কড়া বার্তা দেওয়া হয়েছে।ভাড়া বৃদ্ধির পাশাপাশি বাস মালিকদের দীর্ঘদিনের নাইট পার্কিং এবং বকেয়া ট্যাক্সের ওপর জমে থাকা পেনাল্টি মকুবের বিষয়টিতেও ইতিবাচক আশ্বাস দিয়েছেন মন্ত্রী। এ ছাড়া জাতীয় সড়কের বিভিন্ন টোলপ্লাজায় জেলাভিত্তিক আলাদা ভাড়ার বৈষম্য দূর করতে রাজ্য সরকারের তরফ থেকে ওড়িশার তর্জে একটি নির্দিষ্ট রেট বেঁধে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এই বিষয়ে পদক্ষেপ করার জন্য আগামী ছ’দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন পরিবহণমন্ত্রী। মূল রাস্তায় টোটো চলাচল বন্ধের ক্ষেত্রেও কড়া অবস্থান নিয়েছে দপ্তর, খুব শীঘ্রই শহরের প্রধান রাস্তায় চলাচলকারী টোটো নিয়ন্ত্রণে নির্দিষ্ট নিয়ম ও ইউনিফর্ম চালু হতে চলেছে।সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর মরশুমে রাজপথে মানুষের উপচে পড়া ভিড় সামাল দিতে এবং যাত্রী ভোগান্তি কমাতে পুজোর আগেই শহরের রাস্তায় আরও অতিরিক্ত ৩০০টি নতুন সরকারি বাস নামানোর কথা ঘোষণা করা হয়েছে। এতে উৎসবের দিনগুলিতে যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হবে। মন্ত্রী অর্জুন সিংয়ের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও আশ্বাস পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন বাস মালিক সংগঠনের নেতৃত্ব তপন বন্দ্যোপাধ্যায়, রাহুল চট্টোপাধ্যায় এবং প্রদীপ নারায়ণ বসু।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত