Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Durga Puja 2026: উৎসবের দিনে মাছ-মাংস ভুলে যান! বাড়িতে বানিয়ে ফেলুন পুজোর স্পেশাল ৩ নিরামিষ পদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
Durga Puja 2026: উৎসবের দিনে মাছ-মাংস ভুলে যান! বাড়িতে বানিয়ে ফেলুন পুজোর স্পেশাল ৩ নিরামিষ পদ
ছবিঃ সংগৃহীত

পুজো মানেই নতুন পোশাক, প্যান্ডেল হপিং আর জমিয়ে খাওয়াদাওয়া। কারও পাতে মাছ-মাংস, আবার কারও বাড়িতে নির্দিষ্ট দিনে থাকে একেবারে নিরামিষ রান্না। পুজোয় নিরামিষ শুনেই মুখ বেজার হয়ে যায় অনেকের। তবে নিরামিষ খাবারও একটু অন্যভাবে রান্না করলেই তা হার মানাবে মাছ-মাংসকেও। তার জন্য বেশি ঝক্কিও নেই। পুজোর দিনে বাড়িতে থাকা সাধারণ উপকরণেই বানিয়ে ফেলতে পারেন এই ৩টি নিরামিষ পদ।  


নিরামিষ পনির হরিয়ালি 

প্রথমেই বানিয়ে ফেলতে পারেন ঝটপট নিরামিষ পনির হরিয়ালি। এর জন্য লাগবে ২০০ গ্রাম পনির, প্রায় এক-চতুর্থাংশ কাপ ধনেপাতা, কাঁচালঙ্কা, ধনেপাতা ও আদার পেস্ট, টকদই, আধ চা চামচ ধনেগুঁড়ো, এক-চতুর্থাংশ চা চামচ জিরে, নুন-চিনি, সাদা তেল এবং সামান্য মাখন।

পনির টুকরো করে কেটে নিন। তারপর কড়াইতে সাদা তেল ও মাখন গরম করুন। এরপর তাতে আদা-ধনেপাতা-কাঁচালঙ্কার পেস্ট দিয়ে নাড়তে থাকুন। ধীরে ধীরে টকদই, ধনেগুঁড়ো, নুন ও সামান্য চিনি দিয়ে কম আঁচে মশলা ভালো করে কষিয়ে নিন। মশলা মিশে গেলে পনিরের টুকরোগুলি দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করুন। ব্যস, তৈরি গরমাগরম নিরামিষ পনির হরিয়ালি।

এঁচোড় বিরিয়ানি

পুজোর নিরামিষ পাতে এঁচোড়ের বিরিয়ানি হতে পারে দারুণ বিকল্প। লাগবে ১৫০ গ্রাম এঁচোড়, ১০০ গ্রাম চাল, ঘি বা সাদা তেল, তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, কিসমিস, কাজুবাদাম, নুন-চিনি এবং বিরিয়ানি মশলা।

এঁচোড় ছোট টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করে সামান্য ভেজে তুলে রাখুন। এবার কড়াইতে ঘি বা তেল গরম করে তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ ফোড়ন দিন। চাল দিয়ে সামান্য নাড়াচাড়া করে প্রয়োজনমতো জল দিন। এর সঙ্গে কাজুবাদাম, কিসমিস, নুন ও মিষ্টি যোগ করুন। চাল অর্ধেক সেদ্ধ হয়েছে কিনা দেখে নিন। তারপর ভেজে রাখা এঁচোড় মিশিয়ে দিন। উপর থেকে সামান্য ঘি ও বিরিয়ানি মশলা ছড়িয়ে ঢেকে রাখুন। চাল ঝরঝরে হয়ে এলে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেল পুজো স্পেশাল এঁচোড় বিরিয়ানি।

ধোঁকার মালাইকারি

বাঙালির নিরামিষ রান্নায় ধোঁকার জায়গা আলাদা। তবে এবার সেই গতানুগতিক রান্না না করে একটু অন্যভাবে পরিবেশন করতে পারেন। লাগবে ৫০০ গ্রাম স্লাইস করা ধোঁকা, দেড় চামচ আদা-কাঁচালঙ্কার পেস্ট, কাজু-কিশমিশ, পোস্ত ও চারমগজ মিশিয়ে ১০০ গ্রাম বাটা, আধ কাপ নারকেল কোরা, আধ কাপ দুধ, এক চামচ জিরেগুঁড়ো, এক চামচ লঙ্কাগুঁড়ো, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এক চিমটে হিং, নুন-চিনি, সাদা তেল ও ঘি।

প্রথমে ধোঁকার টুকরোগুলি হালকা ভেজে তুলে রাখুন। এরপর কড়াইতে ঘি দিয়ে তেজপাতা ও গোটা গরমমশলা ফোড়ন দিন। আদা-কাঁচালঙ্কার পেস্ট দিয়ে কষিয়ে জিরেগুঁড়ো ও লঙ্কাগুঁড়ো মেশান। মশলার কাঁচা গন্ধ চলে গেলে অল্প জল দিয়ে নেড়ে নিন। এরপর কাজু-কিশমিশ, পোস্ত ও চারমগজের বাটা দিয়ে আবার কিছুক্ষণ কষান। এবার নারকেল কোরা ও দুধ দিয়ে সবটা ভালোভাবে মিশিয়ে নিন। গ্রেভি তৈরি হয়ে এলে ভেজে রাখা ধোঁকা দিয়ে দিন। উপর থেকে সামান্য ঘি ও গরমমশলা ছড়িয়ে দিলেই তৈরি সুস্বাদু ধোঁকার মালাইকারি।

বিষয় : Durga Puja 2026 Bengali Food

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


Durga Puja 2026: উৎসবের দিনে মাছ-মাংস ভুলে যান! বাড়িতে বানিয়ে ফেলুন পুজোর স্পেশাল ৩ নিরামিষ পদ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পুজো মানেই নতুন পোশাক, প্যান্ডেল হপিং আর জমিয়ে খাওয়াদাওয়া। কারও পাতে মাছ-মাংস, আবার কারও বাড়িতে নির্দিষ্ট দিনে থাকে একেবারে নিরামিষ রান্না। পুজোয় নিরামিষ শুনেই মুখ বেজার হয়ে যায় অনেকের। তবে নিরামিষ খাবারও একটু অন্যভাবে রান্না করলেই তা হার মানাবে মাছ-মাংসকেও। তার জন্য বেশি ঝক্কিও নেই। পুজোর দিনে বাড়িতে থাকা সাধারণ উপকরণেই বানিয়ে ফেলতে পারেন এই ৩টি নিরামিষ পদ।  নিরামিষ পনির হরিয়ালি প্রথমেই বানিয়ে ফেলতে পারেন ঝটপট নিরামিষ পনির হরিয়ালি। এর জন্য লাগবে ২০০ গ্রাম পনির, প্রায় এক-চতুর্থাংশ কাপ ধনেপাতা, কাঁচালঙ্কা, ধনেপাতা ও আদার পেস্ট, টকদই, আধ চা চামচ ধনেগুঁড়ো, এক-চতুর্থাংশ চা চামচ জিরে, নুন-চিনি, সাদা তেল এবং সামান্য মাখন।পনির টুকরো করে কেটে নিন। তারপর কড়াইতে সাদা তেল ও মাখন গরম করুন। এরপর তাতে আদা-ধনেপাতা-কাঁচালঙ্কার পেস্ট দিয়ে নাড়তে থাকুন। ধীরে ধীরে টকদই, ধনেগুঁড়ো, নুন ও সামান্য চিনি দিয়ে কম আঁচে মশলা ভালো করে কষিয়ে নিন। মশলা মিশে গেলে পনিরের টুকরোগুলি দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করুন। ব্যস, তৈরি গরমাগরম নিরামিষ পনির হরিয়ালি।এঁচোড় বিরিয়ানিপুজোর নিরামিষ পাতে এঁচোড়ের বিরিয়ানি হতে পারে দারুণ বিকল্প। লাগবে ১৫০ গ্রাম এঁচোড়, ১০০ গ্রাম চাল, ঘি বা সাদা তেল, তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, কিসমিস, কাজুবাদাম, নুন-চিনি এবং বিরিয়ানি মশলা।এঁচোড় ছোট টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করে সামান্য ভেজে তুলে রাখুন। এবার কড়াইতে ঘি বা তেল গরম করে তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ ফোড়ন দিন। চাল দিয়ে সামান্য নাড়াচাড়া করে প্রয়োজনমতো জল দিন। এর সঙ্গে কাজুবাদাম, কিসমিস, নুন ও মিষ্টি যোগ করুন। চাল অর্ধেক সেদ্ধ হয়েছে কিনা দেখে নিন। তারপর ভেজে রাখা এঁচোড় মিশিয়ে দিন। উপর থেকে সামান্য ঘি ও বিরিয়ানি মশলা ছড়িয়ে ঢেকে রাখুন। চাল ঝরঝরে হয়ে এলে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেল পুজো স্পেশাল এঁচোড় বিরিয়ানি।ধোঁকার মালাইকারিবাঙালির নিরামিষ রান্নায় ধোঁকার জায়গা আলাদা। তবে এবার সেই গতানুগতিক রান্না না করে একটু অন্যভাবে পরিবেশন করতে পারেন। লাগবে ৫০০ গ্রাম স্লাইস করা ধোঁকা, দেড় চামচ আদা-কাঁচালঙ্কার পেস্ট, কাজু-কিশমিশ, পোস্ত ও চারমগজ মিশিয়ে ১০০ গ্রাম বাটা, আধ কাপ নারকেল কোরা, আধ কাপ দুধ, এক চামচ জিরেগুঁড়ো, এক চামচ লঙ্কাগুঁড়ো, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এক চিমটে হিং, নুন-চিনি, সাদা তেল ও ঘি।প্রথমে ধোঁকার টুকরোগুলি হালকা ভেজে তুলে রাখুন। এরপর কড়াইতে ঘি দিয়ে তেজপাতা ও গোটা গরমমশলা ফোড়ন দিন। আদা-কাঁচালঙ্কার পেস্ট দিয়ে কষিয়ে জিরেগুঁড়ো ও লঙ্কাগুঁড়ো মেশান। মশলার কাঁচা গন্ধ চলে গেলে অল্প জল দিয়ে নেড়ে নিন। এরপর কাজু-কিশমিশ, পোস্ত ও চারমগজের বাটা দিয়ে আবার কিছুক্ষণ কষান। এবার নারকেল কোরা ও দুধ দিয়ে সবটা ভালোভাবে মিশিয়ে নিন। গ্রেভি তৈরি হয়ে এলে ভেজে রাখা ধোঁকা দিয়ে দিন। উপর থেকে সামান্য ঘি ও গরমমশলা ছড়িয়ে দিলেই তৈরি সুস্বাদু ধোঁকার মালাইকারি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত