Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Cyber Fraud: পুজোর কেনাকাটায় এক ক্লিকেই খালি হতে পারে অ্যাকাউন্ট! অনলাইন শপিংয়ের আগে সাবধান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
 Cyber Fraud: পুজোর কেনাকাটায় এক ক্লিকেই খালি হতে পারে অ্যাকাউন্ট! অনলাইন শপিংয়ের আগে সাবধান
অনলাইনে কেনাকাটায় সাবধান! সংগৃহীত ছবি

পুজো যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে কেনাকাটার ব্যস্ততা। এমনিতে সারাবছরই আমরা অনলাইনে কেনাকাটা করেই থাকি। তবে বিশেষ করে পুজোর সময় বাজার, শপিং মল থেকে শুরু করে অনলাইনেও কেনাকাটার ধুম বেড়ে যায়। আর মানুষের এই বাড়তি আগ্রহ ও ব্যস্ততাকেই হাতিয়ার করছে সাইবার প্রতারকেরা। অবিশ্বাস্য ছাড়ের টোপ দিয়ে তৈরি করা হচ্ছে জনপ্রিয় ই-কমার্স সংস্থাগুলির নকল ওয়েবসাইট। আর সেগুলি ব্যবহার করেই মানুষের সঙ্গে প্রতিনিয়ত নানা স্ক্যাম করা হচ্ছে। 



কিন্তু অনলাইনে সাইবার প্রতারণা থেকে বাঁচতে মাথায় রাখবেন কোন বিষয়গুলি?


অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে প্রথমেই নজর দিতে হবে ওয়েবসাইটের ঠিকানায়। কোনও লিঙ্কে ক্লিক করার আগে ভালো করে তার ইউআরএল ভালো করে দেখে নিন। কোনওরকম অসঙ্গতি চোখে পড়লে সঙ্গে সঙ্গে সাবধান হয়ে যান। শুধুমাত্র ওয়েবসাইটটি আসলের মতো দেখতে বলে চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়। ওয়েবসাইটের ঠিকানায় ‘HTTPS’ রয়েছে কি না, সেটিও দেখে নেওয়া জরুরি। 


বিশেষ করে কোনও হোটেল, ব্যাঙ্ক বা জনপ্রিয় পরিষেবার নম্বর খুঁজতে গিয়ে অচেনা ওয়েবসাইটে ভরসা করবেন না। মোবাইল থেকে অনলাইন কেনাকাটা করলে সার্চ করে পাওয়া অচেনা লিঙ্কের বদলে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল অ্যাপ ব্যবহার করা নিরাপদ। এছাড়া পেমেন্টের সময়ও সাবধানতা জরুরি। বিশেষ করে পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করে কার্ড বা অন্য কোনও আর্থিক লেনদেন না করাই ভাল। 


অনলাইনে কেনাকাটার সময় বিশেষ সতর্কতা জরুরি। কোনও কোনও অফারে দ্রুত পেমেন্টের জন্য পাসওয়ার্ড বা লেনদেনের প্রলোভন দেখানো হতে পারে। অফার দেখলেই তাড়াহুড়ো না টাকা দিতে যাবেন না। পেমেন্টের আগে লেনদেনের পদ্ধতি এবং ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা যাচাই করে নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতার জায়গা ইউপিআই। টাকা পাঠানোর সময় ইউপিআই পিন দিতে হয়, টাকা গ্রহণের জন্য নয়। তাই কেউ যদি টাকা ফেরত দেওয়া, পুরস্কার পাওয়া বা কোনও পেমেন্ট দেওয়ার না করে ইউপিআই পিন দিতে বলে, তখনই সতর্ক হন। 


ফোনের ওপারে নিজেকে ব্যাঙ্ককর্মী, ই-কমার্স সংস্থার প্রতিনিধি বা কাস্টমার কেয়ার বলে পরিচয় দিলেও আগে সাবধান হন। যাচাই না করে ব্যাঙ্কের ওটিপি, কার্ডের সিভিভি, পিন কাউকে জানাবেন না। ডেলিভারির নাম করেও প্রতারণা হতে পারে। কেউ যদি ফোন করে বলে পার্সেল আটকে রয়েছে, টাকা পাঠাতে হবে, অথবা কোনও অচেনা অ্যাপ ডাউনলোড করতে বলে, সঙ্গে সঙ্গে সাবধান হয়ে যান। আগে যাচাই করুন, তারপর পদক্ষেপ নিন। 

বিষয় : Cyber Fraud Durga Puja 2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


Cyber Fraud: পুজোর কেনাকাটায় এক ক্লিকেই খালি হতে পারে অ্যাকাউন্ট! অনলাইন শপিংয়ের আগে সাবধান

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পুজো যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে কেনাকাটার ব্যস্ততা। এমনিতে সারাবছরই আমরা অনলাইনে কেনাকাটা করেই থাকি। তবে বিশেষ করে পুজোর সময় বাজার, শপিং মল থেকে শুরু করে অনলাইনেও কেনাকাটার ধুম বেড়ে যায়। আর মানুষের এই বাড়তি আগ্রহ ও ব্যস্ততাকেই হাতিয়ার করছে সাইবার প্রতারকেরা। অবিশ্বাস্য ছাড়ের টোপ দিয়ে তৈরি করা হচ্ছে জনপ্রিয় ই-কমার্স সংস্থাগুলির নকল ওয়েবসাইট। আর সেগুলি ব্যবহার করেই মানুষের সঙ্গে প্রতিনিয়ত নানা স্ক্যাম করা হচ্ছে। কিন্তু অনলাইনে সাইবার প্রতারণা থেকে বাঁচতে মাথায় রাখবেন কোন বিষয়গুলি?অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে প্রথমেই নজর দিতে হবে ওয়েবসাইটের ঠিকানায়। কোনও লিঙ্কে ক্লিক করার আগে ভালো করে তার ইউআরএল ভালো করে দেখে নিন। কোনওরকম অসঙ্গতি চোখে পড়লে সঙ্গে সঙ্গে সাবধান হয়ে যান। শুধুমাত্র ওয়েবসাইটটি আসলের মতো দেখতে বলে চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়। ওয়েবসাইটের ঠিকানায় ‘HTTPS’ রয়েছে কি না, সেটিও দেখে নেওয়া জরুরি। বিশেষ করে কোনও হোটেল, ব্যাঙ্ক বা জনপ্রিয় পরিষেবার নম্বর খুঁজতে গিয়ে অচেনা ওয়েবসাইটে ভরসা করবেন না। মোবাইল থেকে অনলাইন কেনাকাটা করলে সার্চ করে পাওয়া অচেনা লিঙ্কের বদলে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল অ্যাপ ব্যবহার করা নিরাপদ। এছাড়া পেমেন্টের সময়ও সাবধানতা জরুরি। বিশেষ করে পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করে কার্ড বা অন্য কোনও আর্থিক লেনদেন না করাই ভাল। অনলাইনে কেনাকাটার সময় বিশেষ সতর্কতা জরুরি। কোনও কোনও অফারে দ্রুত পেমেন্টের জন্য পাসওয়ার্ড বা লেনদেনের প্রলোভন দেখানো হতে পারে। অফার দেখলেই তাড়াহুড়ো না টাকা দিতে যাবেন না। পেমেন্টের আগে লেনদেনের পদ্ধতি এবং ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা যাচাই করে নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতার জায়গা ইউপিআই। টাকা পাঠানোর সময় ইউপিআই পিন দিতে হয়, টাকা গ্রহণের জন্য নয়। তাই কেউ যদি টাকা ফেরত দেওয়া, পুরস্কার পাওয়া বা কোনও পেমেন্ট দেওয়ার না করে ইউপিআই পিন দিতে বলে, তখনই সতর্ক হন। ফোনের ওপারে নিজেকে ব্যাঙ্ককর্মী, ই-কমার্স সংস্থার প্রতিনিধি বা কাস্টমার কেয়ার বলে পরিচয় দিলেও আগে সাবধান হন। যাচাই না করে ব্যাঙ্কের ওটিপি, কার্ডের সিভিভি, পিন কাউকে জানাবেন না। ডেলিভারির নাম করেও প্রতারণা হতে পারে। কেউ যদি ফোন করে বলে পার্সেল আটকে রয়েছে, টাকা পাঠাতে হবে, অথবা কোনও অচেনা অ্যাপ ডাউনলোড করতে বলে, সঙ্গে সঙ্গে সাবধান হয়ে যান। আগে যাচাই করুন, তারপর পদক্ষেপ নিন। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত