Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Durga Puja Hair Care: বারবার আঁচড়েও জট ছাড়ছে না, ডগাও ফেটে যাচ্ছে! পুজোর আগে চুলের হাল ফেরাতে কী করবেন?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
Durga Puja Hair Care: বারবার আঁচড়েও জট ছাড়ছে না, ডগাও ফেটে যাচ্ছে! পুজোর আগে চুলের হাল ফেরাতে কী করবেন?
চুলের ডগা ফাটার সমস্যা এড়াতে কী করবেন? সংগৃহীত ছবি

পুজোর আর বেশি দেরি নেই। এখন থেকেই পোশাক, সাজগোজ, হেয়ার স্টাইলিং সবকিছুরই পরিকল্পনা চলছে। কিন্তু উৎসবের মুখে আয়নার সামনে দাঁড়িয়ে যদি দেখেন, চুলের ডগা ফেটে গিয়েছে, বারবার আঁচড়েও জট ছাড়ছে না, তা হলে মুশকিল। রুক্ষ, নিষ্প্রাণ চুলে সাজের পুরো লুকটাই যেন মাটি হয়ে যায়। তাই সময় থাকতে থাকতেই চুলের যত্ন নেওয়া শুরু করুন। 


নিত্যদিনের ব্যস্ততায় ধুলোবালি, দূষণ, অতিরিক্ত তাপ কিংবা রাসায়নিক প্রসাধনীর ব্যবহার চুলের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। তবে অনেক সময় রোজের কিছু ছোটখাটো অভ্যাসও অজান্তে চুলের ক্ষতি করে। 


চুলের ডগা ফেটে গেলে আমরা প্রথমেই ট্রিম করার কথা ভাবি। কারণ একবার চুলের ডগা ফেটে গেলে সেটিকে কোনওকিছু করেই স্থায়ী ভাবে জুড়ে দেওয়া সম্ভব নয়। তাই নিয়মিত সামান্য করে ডগা ছাঁটাই করলে স্প্লিট এন্ডসের সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়। লম্বা চুল রাখার ইচ্ছায় ফাটা ডগা এড়িয়ে গেলে বরং চুল দেখতে আরও রুক্ষ ও অগোছালো হয়ে যেতে পারে।


চুলের স্বাস্থ্যের জন্য আর একটি বড় বিষয় হল অতিরিক্ত তাপ। হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার কিংবা কার্লার নিয়মিত ব্যবহার করলে চুলের আর্দ্রতা কমে গিয়ে তা শুষ্ক ও ভঙ্গুর হয়ে উঠতে পারে। চুল আঁচড়ানোর ক্ষেত্রেও একটু সাবধান হওয়া জরুরি। ভেজা চুলে চিরুনি চালালে চুল ছিঁড়ে যেতে পারে এবং ডগা ফাটার প্রবণতাও বাড়তে পারে। তাই চুল শুকিয়ে যাওয়ার পর আঁচড়ান। 


শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করাও জরুরি। বিশেষ করে চুলের মাঝখান থেকে ডগা পর্যন্ত কন্ডিশনার লাগালে চুলের শুষ্কতা ও জট কিছুটা কমাতে সাহায্য করতে পারে। চুলে তেল দেওয়ার অভ্যাস থাকলে সেটিও পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। চুলের স্বাভাবিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন ও বিভিন্ন খনিজ প্রয়োজন। তাই রোজের খাবারে ডিম, মাছ, ডাল, বাদাম, বীজ এবং শাকসবজির মতো পুষ্টিকর খাবার রাখুন। পাশাপাশি পর্যাপ্ত জল পান করার অভ্যাসও জরুরি।


রোদ, ধুলো ও অতিরিক্ত ঘর্ষণ থেকেও চুলকে যতটা সম্ভব সুরক্ষিত রাখুন। বাইরে বেরোনোর সময় স্কার্ফ বা টুপি ব্যবহার করতে পারেন। তাই চুলের ডগা ফেটে গেলেই একেবারে ছোট করে কেটে ফেলতে হবে, এমন নয়। সঠিক ডায়েট ও চুলের যথাযথ যত্ন নিলেই চুলের ক্ষতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। 

বিষয় : Durga Puja 2026 Hair Care

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


Durga Puja Hair Care: বারবার আঁচড়েও জট ছাড়ছে না, ডগাও ফেটে যাচ্ছে! পুজোর আগে চুলের হাল ফেরাতে কী করবেন?

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পুজোর আর বেশি দেরি নেই। এখন থেকেই পোশাক, সাজগোজ, হেয়ার স্টাইলিং সবকিছুরই পরিকল্পনা চলছে। কিন্তু উৎসবের মুখে আয়নার সামনে দাঁড়িয়ে যদি দেখেন, চুলের ডগা ফেটে গিয়েছে, বারবার আঁচড়েও জট ছাড়ছে না, তা হলে মুশকিল। রুক্ষ, নিষ্প্রাণ চুলে সাজের পুরো লুকটাই যেন মাটি হয়ে যায়। তাই সময় থাকতে থাকতেই চুলের যত্ন নেওয়া শুরু করুন। নিত্যদিনের ব্যস্ততায় ধুলোবালি, দূষণ, অতিরিক্ত তাপ কিংবা রাসায়নিক প্রসাধনীর ব্যবহার চুলের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। তবে অনেক সময় রোজের কিছু ছোটখাটো অভ্যাসও অজান্তে চুলের ক্ষতি করে। চুলের ডগা ফেটে গেলে আমরা প্রথমেই ট্রিম করার কথা ভাবি। কারণ একবার চুলের ডগা ফেটে গেলে সেটিকে কোনওকিছু করেই স্থায়ী ভাবে জুড়ে দেওয়া সম্ভব নয়। তাই নিয়মিত সামান্য করে ডগা ছাঁটাই করলে স্প্লিট এন্ডসের সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়। লম্বা চুল রাখার ইচ্ছায় ফাটা ডগা এড়িয়ে গেলে বরং চুল দেখতে আরও রুক্ষ ও অগোছালো হয়ে যেতে পারে।চুলের স্বাস্থ্যের জন্য আর একটি বড় বিষয় হল অতিরিক্ত তাপ। হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার কিংবা কার্লার নিয়মিত ব্যবহার করলে চুলের আর্দ্রতা কমে গিয়ে তা শুষ্ক ও ভঙ্গুর হয়ে উঠতে পারে। চুল আঁচড়ানোর ক্ষেত্রেও একটু সাবধান হওয়া জরুরি। ভেজা চুলে চিরুনি চালালে চুল ছিঁড়ে যেতে পারে এবং ডগা ফাটার প্রবণতাও বাড়তে পারে। তাই চুল শুকিয়ে যাওয়ার পর আঁচড়ান। শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করাও জরুরি। বিশেষ করে চুলের মাঝখান থেকে ডগা পর্যন্ত কন্ডিশনার লাগালে চুলের শুষ্কতা ও জট কিছুটা কমাতে সাহায্য করতে পারে। চুলে তেল দেওয়ার অভ্যাস থাকলে সেটিও পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। চুলের স্বাভাবিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন ও বিভিন্ন খনিজ প্রয়োজন। তাই রোজের খাবারে ডিম, মাছ, ডাল, বাদাম, বীজ এবং শাকসবজির মতো পুষ্টিকর খাবার রাখুন। পাশাপাশি পর্যাপ্ত জল পান করার অভ্যাসও জরুরি।রোদ, ধুলো ও অতিরিক্ত ঘর্ষণ থেকেও চুলকে যতটা সম্ভব সুরক্ষিত রাখুন। বাইরে বেরোনোর সময় স্কার্ফ বা টুপি ব্যবহার করতে পারেন। তাই চুলের ডগা ফেটে গেলেই একেবারে ছোট করে কেটে ফেলতে হবে, এমন নয়। সঠিক ডায়েট ও চুলের যথাযথ যত্ন নিলেই চুলের ক্ষতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত