Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Kolkata Rally: দিল্লিতে সুপ্রিম অভিযানের পর এবার কলকাতায় মমতার ‘জ্ঞানেশ হটাও’ মিছিল! রাজাবাজারে তুলকালামের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬
Kolkata Rally: দিল্লিতে সুপ্রিম অভিযানের পর এবার কলকাতায় মমতার ‘জ্ঞানেশ হটাও’ মিছিল! রাজাবাজারে তুলকালামের সম্ভাবনা
জ্ঞানেশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

কলকাতা: জাতীয় রাজনীতির ভরকেন্দ্র দিল্লি থেকে আন্দোলনের রেশ এবার সোজা এসে পৌঁছল তিলোত্তমা কলকাতায়। এসআইআরের নামে ভোটে কারচুপি এবং বেআইনি আচরণের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ইতিমধ্যেই দিল্লিতে উত্তাল আন্দোলন শুরু করেছে বিরোধী ‘ইন্ডি’ জোট। সেই উত্তাপ থিতু হতে না হতেই এবার সোজা কলকাতার রাজপথে মেগা মিছিলের ডাক দিল তৃণমূল কংগ্রেস। রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মঙ্গলবার দুপুরে এই বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হতে পারে। বিশেষ সূত্রে খবর, এই মিছিলে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিতে পারেন। কালীঘাট তৃণমূলের তরফে ইতিমধ্যেই এই মিছিলের সমর্থনে এলাকায় এলাকায় প্রচারপত্র বিলি করা শুরু হয়েছে।

সোমবারই দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব সহ বিরোধীদের শীর্ষ নেতারা মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে ‘সুপ্রিম কোর্ট অভিযান’ চালিয়েছিলেন। সেই জাতীয় আন্দোলনের পারদ কমতে না কমতেই এবার নিজ রাজ্যেও লড়াই তীব্র করার কৌশল নিয়েছে জোড়াফুল শিবির। কালীঘাট তৃণমূলের প্রকাশিত বিশেষ লিপলেটে স্পষ্ট অভিযোগ তোলা হয়েছে যে, কেন্দ্র সরকার এসআইআরকে ঢাল করে গণতন্ত্রের কণ্ঠরোধ করার চরম চক্রান্ত করছে। একই সঙ্গে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা এবং ছাত্র-যুবদের ওপর পুলিশি অত্যাচারের কথা উল্লেখ করে আপামর জনসাধারণকে এই অন্যায়ের বিরুদ্ধে একজোট হয়ে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যেই সমস্ত জেলায় বার্তা পাঠিয়ে তৃণমূল নেতৃত্বের তরফে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


তবে এই মেগা মিছিলকে ঘিরে তৈরি হয়েছে বড়সড় প্রশাসনিক ও রাজনৈতিক অনিশ্চয়তা। রাজ্যজুড়ে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই একাধিক বড় দুর্গোৎসবের মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। কলকাতার বিভিন্ন প্রান্তের বড় বড় পুজোগুলির উদ্বোধন করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা অন্যান্য হেভিওয়েট নেতারা। এই অবস্থায় শহরের অন্যতম ব্যস্ত রুট রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এত বড় মিছিলের অনুমতি কলকাতা পুলিশ দেবে কি না, তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কারণ এই রুটে মিছিল হলে স্তব্ধ হয়ে যেতে পারে মধ্য ও দক্ষিণ কলকাতার যান চলাচল, যা পুজো পরিক্রমায় বের হওয়া সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হতে পারে।

প্রশাসনের তরফ থেকে এখনও এই মিছিলের চূড়ান্ত অনুমতি দেওয়া হয়নি বলেই খবর। তবে পুলিশি অনুমতি না মিললে তৃণমূল কী বিকল্প কর্মসূচি গ্রহণ করবে, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, একদিকে সুপ্রিম কোর্ট অভিযান আর অন্যদিকে কলকাতায় রাজপথ স্তব্ধ করার এই পরিকল্পনা—সব মিলিয়ে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নেমে কেন্দ্রকে কোনভাবেই জমি ছাড়তে নারাজ তৃণমূল শিবির। এখন মঙ্গলবার শহরের রাজপথে পুলিশ বনাম আন্দোলনকারীদের সমীকরণ কী রূপ নেয়, সেদিকেই নজর রাজ্যবাসীর।

বিষয় : Mamata Banerjee TMC Gyanesh Kumar kolkata rally

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১২ অক্টোবর ২০২৬


Kolkata Rally: দিল্লিতে সুপ্রিম অভিযানের পর এবার কলকাতায় মমতার ‘জ্ঞানেশ হটাও’ মিছিল! রাজাবাজারে তুলকালামের সম্ভাবনা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতা: জাতীয় রাজনীতির ভরকেন্দ্র দিল্লি থেকে আন্দোলনের রেশ এবার সোজা এসে পৌঁছল তিলোত্তমা কলকাতায়। এসআইআরের নামে ভোটে কারচুপি এবং বেআইনি আচরণের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ইতিমধ্যেই দিল্লিতে উত্তাল আন্দোলন শুরু করেছে বিরোধী ‘ইন্ডি’ জোট। সেই উত্তাপ থিতু হতে না হতেই এবার সোজা কলকাতার রাজপথে মেগা মিছিলের ডাক দিল তৃণমূল কংগ্রেস। রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মঙ্গলবার দুপুরে এই বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হতে পারে। বিশেষ সূত্রে খবর, এই মিছিলে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিতে পারেন। কালীঘাট তৃণমূলের তরফে ইতিমধ্যেই এই মিছিলের সমর্থনে এলাকায় এলাকায় প্রচারপত্র বিলি করা শুরু হয়েছে।সোমবারই দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব সহ বিরোধীদের শীর্ষ নেতারা মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে ‘সুপ্রিম কোর্ট অভিযান’ চালিয়েছিলেন। সেই জাতীয় আন্দোলনের পারদ কমতে না কমতেই এবার নিজ রাজ্যেও লড়াই তীব্র করার কৌশল নিয়েছে জোড়াফুল শিবির। কালীঘাট তৃণমূলের প্রকাশিত বিশেষ লিপলেটে স্পষ্ট অভিযোগ তোলা হয়েছে যে, কেন্দ্র সরকার এসআইআরকে ঢাল করে গণতন্ত্রের কণ্ঠরোধ করার চরম চক্রান্ত করছে। একই সঙ্গে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা এবং ছাত্র-যুবদের ওপর পুলিশি অত্যাচারের কথা উল্লেখ করে আপামর জনসাধারণকে এই অন্যায়ের বিরুদ্ধে একজোট হয়ে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যেই সমস্ত জেলায় বার্তা পাঠিয়ে তৃণমূল নেতৃত্বের তরফে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তবে এই মেগা মিছিলকে ঘিরে তৈরি হয়েছে বড়সড় প্রশাসনিক ও রাজনৈতিক অনিশ্চয়তা। রাজ্যজুড়ে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই একাধিক বড় দুর্গোৎসবের মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। কলকাতার বিভিন্ন প্রান্তের বড় বড় পুজোগুলির উদ্বোধন করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা অন্যান্য হেভিওয়েট নেতারা। এই অবস্থায় শহরের অন্যতম ব্যস্ত রুট রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এত বড় মিছিলের অনুমতি কলকাতা পুলিশ দেবে কি না, তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কারণ এই রুটে মিছিল হলে স্তব্ধ হয়ে যেতে পারে মধ্য ও দক্ষিণ কলকাতার যান চলাচল, যা পুজো পরিক্রমায় বের হওয়া সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হতে পারে।প্রশাসনের তরফ থেকে এখনও এই মিছিলের চূড়ান্ত অনুমতি দেওয়া হয়নি বলেই খবর। তবে পুলিশি অনুমতি না মিললে তৃণমূল কী বিকল্প কর্মসূচি গ্রহণ করবে, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, একদিকে সুপ্রিম কোর্ট অভিযান আর অন্যদিকে কলকাতায় রাজপথ স্তব্ধ করার এই পরিকল্পনা—সব মিলিয়ে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নেমে কেন্দ্রকে কোনভাবেই জমি ছাড়তে নারাজ তৃণমূল শিবির। এখন মঙ্গলবার শহরের রাজপথে পুলিশ বনাম আন্দোলনকারীদের সমীকরণ কী রূপ নেয়, সেদিকেই নজর রাজ্যবাসীর।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত