Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Durga Puja 2026: মুখ্যমন্ত্রীর ক্লাবের পুজোয় ক্ষুদিরাম-মাতঙ্গিনীর স্মৃতি, উদ্বোধনে টলিউড তারকা জিৎ!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬
Durga Puja 2026: মুখ্যমন্ত্রীর ক্লাবের পুজোয় ক্ষুদিরাম-মাতঙ্গিনীর স্মৃতি, উদ্বোধনে টলিউড তারকা জিৎ!
মুখ্যমন্ত্রীর ক্লাবের পুজোয় টলিউড তারকা জিৎ। সংগৃহীত ছবি

কাঁথিঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তবে এবার মণ্ডপ জুড়ে শুধু উৎসবের আমেজ নয়, থাকছে স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাসও। পূর্ব মেদিনীপুরের কাঁথির নান্দনিক ক্লাব ৪৭তম বর্ষে পা দিয়েছে। তাঁদের এবারের পুজোয় তুলে ধরছে অবিভক্ত মেদিনীপুরের বিপ্লবী আন্দোলন ও বীর সন্তানদের অবদান। মণ্ডপ তৈরি হচ্ছে ‘পুণ্যভূমি মেদিনীপুরের বীরগাথা’ এই ভাবনাকে কেন্দ্র করে। সোমবার রাতে সেই পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন টলিউড অভিনেতা জিৎ।



প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর হাত ধরে ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন তিনি। নান্দনিক ক্লাবের সঙ্গে অধিকারী পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। ক্লাবের আলঙ্কারিক সভাপতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ছোট ভাই সৌমেন্দু অধিকারী ক্লাবের সম্পাদক। প্রাক্তন সাংসদ শিশির অধিকারীও এই ক্লাবের সদস্য। সেই সূত্রে এই ক্লাবের পুজোকে ঘিরে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে বরাবরই বিশেষ আগ্রহ থাকে।


মণ্ডপের বিষয়বস্তুই এবারের মূল আকর্ষণ। স্বাধীনতা আন্দোলনে অবিভক্ত মেদিনীপুরের গুরুত্বপূর্ণ ভূমিকা বিভিন্ন দৃশ্য ও স্মৃতির মাধ্যমে তুলে ধরার পরিকল্পনা করেছেন শিল্পী অনির্বাণ দাস। মণ্ডপে জায়গা পেয়েছেন ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, সতীশ সামন্ত, বীরেন্দ্রনাথ শাসমল, সুশীল ধাড়া, অজয় মুখোপাধ্যায়, প্রদ্যোৎকুমার ভট্টাচার্য ও হেমচন্দ্র কানুনগোর মতো স্বাধীনতা সংগ্রামীরা। 



দুর্গাপ্রতিমা তৈরি হচ্ছে গঙ্গার পলিমাটি দিয়ে। সেই মাটি হাওড়ার গঙ্গা থেকে সংগ্রহ করে আনা হয়েছে। শিল্পী অনির্বাণ দাসের কাছেও এই কাজের গুরুত্ব বিশেষ। তিনি নিজে মেদিনীপুরের বাসিন্দা। তাঁর পরিবারের সঙ্গেও জড়িয়ে রয়েছে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। এর আগে কলকাতার একাধিক পরিচিত দুর্গাপুজোয় মণ্ডপসজ্জার দায়িত্ব সামলেছেন তিনি। তবে এবার নিজের জেলার ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার সুযোগ পেয়ে বিশেষভাবে গর্বিত শিল্পী।


বিষয় : CM Suvendu Adhikari Durga Puja 2026 Jeet

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


Durga Puja 2026: মুখ্যমন্ত্রীর ক্লাবের পুজোয় ক্ষুদিরাম-মাতঙ্গিনীর স্মৃতি, উদ্বোধনে টলিউড তারকা জিৎ!

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image
কাঁথিঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তবে এবার মণ্ডপ জুড়ে শুধু উৎসবের আমেজ নয়, থাকছে স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাসও। পূর্ব মেদিনীপুরের কাঁথির নান্দনিক ক্লাব ৪৭তম বর্ষে পা দিয়েছে। তাঁদের এবারের পুজোয় তুলে ধরছে অবিভক্ত মেদিনীপুরের বিপ্লবী আন্দোলন ও বীর সন্তানদের অবদান। মণ্ডপ তৈরি হচ্ছে ‘পুণ্যভূমি মেদিনীপুরের বীরগাথা’ এই ভাবনাকে কেন্দ্র করে। সোমবার রাতে সেই পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন টলিউড অভিনেতা জিৎ।প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর হাত ধরে ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন তিনি। নান্দনিক ক্লাবের সঙ্গে অধিকারী পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। ক্লাবের আলঙ্কারিক সভাপতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ছোট ভাই সৌমেন্দু অধিকারী ক্লাবের সম্পাদক। প্রাক্তন সাংসদ শিশির অধিকারীও এই ক্লাবের সদস্য। সেই সূত্রে এই ক্লাবের পুজোকে ঘিরে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে বরাবরই বিশেষ আগ্রহ থাকে।মণ্ডপের বিষয়বস্তুই এবারের মূল আকর্ষণ। স্বাধীনতা আন্দোলনে অবিভক্ত মেদিনীপুরের গুরুত্বপূর্ণ ভূমিকা বিভিন্ন দৃশ্য ও স্মৃতির মাধ্যমে তুলে ধরার পরিকল্পনা করেছেন শিল্পী অনির্বাণ দাস। মণ্ডপে জায়গা পেয়েছেন ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, সতীশ সামন্ত, বীরেন্দ্রনাথ শাসমল, সুশীল ধাড়া, অজয় মুখোপাধ্যায়, প্রদ্যোৎকুমার ভট্টাচার্য ও হেমচন্দ্র কানুনগোর মতো স্বাধীনতা সংগ্রামীরা। দুর্গাপ্রতিমা তৈরি হচ্ছে গঙ্গার পলিমাটি দিয়ে। সেই মাটি হাওড়ার গঙ্গা থেকে সংগ্রহ করে আনা হয়েছে। শিল্পী অনির্বাণ দাসের কাছেও এই কাজের গুরুত্ব বিশেষ। তিনি নিজে মেদিনীপুরের বাসিন্দা। তাঁর পরিবারের সঙ্গেও জড়িয়ে রয়েছে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। এর আগে কলকাতার একাধিক পরিচিত দুর্গাপুজোয় মণ্ডপসজ্জার দায়িত্ব সামলেছেন তিনি। তবে এবার নিজের জেলার ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার সুযোগ পেয়ে বিশেষভাবে গর্বিত শিল্পী।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত