Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Vidya Balan: রজনীকান্তের ‘জেলর ২’-এ এমন অবতারে কেন বিদ্যা বালন? ‘কান্তা’র কয়েক সেকেন্ডের ঝলকেই শুরু জল্পনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬
Vidya Balan: রজনীকান্তের ‘জেলর ২’-এ এমন অবতারে কেন বিদ্যা বালন? ‘কান্তা’র কয়েক সেকেন্ডের ঝলকেই শুরু জল্পনা
ছবিঃ সংগৃহীত

রজনীকান্তের ‘জেলর ২’ নিয়ে দর্শকের উত্তেজনা তুঙ্গে। এবার সেই আগ্রহ আরও কয়েক ধাপ বাড়িয়ে দিলেন অভিনেত্রী বিদ্যা বালন। এই ছবিতে ‘কান্তা’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। রবিবার তাঁর চরিত্রের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। আর সেখানেই একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন অভিনেত্রী।


ভিডিয়োটির শুরুতেই দেখা গিয়েছে, ধীর পায়ে সিঁড়ি দিয়ে নীচে নামছেন বিদ্যা। পরনে নীল শাড়ি, হাতে জ্বলন্ত সিগারেট। তাঁর চোখে মুখে ফুটে উঠেছে স্পষ্ট আত্মবিশ্বাস। সংলাপের পরিমাণ ছিল খুবই কম। কিন্তু কয়েক মুহূর্তের উপস্থিতিতেই চরিত্রটির ব্যক্তিত্ব সম্পর্কে একটা ধারণা দিয়ে দিয়েছেন অভিনেত্রী। ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকেরই বক্তব্য, ‘কান্তা’ চরিত্রে বিদ্যাকে দেখার কৌতূহল এরপর আরও বেড়েছে। একই সঙ্গে রজনীকান্তের সঙ্গে তাঁর প্রথম পর্দা ভাগ করে নেওয়ার বিষয়টিও দর্শকের আগ্রহের অন্যতম কারণ হয়ে উঠেছে।


বিদ্যার এন্ট্রির পাশাপাশি ভিডিয়োটিতে নজর কেড়েছে অনিরুদ্ধ রবিচন্দ্রনের আবহসঙ্গীত। নেলসন দিলীপকুমারের পরিচালনায় ‘জেলর ২’-এ আবারও ‘টাইগার’ মুথুভেল পাণ্ডিয়ান হিসেবে ফিরছেন রজনীকান্ত। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। তবে বিদ্যার ‘কান্তা’ চরিত্রটি ঠিক কী ধরনের, সেই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।

বিষয় : Bollywood Actress Vidya Balan

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬


Vidya Balan: রজনীকান্তের ‘জেলর ২’-এ এমন অবতারে কেন বিদ্যা বালন? ‘কান্তা’র কয়েক সেকেন্ডের ঝলকেই শুরু জল্পনা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
রজনীকান্তের ‘জেলর ২’ নিয়ে দর্শকের উত্তেজনা তুঙ্গে। এবার সেই আগ্রহ আরও কয়েক ধাপ বাড়িয়ে দিলেন অভিনেত্রী বিদ্যা বালন। এই ছবিতে ‘কান্তা’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। রবিবার তাঁর চরিত্রের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। আর সেখানেই একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন অভিনেত্রী।ভিডিয়োটির শুরুতেই দেখা গিয়েছে, ধীর পায়ে সিঁড়ি দিয়ে নীচে নামছেন বিদ্যা। পরনে নীল শাড়ি, হাতে জ্বলন্ত সিগারেট। তাঁর চোখে মুখে ফুটে উঠেছে স্পষ্ট আত্মবিশ্বাস। সংলাপের পরিমাণ ছিল খুবই কম। কিন্তু কয়েক মুহূর্তের উপস্থিতিতেই চরিত্রটির ব্যক্তিত্ব সম্পর্কে একটা ধারণা দিয়ে দিয়েছেন অভিনেত্রী। ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকেরই বক্তব্য, ‘কান্তা’ চরিত্রে বিদ্যাকে দেখার কৌতূহল এরপর আরও বেড়েছে। একই সঙ্গে রজনীকান্তের সঙ্গে তাঁর প্রথম পর্দা ভাগ করে নেওয়ার বিষয়টিও দর্শকের আগ্রহের অন্যতম কারণ হয়ে উঠেছে।বিদ্যার এন্ট্রির পাশাপাশি ভিডিয়োটিতে নজর কেড়েছে অনিরুদ্ধ রবিচন্দ্রনের আবহসঙ্গীত। নেলসন দিলীপকুমারের পরিচালনায় ‘জেলর ২’-এ আবারও ‘টাইগার’ মুথুভেল পাণ্ডিয়ান হিসেবে ফিরছেন রজনীকান্ত। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। তবে বিদ্যার ‘কান্তা’ চরিত্রটি ঠিক কী ধরনের, সেই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত