Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Mithun-Rajinikanth: ৩১ বছর পর পর্দায় মিঠুন-রজনীকান্ত, ‘Jailer 2’-এ ফিরছে পুরনো বন্ধুত্বের রসায়ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬
Mithun-Rajinikanth: ৩১ বছর পর পর্দায় মিঠুন-রজনীকান্ত, ‘Jailer 2’-এ ফিরছে পুরনো বন্ধুত্বের রসায়ন
পর্দায় ফিরছে বন্ধুত্বের পুরনো রসায়ন। সংগৃহীত ছবি

একজন বলিউডের ‘ডিস্কো ড্যান্সার’, অন্যজন দক্ষিণী ছবির ‘থালাইভা’। দু’জনেই নিজেদের ইন্ডাস্ট্রিতে তৈরি করেছেন আলাদা সাম্রাজ্য। মিঠুন চক্রবর্তী ও রজনীকান্তের বন্ধুত্ব অবশ্য নতুন নয়। একসঙ্গে পর্দায়ও দেখা গিয়েছে দু’জনকে। তবে শেষবার একই ছবিতে হাজির হওয়ার পর প্রায় তিন দশক কেটে গিয়েছে। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। রজনীকান্তের ‘Jailer 2’-এ ফের একসঙ্গে দেখা যাবে তাঁদের।



মিঠুন ও রজনীকান্তের প্রথম একসঙ্গে কাজ ১৯৮৯ সালে রমেশ সিপ্পির ‘ভ্রষ্টাচার’ ছবিতে। ছবিতে রজনীকান্তের উপস্থিতি খুব বড় পরিসরের না হলেও, দুই তারকাকে একই ছবিতে দেখার সুযোগ পেয়েছিলেন দর্শক। এর কয়েক বছর পর ১৯৯৫ সালে বাংলা ছবি ‘ভাগ্যদেবতা’য় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। মিঠুন ছিলেন অন্যতম মুখ্য চরিত্রে। অন্যদিকে, এই ছবির হাত ধরেই বাংলা ছবিতে রজনীকান্তের বিশেষ উপস্থিতি দেখা যায়। তারপর থেকে কেটে গিয়েছে প্রায় ৩১ বছর। এই দীর্ঘ সময়ে দু’জনেই নিজেদের কেরিয়ারে একের পর এক মাইলফলক তৈরি করেছেন। ইন্ডাস্ট্রি বদলেছে, সময় বদলেছে, কিন্তু তাঁদের বন্ধুত্বে তার প্রভাব পড়েনি।


এবার সেই পুরনো সম্পর্কই ফের বড় পর্দায় দেখা যাবে। নেলসন দিলীপকুমারের ‘Jailer 2’-এ আবার টাইগার মুথুভেল পান্ডিয়ান হিসেবে ফিরছেন রজনীকান্ত। আর সেই ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন মিঠুন চক্রবর্তী। এবার মিঠুনের উপস্থিতি শুধু অতিথি চরিত্রে সীমাবদ্ধ নয় বলেই জানা যাচ্ছে। ২০২৫ সালেই মিঠুন জানিয়েছিলেন, তিনি রজনীকান্তের সঙ্গে ‘Jailer 2’-এ কাজ করছেন। দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে ফের একই ছবিতে কাজ করার সুযোগ পেয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। সেই ইচ্ছেই এবার বাস্তব রূপ পেয়েছে।

বিষয় : Mithun Chakrabarty Rajinikanth

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬


Mithun-Rajinikanth: ৩১ বছর পর পর্দায় মিঠুন-রজনীকান্ত, ‘Jailer 2’-এ ফিরছে পুরনো বন্ধুত্বের রসায়ন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image
একজন বলিউডের ‘ডিস্কো ড্যান্সার’, অন্যজন দক্ষিণী ছবির ‘থালাইভা’। দু’জনেই নিজেদের ইন্ডাস্ট্রিতে তৈরি করেছেন আলাদা সাম্রাজ্য। মিঠুন চক্রবর্তী ও রজনীকান্তের বন্ধুত্ব অবশ্য নতুন নয়। একসঙ্গে পর্দায়ও দেখা গিয়েছে দু’জনকে। তবে শেষবার একই ছবিতে হাজির হওয়ার পর প্রায় তিন দশক কেটে গিয়েছে। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। রজনীকান্তের ‘Jailer 2’-এ ফের একসঙ্গে দেখা যাবে তাঁদের।মিঠুন ও রজনীকান্তের প্রথম একসঙ্গে কাজ ১৯৮৯ সালে রমেশ সিপ্পির ‘ভ্রষ্টাচার’ ছবিতে। ছবিতে রজনীকান্তের উপস্থিতি খুব বড় পরিসরের না হলেও, দুই তারকাকে একই ছবিতে দেখার সুযোগ পেয়েছিলেন দর্শক। এর কয়েক বছর পর ১৯৯৫ সালে বাংলা ছবি ‘ভাগ্যদেবতা’য় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। মিঠুন ছিলেন অন্যতম মুখ্য চরিত্রে। অন্যদিকে, এই ছবির হাত ধরেই বাংলা ছবিতে রজনীকান্তের বিশেষ উপস্থিতি দেখা যায়। তারপর থেকে কেটে গিয়েছে প্রায় ৩১ বছর। এই দীর্ঘ সময়ে দু’জনেই নিজেদের কেরিয়ারে একের পর এক মাইলফলক তৈরি করেছেন। ইন্ডাস্ট্রি বদলেছে, সময় বদলেছে, কিন্তু তাঁদের বন্ধুত্বে তার প্রভাব পড়েনি।এবার সেই পুরনো সম্পর্কই ফের বড় পর্দায় দেখা যাবে। নেলসন দিলীপকুমারের ‘Jailer 2’-এ আবার টাইগার মুথুভেল পান্ডিয়ান হিসেবে ফিরছেন রজনীকান্ত। আর সেই ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন মিঠুন চক্রবর্তী। এবার মিঠুনের উপস্থিতি শুধু অতিথি চরিত্রে সীমাবদ্ধ নয় বলেই জানা যাচ্ছে। ২০২৫ সালেই মিঠুন জানিয়েছিলেন, তিনি রজনীকান্তের সঙ্গে ‘Jailer 2’-এ কাজ করছেন। দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে ফের একই ছবিতে কাজ করার সুযোগ পেয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। সেই ইচ্ছেই এবার বাস্তব রূপ পেয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত