Hidden Stories (বাংলা)
সর্বশেষ

India vs Brazil: স্মৃতিতে প্রথম ২৭ মিনিট! স্কোর বোর্ডে ব্রাজিল-৪: ভারত-০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬
India vs Brazil: স্মৃতিতে প্রথম ২৭ মিনিট! স্কোর বোর্ডে ব্রাজিল-৪: ভারত-০
যুবভারতীতে সাম্বা ম্যাজিক। ছবিঃ এআইএফএফ

কলকাতা: ভারত জিতবে!

অতি বড় ভারতীয় ফুটবলের সমর্থকরাও ব্রাজিলের বিরুদ্ধে এই স্বপ্ন দেখেননি। তবুও যুবভারতীর সবুজ গালিচায়, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ২৭ মিনিট পর্যন্ত যে আটকে রাখা যায়, সেটাই বা কম কীসের। এই গল্পই হয়তো আগামী ২৫ বছর নিজেদের পরবর্তী প্রজন্মকে বলতে পারবেন মনবীর সিং, রায়ান উইলিয়ামসরা।

সালটা ছিল ১৯৮৪। নেহরু কাপের মঞ্চে আর্জেন্টিনাকে ৭৮ মিনিট আটকে রেখেছিল চিরিচ মিলোভানের ভারত। সেটাই ছিল কোনও লাতিন আমেরিকার ফুটবল দেশের বিরুদ্ধে ভারতের সেরা পারফরম্যান্স। ৪২ বছর পর ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নেমে ম্যাচের ১৩ মিনিটে প্রায় গোলই করে দিচ্ছিলেন মনবীর সিং।

এর আগে, ভিনিসিয়াসের শট আটকান গুরপ্রীত। ম্যাচের বয়স তখন সাত মিনিট। কেরিয়ারের ৯০তম আন্তর্জাতিক ম্যাচে যে গুরপ্রীত প্রাথমিক বিপর্যয় রুখেছিলেন, তাঁর ভুলেই প্রথম ৪৫ মিনিটে ২-০ গোলে পিছিয়ে ছিল ভারত। ম্যাচের ২৮ মিনিটে টপ বক্স থেকে বাঁ পায়ের শটে গোল করে ব্রাজিলীয় ফুটবলার উইলিয়ামস। ৪২ মিনিটে ব্যবধান বাড়ান পেদ্রো।

কেমন খেলল ব্রাজিল?

কলকাতায় এসেই ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছিলেন, ফ্রেন্ডলি হলেও তাঁর পাখির চোখ ২০৩০-এর বিশ্বকাপ। তাই যুবভারতীতে কোনওরকম ভুল হোক, তা তিনি চান না। উল্টোদিকেও শুরু থেকেই বোঝা যায় যে, ব্রাজিল পানামা নয়। তাই ফিফা র‍্যাঙ্কিংয়ে থাকা পাঁচ নম্বর দলের বিরুদ্ধে ডিফেন্সে লোক জড়ো করাই লক্ষ্য ছিল খালিদ জামিলের।

ভারতের মাটিতে মাত্র ৪৫ মিনিটই স্থায়ী হল ভিনিসিয়াসের উপস্থিতি। দ্বিতীয়ার্ধে দুই দলেরই একাধিক পরিবর্তন। আলট্রা ডিফেন্সিভ মোড ছেড়ে অ্যাটাক শুরু করল ভারত। একসময়, ব্লু টাইগার্সদের হানায় বেসামাল দেখায় সাম্বা ডিফেন্সকে। এরই মধ্যে পরিবর্ত হিসেবে মাঠে নেমে ৫৮ মিনিটে ব্রাজিলের হয়ে তৃতীয় গোল স্যামুয়েল লিনোর। ইঞ্জুরি টাইমে লিনো দ্বিতীয় গোল করলে ৪-০ করে ব্রাজিল।

ব্রাজিল জিতল। লড়াই করল ভারত। ১৩৮ নম্বরে থাকা ভারত জিতবে, স্বপ্নেও ভাবেনি ১৪০ কোটির এই দেশ। কিন্তু স্কোর বোর্ড যাই হোক না কেন, আগামী বেশ কয়েক বছর স্মৃতিতে থেকে যাবে সেই ২৭ মিনিট, যেখানে ভারতের গোল মুখ খুলতে পারেননি ভিনিসিয়াস জুনিয়ারের মতো বিশ্ব ফুটবলের মহাতারকা।

বিষয় : India Brazil

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬


India vs Brazil: স্মৃতিতে প্রথম ২৭ মিনিট! স্কোর বোর্ডে ব্রাজিল-৪: ভারত-০

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতা: ভারত জিতবে!অতি বড় ভারতীয় ফুটবলের সমর্থকরাও ব্রাজিলের বিরুদ্ধে এই স্বপ্ন দেখেননি। তবুও যুবভারতীর সবুজ গালিচায়, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ২৭ মিনিট পর্যন্ত যে আটকে রাখা যায়, সেটাই বা কম কীসের। এই গল্পই হয়তো আগামী ২৫ বছর নিজেদের পরবর্তী প্রজন্মকে বলতে পারবেন মনবীর সিং, রায়ান উইলিয়ামসরা। সালটা ছিল ১৯৮৪। নেহরু কাপের মঞ্চে আর্জেন্টিনাকে ৭৮ মিনিট আটকে রেখেছিল চিরিচ মিলোভানের ভারত। সেটাই ছিল কোনও লাতিন আমেরিকার ফুটবল দেশের বিরুদ্ধে ভারতের সেরা পারফরম্যান্স। ৪২ বছর পর ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নেমে ম্যাচের ১৩ মিনিটে প্রায় গোলই করে দিচ্ছিলেন মনবীর সিং। এর আগে, ভিনিসিয়াসের শট আটকান গুরপ্রীত। ম্যাচের বয়স তখন সাত মিনিট। কেরিয়ারের ৯০তম আন্তর্জাতিক ম্যাচে যে গুরপ্রীত প্রাথমিক বিপর্যয় রুখেছিলেন, তাঁর ভুলেই প্রথম ৪৫ মিনিটে ২-০ গোলে পিছিয়ে ছিল ভারত। ম্যাচের ২৮ মিনিটে টপ বক্স থেকে বাঁ পায়ের শটে গোল করে ব্রাজিলীয় ফুটবলার উইলিয়ামস। ৪২ মিনিটে ব্যবধান বাড়ান পেদ্রো। কেমন খেলল ব্রাজিল?কলকাতায় এসেই ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছিলেন, ফ্রেন্ডলি হলেও তাঁর পাখির চোখ ২০৩০-এর বিশ্বকাপ। তাই যুবভারতীতে কোনওরকম ভুল হোক, তা তিনি চান না। উল্টোদিকেও শুরু থেকেই বোঝা যায় যে, ব্রাজিল পানামা নয়। তাই ফিফা র‍্যাঙ্কিংয়ে থাকা পাঁচ নম্বর দলের বিরুদ্ধে ডিফেন্সে লোক জড়ো করাই লক্ষ্য ছিল খালিদ জামিলের। ভারতের মাটিতে মাত্র ৪৫ মিনিটই স্থায়ী হল ভিনিসিয়াসের উপস্থিতি। দ্বিতীয়ার্ধে দুই দলেরই একাধিক পরিবর্তন। আলট্রা ডিফেন্সিভ মোড ছেড়ে অ্যাটাক শুরু করল ভারত। একসময়, ব্লু টাইগার্সদের হানায় বেসামাল দেখায় সাম্বা ডিফেন্সকে। এরই মধ্যে পরিবর্ত হিসেবে মাঠে নেমে ৫৮ মিনিটে ব্রাজিলের হয়ে তৃতীয় গোল স্যামুয়েল লিনোর। ইঞ্জুরি টাইমে লিনো দ্বিতীয় গোল করলে ৪-০ করে ব্রাজিল। ব্রাজিল জিতল। লড়াই করল ভারত। ১৩৮ নম্বরে থাকা ভারত জিতবে, স্বপ্নেও ভাবেনি ১৪০ কোটির এই দেশ। কিন্তু স্কোর বোর্ড যাই হোক না কেন, আগামী বেশ কয়েক বছর স্মৃতিতে থেকে যাবে সেই ২৭ মিনিট, যেখানে ভারতের গোল মুখ খুলতে পারেননি ভিনিসিয়াস জুনিয়ারের মতো বিশ্ব ফুটবলের মহাতারকা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত