Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রেজিনগরে 'পুত্রবাণ'! ছেলেকে প্রার্থী করে বিজেপিকে রুখতে চান হুমায়ুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
রেজিনগরে 'পুত্রবাণ'! ছেলেকে প্রার্থী করে বিজেপিকে রুখতে চান হুমায়ুন
বাবার পাশে ছেলে। রেজিনগরে প্রার্থী হমায়ূনের ছেলে। ছবি : ফেসবুক

রেজিনগর: রাজ্য রাজনীতির দাবার বোর্ডে আবার নতুন সমীকরণ। 

দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দামামা বাজতেই রাজনীতির তাপমাত্রা পারদ ছুঁয়েছে। তবে নজর কেড়েছে মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্রটি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসন থেকে জয়ী হওয়া আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর এবার সেখানে প্রার্থী করেছেন নিজের পুত্র গোলাম নবি আজাদকে। আর প্রার্থী হিসাবে প্রথম দিনেই মনোনয়ন পেশ করে স্পষ্ট বার্তা দিলেন হুমায়ুন-পুত্র। এই লড়াই মূলত পদ্মশিবিরকে রোখার লড়াই!

বুধবার উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই বহরমপুরে জেলাশাসক ভবনে গিয়ে মনোনয়নপত্র জমা দেন গোলাম নবি আজাদ। নিজের জয়ের ব্যাপারে তিনি ১০০ শতাংশ আশাবাদী বলে জানিয়ে দেন। তবে কেবল জয়ের দাবিই নয়, তাঁর মুখে শোনা গেল মূল প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার রণহুঙ্কার। সাফ জানিয়ে দিলেন, রেজিনগরে তাঁর আসল লড়াই বিজেপির সঙ্গেই। গোলাম নবির কথায়, "এর আগেও আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল, এখনও বিজেপিই থাকবে। অন্য কোনও রাজনৈতিক দল এখানে রেসে আছে বলে আমার মনে হয় না।" বাবার দীর্ঘ রাজনৈতিক শক্তঘাঁটি রেজিনগরে তাঁদের মূল লক্ষ্য যে বিজেপিকে রুখে দেওয়া, তা একপ্রকার পরিষ্কার করে দিয়েছেন তরুণ এই প্রার্থী।

তবে এই লড়াইয়ের নেপথ্যে রয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। মঙ্গলবারই একটি সাংবাদিক বৈঠক ডেকে বিরোধী দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন হুমায়ুন কবীর। তাঁর যুক্তি ছিল, রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ৮৬টি আসনে বিরোধী দলগুলি জয়ী হয়েছে। এর মধ্যে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, আইএসএফ এবং তাঁদের দল আম জনতা উন্নয়ন পার্টির বিধায়করা রয়েছেন। হুমায়ুনের আবেদন, এই ৮৬ জন বিরোধী বিধায়ক যদি নিজস্ব ইগো ভুলে বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়ে ময়দানে নামেন, তবে চব্বিশ-ছাব্বিশের পর আগামী দিনেও বিজেপিকে রোখা পুরোপুরি সম্ভব।

হুমায়ুনের এই 'মহাজোটের' বার্তার পর থেকেই চড়তে থাকে জল্পনা। তাহলে কি নিজের গড় রেজিনগরেও আসন হারানোর ভয় পাচ্ছেন হুমায়ুন? যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়ে পুত্র গোলাম নবি আজাদ স্পষ্ট জানান, লড়াইয়ের ময়দানে প্রচার চালাবেন দলের অঞ্চল ও বুথ স্তরের কর্মীরাই। থাকবেন হুমায়ুন কবীর নিজেও, তবে কোনও গ্ল্যামারাস সেলিব্রিটিকে প্রচারে নামানোর প্রয়োজন তাঁদের নেই।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ অক্টোবর মিলবে ফলাফল। প্রথম দিনেই মনোনয়ন জমা দিয়ে হুমায়ুন-পুত্র কিন্তু স্পষ্ট করে দিলেন, বিজেপিকে রেজিনগরের মাটিতে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ কবীর পরিবার। এখন দেখার, 'পুত্রবাণ' দিয়ে বিজেপিকে রুখে নিজের দুর্গ রক্ষা করতে পারেন কি না আম জনতা উন্নয়ন পার্টির প্রধান।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : HiddenStoriesNews #RejinagarByElection #HumayunKabir #GolamNabiAzad #AJUP #WestBengalPolitics #NandigramBypoll #BJPvsOpposition #HiddenStoriesNews #BengalByElection2026 #MurshidabadNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬


রেজিনগরে 'পুত্রবাণ'! ছেলেকে প্রার্থী করে বিজেপিকে রুখতে চান হুমায়ুন

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
রেজিনগর: রাজ্য রাজনীতির দাবার বোর্ডে আবার নতুন সমীকরণ। দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দামামা বাজতেই রাজনীতির তাপমাত্রা পারদ ছুঁয়েছে। তবে নজর কেড়েছে মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্রটি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসন থেকে জয়ী হওয়া আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর এবার সেখানে প্রার্থী করেছেন নিজের পুত্র গোলাম নবি আজাদকে। আর প্রার্থী হিসাবে প্রথম দিনেই মনোনয়ন পেশ করে স্পষ্ট বার্তা দিলেন হুমায়ুন-পুত্র। এই লড়াই মূলত পদ্মশিবিরকে রোখার লড়াই!বুধবার উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই বহরমপুরে জেলাশাসক ভবনে গিয়ে মনোনয়নপত্র জমা দেন গোলাম নবি আজাদ। নিজের জয়ের ব্যাপারে তিনি ১০০ শতাংশ আশাবাদী বলে জানিয়ে দেন। তবে কেবল জয়ের দাবিই নয়, তাঁর মুখে শোনা গেল মূল প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার রণহুঙ্কার। সাফ জানিয়ে দিলেন, রেজিনগরে তাঁর আসল লড়াই বিজেপির সঙ্গেই। গোলাম নবির কথায়, "এর আগেও আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল, এখনও বিজেপিই থাকবে। অন্য কোনও রাজনৈতিক দল এখানে রেসে আছে বলে আমার মনে হয় না।" বাবার দীর্ঘ রাজনৈতিক শক্তঘাঁটি রেজিনগরে তাঁদের মূল লক্ষ্য যে বিজেপিকে রুখে দেওয়া, তা একপ্রকার পরিষ্কার করে দিয়েছেন তরুণ এই প্রার্থী।তবে এই লড়াইয়ের নেপথ্যে রয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। মঙ্গলবারই একটি সাংবাদিক বৈঠক ডেকে বিরোধী দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন হুমায়ুন কবীর। তাঁর যুক্তি ছিল, রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ৮৬টি আসনে বিরোধী দলগুলি জয়ী হয়েছে। এর মধ্যে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, আইএসএফ এবং তাঁদের দল আম জনতা উন্নয়ন পার্টির বিধায়করা রয়েছেন। হুমায়ুনের আবেদন, এই ৮৬ জন বিরোধী বিধায়ক যদি নিজস্ব ইগো ভুলে বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়ে ময়দানে নামেন, তবে চব্বিশ-ছাব্বিশের পর আগামী দিনেও বিজেপিকে রোখা পুরোপুরি সম্ভব।হুমায়ুনের এই 'মহাজোটের' বার্তার পর থেকেই চড়তে থাকে জল্পনা। তাহলে কি নিজের গড় রেজিনগরেও আসন হারানোর ভয় পাচ্ছেন হুমায়ুন? যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়ে পুত্র গোলাম নবি আজাদ স্পষ্ট জানান, লড়াইয়ের ময়দানে প্রচার চালাবেন দলের অঞ্চল ও বুথ স্তরের কর্মীরাই। থাকবেন হুমায়ুন কবীর নিজেও, তবে কোনও গ্ল্যামারাস সেলিব্রিটিকে প্রচারে নামানোর প্রয়োজন তাঁদের নেই।উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ অক্টোবর মিলবে ফলাফল। প্রথম দিনেই মনোনয়ন জমা দিয়ে হুমায়ুন-পুত্র কিন্তু স্পষ্ট করে দিলেন, বিজেপিকে রেজিনগরের মাটিতে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ কবীর পরিবার। এখন দেখার, 'পুত্রবাণ' দিয়ে বিজেপিকে রুখে নিজের দুর্গ রক্ষা করতে পারেন কি না আম জনতা উন্নয়ন পার্টির প্রধান।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত