Hidden Stories (বাংলা)
সর্বশেষ

INDIA Alliance: ভাঙা হাটে হাত-পা ছুঁড়ে চিৎকার মমতার! হাসি চাপতে পারলেন না রাহুলরা, তারপর কী হল?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
INDIA Alliance: ভাঙা হাটে হাত-পা ছুঁড়ে চিৎকার মমতার! হাসি চাপতে পারলেন না রাহুলরা, তারপর কী হল?
ইন্ডিয়া জোটের বৈঠক। নিজস্ব ছবি

নয়াদিল্লি: রাজধানীতে বিরোধী জোট 'ইন্ডি'-র বৈঠকে নাটকীয়তার চরম শিখর! অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল কিংবা এমকে স্ট্যালিনের মতো প্রথম সারির হেভিওয়েট নেতাদের অনুপস্থিতিতে প্রায় ভাঙা হাটে পরিণত হয়েছিল দিল্লির কনস্টিটিউশন ক্লাবের মেগা বৈঠক। তবে সেই ভাঙা হাটেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নজর কাড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে রীতিমতো জনসভার ধাঁচে হাত-পা ছুঁড়ে মমতা উচ্চস্বরে দাবি তোলেন, "ওয়ান পয়েন্ট এজেন্ডা, জ্ঞানেশ কুমার মাস্ট রিজাইন!" মমতার এই অতি-আক্রমণাত্মক ভঙ্গিমা ও তারস্বরে চিৎকার দেখে খোদ পাশেই থাকা সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকেও মুখে হাত দিয়ে হাসি চাপতে দেখা যায়।

তবে কেবল মমতার বক্তৃতা নয়, সভার বাইরে রাহুল-মমতা দূরত্ব নিয়েও রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে প্রবল জোর জল্পনা। জানা গিয়েছে, সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে স্বাগত জানাতে কনস্টিটিউশন ক্লাবের গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন সোনিয়া ও রাহুল গান্ধী। ঠিক সেই সময়ই চত্বরে প্রবেশ করে মমতার গাড়ি। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর গাড়ি ঢোকার দৃশ্য দেখতেই তড়িঘড়ি গেটের সামনে থেকে সরিয়া ভেতরে ঢুকে যান সোনিয়া-রাহুল। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং রুমে প্রবেশের পর আবারও গেটের সামনে বেরিয়ে আসেন রাহুল এবং এসে পৌঁছানো মল্লিকার্জুন খাড়গেকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যান। যদিও মিটিং রুমের মুখে মুখোমুখি দেখা হলে একে অপরকে হাত জোড় করে নমস্কারও জানান মমতা ও রাহুল।

রাজনীতিবিদদের একাংশের মতে, জোট শরিকদের অনুপস্থিতির মাঝেই ভোটের 'ভোটচুরি' ইস্যুকে হাতিয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা। কেন্দ্র ও মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একাধিক নির্বাচনের ভোটচুরির গুরুতর অভিযোগ এনে সরাসরি সংঘাতের আহ্বান জানান তিনি।

বৈঠক শেষে ভোটচুরি রুখতে এবং মুখ্য নির্বাচন কমিশনারকে হটানোর দাবিতে ৬ দফা মেগা কর্মসূচি ঘোষণা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ২ অক্টোবর জেলায় জেলায় যৌথ মিছিল, ৬ আগস্ট সংসদ থেকে ইসিআই অভিযান, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান এবং নভেম্বর মাসে দিল্লিতে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। শীর্ষ নেতাদের অনুপস্থিতি সত্ত্বেও বিরোধীদের এই ঝাঁঝালো কর্মসূচি কেন্দ্র ও কমিশনের ওপর চাপ বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


বিষয় : ElectionCommission rahulgandhi HiddenStoriesNews MamataBanerjee indiaalliance delhipolitics GyaneshKumar BreakingNewsIndia SoniaGandhi SoniaRahul

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


INDIA Alliance: ভাঙা হাটে হাত-পা ছুঁড়ে চিৎকার মমতার! হাসি চাপতে পারলেন না রাহুলরা, তারপর কী হল?

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নয়াদিল্লি: রাজধানীতে বিরোধী জোট 'ইন্ডি'-র বৈঠকে নাটকীয়তার চরম শিখর! অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল কিংবা এমকে স্ট্যালিনের মতো প্রথম সারির হেভিওয়েট নেতাদের অনুপস্থিতিতে প্রায় ভাঙা হাটে পরিণত হয়েছিল দিল্লির কনস্টিটিউশন ক্লাবের মেগা বৈঠক। তবে সেই ভাঙা হাটেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নজর কাড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে রীতিমতো জনসভার ধাঁচে হাত-পা ছুঁড়ে মমতা উচ্চস্বরে দাবি তোলেন, "ওয়ান পয়েন্ট এজেন্ডা, জ্ঞানেশ কুমার মাস্ট রিজাইন!" মমতার এই অতি-আক্রমণাত্মক ভঙ্গিমা ও তারস্বরে চিৎকার দেখে খোদ পাশেই থাকা সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকেও মুখে হাত দিয়ে হাসি চাপতে দেখা যায়।তবে কেবল মমতার বক্তৃতা নয়, সভার বাইরে রাহুল-মমতা দূরত্ব নিয়েও রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে প্রবল জোর জল্পনা। জানা গিয়েছে, সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে স্বাগত জানাতে কনস্টিটিউশন ক্লাবের গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন সোনিয়া ও রাহুল গান্ধী। ঠিক সেই সময়ই চত্বরে প্রবেশ করে মমতার গাড়ি। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর গাড়ি ঢোকার দৃশ্য দেখতেই তড়িঘড়ি গেটের সামনে থেকে সরিয়া ভেতরে ঢুকে যান সোনিয়া-রাহুল। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং রুমে প্রবেশের পর আবারও গেটের সামনে বেরিয়ে আসেন রাহুল এবং এসে পৌঁছানো মল্লিকার্জুন খাড়গেকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যান। যদিও মিটিং রুমের মুখে মুখোমুখি দেখা হলে একে অপরকে হাত জোড় করে নমস্কারও জানান মমতা ও রাহুল।রাজনীতিবিদদের একাংশের মতে, জোট শরিকদের অনুপস্থিতির মাঝেই ভোটের 'ভোটচুরি' ইস্যুকে হাতিয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা। কেন্দ্র ও মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একাধিক নির্বাচনের ভোটচুরির গুরুতর অভিযোগ এনে সরাসরি সংঘাতের আহ্বান জানান তিনি।বৈঠক শেষে ভোটচুরি রুখতে এবং মুখ্য নির্বাচন কমিশনারকে হটানোর দাবিতে ৬ দফা মেগা কর্মসূচি ঘোষণা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ২ অক্টোবর জেলায় জেলায় যৌথ মিছিল, ৬ আগস্ট সংসদ থেকে ইসিআই অভিযান, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান এবং নভেম্বর মাসে দিল্লিতে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। শীর্ষ নেতাদের অনুপস্থিতি সত্ত্বেও বিরোধীদের এই ঝাঁঝালো কর্মসূচি কেন্দ্র ও কমিশনের ওপর চাপ বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত