Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ক্রিকেটে এই প্রথম ভারত-জাপান ম্যাচ! একই দিনে জোড়া দল নামিয়ে ইতিহাসের মুখে টিম ইন্ডিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
ক্রিকেটে এই প্রথম ভারত-জাপান ম্যাচ! একই দিনে জোড়া দল নামিয়ে ইতিহাসের মুখে টিম ইন্ডিয়া
দুই ফরম্যাটে দুই অধিনায়ক। ফাইল ছবি

নয়াদিল্লি: ক্রিকেট বিশ্বের পরিচিত সীমানা ছাড়িয়ে এবার এক নতুন 'ভূখণ্ডে' পা রাখতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির স্মারক হিসেবে আগামী ২২ সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে এক ঐতিহাসিক দ্বৈরথ। তোচিগি প্রিফেকচারের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ‘সুজুকি কাপ’-এর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে প্রথমবারের জন্য মুখোমুখি হবে ভারত ও জাপান (India vs Japan)। ক্রিকেটের বিশ্বায়নে এবং পূর্ব এশিয়ায় এই খেলার প্রসার ঘটাতে এই ম্যাচকে এক বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই উদ্যোগ নিয়ে জানান, "২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি ম্যাচটি সেই দেশে ক্রিকেটকে জনপ্রিয় করার ক্ষেত্রে এক ঐতিহাসিক মুহূর্ত। এর মাধ্যমে নতুন দর্শকরা ক্রিকেটের সঙ্গে যুক্ত হবেন।" ক্রিকেটকে অলিম্পিকের মঞ্চে নিয়ে যাওয়া ও বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার বিষয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহের প্রশংসাও করেন তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জাপানের নাগোয়ায় শুরু হচ্ছে এশিয়ান গেমস, যেখানে ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ২৮ সেপ্টেম্বর। তার আগে ২২ সেপ্টেম্বরের এই ম্যাচটি এশিয়াডের বড় প্রস্তুতি হিসেবে কাজ করবে।

তবে ভারত-জাপান দ্বৈরথের থেকেও বড় এক নজিরের সামনে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট। আগামী ৩ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। ওই একই দিনে দুটি আলাদা দেশে, দুটি ভিন্ন ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামবে ভারতের দুটি পৃথক দল! এবং কোনোটিই দ্বিতীয় সারির দল নয়।

আসলে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার পর ২৭ সেপ্টেম্বর থেকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে নামবে ভারত। ওয়ানডে বিশ্বকাপের আগে এই সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর, পাঞ্জাবে। এই দলের নেতৃত্বে থাকবেন শুভমান গিল।

অন্যদিকে, জাপানে আয়োজিত এশিয়ান গেমসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সেমিফাইনাল ১ অক্টোবর এবং ফাইনাল বা ব্রোঞ্জ পদকের ম্যাচ ৩ অক্টোবর। বৈভব সূর্যবংশী, শ্রেয়স আইয়ার, জশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল ও হর্ষিত রানাদের নিয়ে গড়া তারকাখচিত শক্তিশালী ভারতীয় দল ৩ অক্টোবর এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচে নামবে। অর্থাৎ ৩ অক্টোবর একদিকে পাঞ্জাবে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবেন শুভমান গিলরা, অন্যদিকে জাপানের মাটিতে অলিম্পিক যোগ্যতানির্ণায়ক ম্যাচে ট্রফি বা ব্রোঞ্জের জন্য লড়বেন শ্রেয়সরা। দুই দেশে একই দিনে দুটি দলের এই লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রীড়াবিশ্ব।

হিডেন স্টোরিজ নিউজ 

বিষয় : HiddenStoriesNews #IndiaVsJapan #TeamIndia #CricketGlobalization #ShubmanGill #ShreyasIyer #AsianGames2026 #INDvsWI #BCCI #JayShah #HiddenStoriesNews #CricketNews #ViralSportsNews #KolkataSports

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬


ক্রিকেটে এই প্রথম ভারত-জাপান ম্যাচ! একই দিনে জোড়া দল নামিয়ে ইতিহাসের মুখে টিম ইন্ডিয়া

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নয়াদিল্লি: ক্রিকেট বিশ্বের পরিচিত সীমানা ছাড়িয়ে এবার এক নতুন 'ভূখণ্ডে' পা রাখতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির স্মারক হিসেবে আগামী ২২ সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে এক ঐতিহাসিক দ্বৈরথ। তোচিগি প্রিফেকচারের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ‘সুজুকি কাপ’-এর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে প্রথমবারের জন্য মুখোমুখি হবে ভারত ও জাপান (India vs Japan)। ক্রিকেটের বিশ্বায়নে এবং পূর্ব এশিয়ায় এই খেলার প্রসার ঘটাতে এই ম্যাচকে এক বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই উদ্যোগ নিয়ে জানান, "২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি ম্যাচটি সেই দেশে ক্রিকেটকে জনপ্রিয় করার ক্ষেত্রে এক ঐতিহাসিক মুহূর্ত। এর মাধ্যমে নতুন দর্শকরা ক্রিকেটের সঙ্গে যুক্ত হবেন।" ক্রিকেটকে অলিম্পিকের মঞ্চে নিয়ে যাওয়া ও বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার বিষয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহের প্রশংসাও করেন তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জাপানের নাগোয়ায় শুরু হচ্ছে এশিয়ান গেমস, যেখানে ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ২৮ সেপ্টেম্বর। তার আগে ২২ সেপ্টেম্বরের এই ম্যাচটি এশিয়াডের বড় প্রস্তুতি হিসেবে কাজ করবে।তবে ভারত-জাপান দ্বৈরথের থেকেও বড় এক নজিরের সামনে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট। আগামী ৩ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। ওই একই দিনে দুটি আলাদা দেশে, দুটি ভিন্ন ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামবে ভারতের দুটি পৃথক দল! এবং কোনোটিই দ্বিতীয় সারির দল নয়।আসলে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার পর ২৭ সেপ্টেম্বর থেকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে নামবে ভারত। ওয়ানডে বিশ্বকাপের আগে এই সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর, পাঞ্জাবে। এই দলের নেতৃত্বে থাকবেন শুভমান গিল।অন্যদিকে, জাপানে আয়োজিত এশিয়ান গেমসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সেমিফাইনাল ১ অক্টোবর এবং ফাইনাল বা ব্রোঞ্জ পদকের ম্যাচ ৩ অক্টোবর। বৈভব সূর্যবংশী, শ্রেয়স আইয়ার, জশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল ও হর্ষিত রানাদের নিয়ে গড়া তারকাখচিত শক্তিশালী ভারতীয় দল ৩ অক্টোবর এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচে নামবে। অর্থাৎ ৩ অক্টোবর একদিকে পাঞ্জাবে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবেন শুভমান গিলরা, অন্যদিকে জাপানের মাটিতে অলিম্পিক যোগ্যতানির্ণায়ক ম্যাচে ট্রফি বা ব্রোঞ্জের জন্য লড়বেন শ্রেয়সরা। দুই দেশে একই দিনে দুটি দলের এই লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রীড়াবিশ্ব।হিডেন স্টোরিজ নিউজ 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত