Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Durga Puja 2026: প্যান্ডেল হপিংয়ে পা ব্যথা নয়, স্টাইলেই হোক বাজিমাত! কোন জুতো বাছবেন?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬
Durga Puja 2026: প্যান্ডেল হপিংয়ে পা ব্যথা নয়, স্টাইলেই হোক বাজিমাত! কোন জুতো বাছবেন?
এ আই নির্মিত ছবি।

পুজোর সাজ বলতে শুধু পছন্দের পোশাক বেছে নেওয়াই নয়। তার সঙ্গে মানানসই জুতোও একটা গুরুত্বপূর্ণ অংশ। দুর্গাপুজোয় যেহেতু রাতদিন প্যান্ডেল হপিং, অনেকটা হাঁটাহাঁটি হয়, তাই শুধু দেখতে সুন্দর হলেই জুতো কেনা ঠিক নয়। ফ্যাশনের পাশাপাশি গুরুত্ব দিন পায়ের আরামকেও। তাহলে এবারের পুজোয় তালিকায় রাখতে পারেন কোন কোন জুতো? 


শাড়ি, কুর্তি কিংবা সালোয়ার পরলে বেছে নিতে পারেন সঙ্গে এমব্রয়ডারি করা জুতো। যাঁরা হাই হিল পরে হাঁটতে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য এই ধরনের জুতো স্টাইলের সঙ্গে আরামেরও ভারসাম্য রাখবে।  একটু ক্যাজুয়াল অথচ সাজানো লুক চাইলে বেছে নিতে পারেন কিটেন হিল। বিভিন্ন ধরনের পোশাকের সঙ্গেই এই ধরনের জুতো মানিয়ে যায়। তবে হিল যতই ছোট হোক, দীর্ঘক্ষণ পরে হাঁটতে আপনার পা ঠিক থাকছে কি না, তা দেখে নেওয়া জরুরি। আবার যাঁরা হিল পরে হাঁটায় অভ্যস্ত, তাঁরা প্ল্যাটফর্ম হিলের দিকে যেতে পারেন। শর্ট স্কার্ট, পালাজো কিংবা বডিকন ড্রেসের সঙ্গে এই ধরনের জুতো বেশ ভাল মানায়। আর পুজোর কয়েক দিন যদি বেশি হাঁটাহাঁটির পরিকল্পনা থাকে, স্নিকার্স হতে পারে সবচেয়ে সুবিধাজনক বিকল্পগুলির একটি। এখন শাড়ি, লং স্কার্টের মতো পোশাকের সঙ্গেও স্নিকার্স পরার চল রয়েছে। তাই আরাম এবং স্টাইল একসাথে বজায় রাখতে চাইলে রঙিন, মেটালিক ফিনিশ কিংবা এমব্রয়ডারি করা স্নিকার্স বেছে নিতে পারেন।


তবে নতুন জুতো কিনেই দিনের দিন পরা ঠিক নয়। পুজোর বেশ কিছু দিন আগে জুতো কিনে নিয়ে বাড়িতে অল্প অল্প করে পরে হাঁটার অভ্যাস করুন। নতুন জুতো পরার আগে পায়ে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। প্যান্ডেল হপিংয়ের সময় বুদ্ধি করে সঙ্গে কয়েকটি ব্যান্ড-এইড রাখতে পারেন। জুতোয় পা কেটে গেলে দ্রুত জায়গাটি ঢেকে নিলে সংক্রমণের ঝুঁকি কমানো যায়।

বিষয় : Durga Puja 2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬


Durga Puja 2026: প্যান্ডেল হপিংয়ে পা ব্যথা নয়, স্টাইলেই হোক বাজিমাত! কোন জুতো বাছবেন?

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image
পুজোর সাজ বলতে শুধু পছন্দের পোশাক বেছে নেওয়াই নয়। তার সঙ্গে মানানসই জুতোও একটা গুরুত্বপূর্ণ অংশ। দুর্গাপুজোয় যেহেতু রাতদিন প্যান্ডেল হপিং, অনেকটা হাঁটাহাঁটি হয়, তাই শুধু দেখতে সুন্দর হলেই জুতো কেনা ঠিক নয়। ফ্যাশনের পাশাপাশি গুরুত্ব দিন পায়ের আরামকেও। তাহলে এবারের পুজোয় তালিকায় রাখতে পারেন কোন কোন জুতো? শাড়ি, কুর্তি কিংবা সালোয়ার পরলে বেছে নিতে পারেন সঙ্গে এমব্রয়ডারি করা জুতো। যাঁরা হাই হিল পরে হাঁটতে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য এই ধরনের জুতো স্টাইলের সঙ্গে আরামেরও ভারসাম্য রাখবে।  একটু ক্যাজুয়াল অথচ সাজানো লুক চাইলে বেছে নিতে পারেন কিটেন হিল। বিভিন্ন ধরনের পোশাকের সঙ্গেই এই ধরনের জুতো মানিয়ে যায়। তবে হিল যতই ছোট হোক, দীর্ঘক্ষণ পরে হাঁটতে আপনার পা ঠিক থাকছে কি না, তা দেখে নেওয়া জরুরি। আবার যাঁরা হিল পরে হাঁটায় অভ্যস্ত, তাঁরা প্ল্যাটফর্ম হিলের দিকে যেতে পারেন। শর্ট স্কার্ট, পালাজো কিংবা বডিকন ড্রেসের সঙ্গে এই ধরনের জুতো বেশ ভাল মানায়। আর পুজোর কয়েক দিন যদি বেশি হাঁটাহাঁটির পরিকল্পনা থাকে, স্নিকার্স হতে পারে সবচেয়ে সুবিধাজনক বিকল্পগুলির একটি। এখন শাড়ি, লং স্কার্টের মতো পোশাকের সঙ্গেও স্নিকার্স পরার চল রয়েছে। তাই আরাম এবং স্টাইল একসাথে বজায় রাখতে চাইলে রঙিন, মেটালিক ফিনিশ কিংবা এমব্রয়ডারি করা স্নিকার্স বেছে নিতে পারেন।তবে নতুন জুতো কিনেই দিনের দিন পরা ঠিক নয়। পুজোর বেশ কিছু দিন আগে জুতো কিনে নিয়ে বাড়িতে অল্প অল্প করে পরে হাঁটার অভ্যাস করুন। নতুন জুতো পরার আগে পায়ে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। প্যান্ডেল হপিংয়ের সময় বুদ্ধি করে সঙ্গে কয়েকটি ব্যান্ড-এইড রাখতে পারেন। জুতোয় পা কেটে গেলে দ্রুত জায়গাটি ঢেকে নিলে সংক্রমণের ঝুঁকি কমানো যায়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত