Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Durga Puja Skincare: পুজোর আগে জ-লাইন নিয়ে চিন্তা? ফেস রোলারের এই ট্রেন্ডে সত্যিই কি রয়েছে ম্যাজিক?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬
 Durga Puja Skincare: পুজোর আগে জ-লাইন নিয়ে চিন্তা? ফেস রোলারের এই ট্রেন্ডে সত্যিই কি রয়েছে ম্যাজিক?
ত্বকের পরিচর্যায় ফেসিয়াল টুল। সংগৃহীত ছবি

পুজোর আর বেশিদিন বাকি নেই। কেনাকাটা যেমন জোরকদমে চলছে, পাশাপাশি চলছে ত্বকের পরিচর্যাও। কীভাবে ত্বককে আরও সতেজ এবং গ্লোয়িং করে তোলা যায়, তার পরিকল্পনাও চলছে। সকলেই চান পুজোর আগে ত্বকটা একটু টানটান, সতেজ আর মুখের গড়নটা আরও স্পষ্ট দেখাক। তাই ডায়েট, শরীরচর্চা তো আছেই, এর পাশাপাশি রূপচর্চার রুটিনেও জায়গা করে নিয়েছে ফেসিয়াল রোলার ও গুয়া শা। তবে এই বিউটি টুল ঘষলেই কি সত্যিই জ-লাইন আরও শার্প হয়? 



গত কয়েক বছরে নিখুঁত জ-লাইন এবং টানটান ত্বকের জন্য এই দুই টুলের জনপ্রিয়তা বেশ বেড়েছে। ফেসিয়াল রোলারের মূল কাজ হল, মুখে হালকা ম্যাসাজের মাধ্যমে রক্তসঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করা। নিয়মিত ব্যবহার করলে ত্বক কিছুটা সতেজ ও টানটান দেখাতে পারে। অন্যদিকে, গুয়া শা মুখের পেশিতে হালকা ম্যাসাজের প্রভাব ফেলে। দিনের শেষে মুখের পেশিতে টান বা ক্লান্তি অনুভূত হলে এই ম্যাসাজ আরাম দিতে পারে। তবে এমনটা নয় যে, শুধু গুয়া শা বা ফেসিয়াল রোলার ব্যবহার করে রাতারাতি মুখের মেদ কমে যাবে বা জ-লাইন একেবারে বদলে যাবে। 


কীভাবে ব্যবহার করবেন? 

গুয়া শা ব্যবহার করতে চাইলে প্রথমে ভালো করে মুখ পরিষ্কার করে নিন। এরপর ফেস অয়েল বা সিরাম লাগিয়ে নিন। গলা থেকে শুরু করে খুব হালকা হাতে নিচ থেকে উপরের দিকে গুয়া শা চালান। একই জায়গায় পাঁচ থেকে দশবার পর্যন্ত করা যেতে পারে। নাকের পাশ থেকেও কানের দিকে বাইরের দিকে ও সামান্য উপরের দিকে টানতে পারেন। ভ্রুর উপর থেকে চুলের গোড়ার দিকেও ব্যবহার করা যায়। তবে অতিরিক্ত চাপ দিয়ে ঘষবেন না।


ফেসিয়াল রোলার ব্যবহারের ক্ষেত্রেও মুখ পরিষ্কার করে সিরাম বা ময়েশ্চারাইজার লাগিয়ে নেওয়া ভালো। এরপর মুখের মাঝখান থেকে বাইরের দিকে রোলার চালান। গাল, কপাল ও জ-লাইনে হালকা হাতে ব্যবহার করুন। তবে, একই জায়গায় বারবার জোরে ঘষার প্রয়োজন নেই।

বিষয় : Skin Care Tips Durga Puja 2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬


Durga Puja Skincare: পুজোর আগে জ-লাইন নিয়ে চিন্তা? ফেস রোলারের এই ট্রেন্ডে সত্যিই কি রয়েছে ম্যাজিক?

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image
পুজোর আর বেশিদিন বাকি নেই। কেনাকাটা যেমন জোরকদমে চলছে, পাশাপাশি চলছে ত্বকের পরিচর্যাও। কীভাবে ত্বককে আরও সতেজ এবং গ্লোয়িং করে তোলা যায়, তার পরিকল্পনাও চলছে। সকলেই চান পুজোর আগে ত্বকটা একটু টানটান, সতেজ আর মুখের গড়নটা আরও স্পষ্ট দেখাক। তাই ডায়েট, শরীরচর্চা তো আছেই, এর পাশাপাশি রূপচর্চার রুটিনেও জায়গা করে নিয়েছে ফেসিয়াল রোলার ও গুয়া শা। তবে এই বিউটি টুল ঘষলেই কি সত্যিই জ-লাইন আরও শার্প হয়? গত কয়েক বছরে নিখুঁত জ-লাইন এবং টানটান ত্বকের জন্য এই দুই টুলের জনপ্রিয়তা বেশ বেড়েছে। ফেসিয়াল রোলারের মূল কাজ হল, মুখে হালকা ম্যাসাজের মাধ্যমে রক্তসঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করা। নিয়মিত ব্যবহার করলে ত্বক কিছুটা সতেজ ও টানটান দেখাতে পারে। অন্যদিকে, গুয়া শা মুখের পেশিতে হালকা ম্যাসাজের প্রভাব ফেলে। দিনের শেষে মুখের পেশিতে টান বা ক্লান্তি অনুভূত হলে এই ম্যাসাজ আরাম দিতে পারে। তবে এমনটা নয় যে, শুধু গুয়া শা বা ফেসিয়াল রোলার ব্যবহার করে রাতারাতি মুখের মেদ কমে যাবে বা জ-লাইন একেবারে বদলে যাবে। কীভাবে ব্যবহার করবেন? গুয়া শা ব্যবহার করতে চাইলে প্রথমে ভালো করে মুখ পরিষ্কার করে নিন। এরপর ফেস অয়েল বা সিরাম লাগিয়ে নিন। গলা থেকে শুরু করে খুব হালকা হাতে নিচ থেকে উপরের দিকে গুয়া শা চালান। একই জায়গায় পাঁচ থেকে দশবার পর্যন্ত করা যেতে পারে। নাকের পাশ থেকেও কানের দিকে বাইরের দিকে ও সামান্য উপরের দিকে টানতে পারেন। ভ্রুর উপর থেকে চুলের গোড়ার দিকেও ব্যবহার করা যায়। তবে অতিরিক্ত চাপ দিয়ে ঘষবেন না।ফেসিয়াল রোলার ব্যবহারের ক্ষেত্রেও মুখ পরিষ্কার করে সিরাম বা ময়েশ্চারাইজার লাগিয়ে নেওয়া ভালো। এরপর মুখের মাঝখান থেকে বাইরের দিকে রোলার চালান। গাল, কপাল ও জ-লাইনে হালকা হাতে ব্যবহার করুন। তবে, একই জায়গায় বারবার জোরে ঘষার প্রয়োজন নেই।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত