Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Home Decor: পুজোয় বাড়িতে অতিথির ভিড়? খরচ না বাড়িয়েই বসার ঘরে এই কৌশলে আনুন দারুণ বদল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬
Home Decor: পুজোয় বাড়িতে অতিথির ভিড়? খরচ না বাড়িয়েই বসার ঘরে এই কৌশলে আনুন দারুণ বদল
পুজোর আগে গৃহসজ্জার টিপ্‌স। এআই নির্মিত ছবি।

পুজোর আর বাকি হাতেগোনা মাত্র কয়েকটা দিন। নিজেকে সাজিয়ে তোলার পাশাপাশি বাড়িটাকেও একটু নতুন করে সাজিয়ে নিতে ইচ্ছে করে। পুজো মানেই বাড়িতে আত্মীয়-বন্ধুদের আনাগোনা, আড্ডা, খাওয়াদাওয়া, সব মিলিয়ে এই ক’দিন বাড়ির অন্দরমহলেই জমে ওঠে আসল উৎসব। তবে ঘরের লুক বদল করতে খুব বেশি খরচ করতে হবে না। বসার ঘরে কয়েকটি ছোট পরিবর্তনই এনে দিতে পারে একেবারে অন্যরকম লুক।


প্রথমেই বদলে ফেলতে পারেন আসবাবের অবস্থান। সোফা দেওয়ালমুখী থাকলে সেটিকে ঘুরিয়ে মুখোমুখি বসার ব্যবস্থা করা যায়। এতে আড্ডার জন্যও সুন্দর জায়গা তৈরি হবে। বড় সেন্টার টেবিলের বদলে দু’টি ছোট টেবিল ব্যবহার করলে ঘর আরও খোলামেলা দেখাতে পারে। ঘরের সাজে গুরুত্ব দিতে পারেন গাছকেও। অনেকগুলি ছোট টব না রেখে বসার ঘরের একটি নির্দিষ্ট জায়গায় একটি বড় গাছ রাখতে পারেন। জানলার পাশে বা সোফার কাছে বড় মাটির টবে পাম কিংবা রবার প্ল্যান্ট রাখলে ঘরে অন্যরকম সতেজতা আসবে। 


এছাড়াও দেওয়াল জুড়ে রাখতে পারেন ব্যক্তিগত ছোঁয়া। একটি বড় ছবি টাঙানোর পরিবর্তে কয়েকটি ছোট-বড় ছবি, পোস্টার বা শিল্পকর্ম মিলিয়ে তৈরি করতে পারেন গ্যালারি ওয়াল। আলোর ব্যবহারেও বদলে যেতে পারে গোটা ঘরের আবহ। সোফার পাশে ফ্লোর ল্যাম্প, দেওয়ালের দিকে ফেলা আলো বা তাকের মধ্যে ছোট আলো ব্যবহার করতে পারেন। এলইডি লাইট স্ট্রিপের মতো আধুনিক আলোকসজ্জাও কাজে লাগাতে পারেন। 


তবে পুরো ঘর সাজানোর ঝামেলায় না গিয়ে ঘরের যে কোনও একটি কোণকেও নতুনভাবে সাজাতে পারেন। বড় একটি আয়না, তার সামনে নকশাদার টুল বা সাইড টেবিল, একটি গাছ এবং সুন্দর আলো মাত্র এই কয়েকটি জিনিস দিয়েই তৈরি করা যায় নজরকাড়া ঘরের লুক। সবশেষে নজর দিন ঘরের রঙের দিকে। তবে নতুন করে রং করার প্রয়োজন নেই। কুশন, পর্দা, টেবিল রানার বা ছোট গালিচার মতো জিনিসে রঙের পরিবর্তন আনলেই অনেকটা বদলে যেতে পারে ঘরের চেহারা। 

বিষয় : Durga Puja 2026 Home Decor Ideas

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬


Home Decor: পুজোয় বাড়িতে অতিথির ভিড়? খরচ না বাড়িয়েই বসার ঘরে এই কৌশলে আনুন দারুণ বদল

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image
পুজোর আর বাকি হাতেগোনা মাত্র কয়েকটা দিন। নিজেকে সাজিয়ে তোলার পাশাপাশি বাড়িটাকেও একটু নতুন করে সাজিয়ে নিতে ইচ্ছে করে। পুজো মানেই বাড়িতে আত্মীয়-বন্ধুদের আনাগোনা, আড্ডা, খাওয়াদাওয়া, সব মিলিয়ে এই ক’দিন বাড়ির অন্দরমহলেই জমে ওঠে আসল উৎসব। তবে ঘরের লুক বদল করতে খুব বেশি খরচ করতে হবে না। বসার ঘরে কয়েকটি ছোট পরিবর্তনই এনে দিতে পারে একেবারে অন্যরকম লুক।প্রথমেই বদলে ফেলতে পারেন আসবাবের অবস্থান। সোফা দেওয়ালমুখী থাকলে সেটিকে ঘুরিয়ে মুখোমুখি বসার ব্যবস্থা করা যায়। এতে আড্ডার জন্যও সুন্দর জায়গা তৈরি হবে। বড় সেন্টার টেবিলের বদলে দু’টি ছোট টেবিল ব্যবহার করলে ঘর আরও খোলামেলা দেখাতে পারে। ঘরের সাজে গুরুত্ব দিতে পারেন গাছকেও। অনেকগুলি ছোট টব না রেখে বসার ঘরের একটি নির্দিষ্ট জায়গায় একটি বড় গাছ রাখতে পারেন। জানলার পাশে বা সোফার কাছে বড় মাটির টবে পাম কিংবা রবার প্ল্যান্ট রাখলে ঘরে অন্যরকম সতেজতা আসবে। এছাড়াও দেওয়াল জুড়ে রাখতে পারেন ব্যক্তিগত ছোঁয়া। একটি বড় ছবি টাঙানোর পরিবর্তে কয়েকটি ছোট-বড় ছবি, পোস্টার বা শিল্পকর্ম মিলিয়ে তৈরি করতে পারেন গ্যালারি ওয়াল। আলোর ব্যবহারেও বদলে যেতে পারে গোটা ঘরের আবহ। সোফার পাশে ফ্লোর ল্যাম্প, দেওয়ালের দিকে ফেলা আলো বা তাকের মধ্যে ছোট আলো ব্যবহার করতে পারেন। এলইডি লাইট স্ট্রিপের মতো আধুনিক আলোকসজ্জাও কাজে লাগাতে পারেন। তবে পুরো ঘর সাজানোর ঝামেলায় না গিয়ে ঘরের যে কোনও একটি কোণকেও নতুনভাবে সাজাতে পারেন। বড় একটি আয়না, তার সামনে নকশাদার টুল বা সাইড টেবিল, একটি গাছ এবং সুন্দর আলো মাত্র এই কয়েকটি জিনিস দিয়েই তৈরি করা যায় নজরকাড়া ঘরের লুক। সবশেষে নজর দিন ঘরের রঙের দিকে। তবে নতুন করে রং করার প্রয়োজন নেই। কুশন, পর্দা, টেবিল রানার বা ছোট গালিচার মতো জিনিসে রঙের পরিবর্তন আনলেই অনেকটা বদলে যেতে পারে ঘরের চেহারা। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত