Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পুজোর আগে ঝকঝকে ত্বক চান? সকালে উঠে ফেসওয়াশ করা কতটা জরুরি, জানেন?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
পুজোর আগে ঝকঝকে ত্বক চান? সকালে উঠে ফেসওয়াশ করা কতটা জরুরি, জানেন?
ছবি সংগৃহীত

দিনভর ধুলোবালি, ঘাম, আর মেকআপের ধকল তো ত্বককে সহ্য করতেই হয়। তাই দিনের শেষে মুখ থেকে যাবতীয় ময়লা এবং প্রসাধনীর আস্তরণ তুলে ফেলা স্কিন কেয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। অনেকেই সেই কারণেই রাতে ডাবল ক্লিনজিংও করেন। কিন্তু প্রশ্ন হল, রাতে মুখ ভাল করে পরিষ্কার করার পর সকালে ঘুম থেকে উঠেই কি আবার ফেসওয়াশ ব্যবহার করা জরুরি? কেউ বলেন, দিনে অন্তত দু’বার মুখ ধোয়া উচিত। কেউ আবার প্রয়োজন হলেই বার বার জলের ঝাপটা দেওয়ার পরামর্শ দেন। কিন্তু ত্বকের জন্য কোন নিয়মটা আসলে ভাল?


রাতে ক্লিনজিং কেন গুরুত্বপূর্ণ?

সারাদিনে মুখে জমে ধুলো, ঘাম, অতিরিক্ত তেল, সানস্ক্রিন এবং মেকআপ। এগুলি ত্বকে দীর্ঘক্ষণ লেগে থাকলে সমস্যা তৈরি হতে পারে। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকের উপযোগী মৃদু ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নেওয়া জরুরি। তবে অতিরিক্ত ক্লিনজিংয়ের প্রয়োজন নেই। এতে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা এবং প্রয়োজনীয় তেল কমে যেতে পারে। ফলে ত্বক হয়ে উঠতে পারে রুক্ষ, টানটান এবং শুষ্ক।

সকালে উঠে কি ফেসওয়াশ করতেই হবে?

সবার জন্য একই নিয়ম প্রযোজ্য নয়। সকালে ক্লিনজার ব্যবহার করা দরকার কি না, তা অনেকটাই নির্ভর করে আপনার ত্বকের ধরন এবং আবহাওয়ার উপর। যাঁদের ত্বক খুব তৈলাক্ত, তাঁদের ক্ষেত্রে সকালে ঘুম থেকে ওঠার পর মুখে অতিরিক্ত তেল দেখা যেতেই পারে। এমন পরিস্থিতিতে মৃদু ক্লিনজার ব্যবহার করে অতিরিক্ত তেল পরিষ্কার করে নেওয়া যেতে পারে। অন্যদিকে, যাঁদের ত্বক শুষ্ক কিংবা খুব সংবেদনশীল, তাঁদের ক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠেই ফেসওয়াশ ব্যবহার না করলেও চলে। এ ক্ষেত্রে পরিষ্কার জলের ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নেওয়াই যথেষ্ট।

দিনে বার বার মুখ ধোয়ার প্রয়োজন কখন?

ধরা যাক, সারাদিন বাইরে ঘুরেছেন। রোদ, ধুলো, ঘাম আর সানস্ক্রিনে মুখ ভারী ও অস্বস্তিকর লাগছে। এমন পরিস্থিতিতে মুখ ভাল করে পরিষ্কার করে নেওয়া দরকার। মুখ ধোয়ার পর ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার এবং দিনের বেলা হলে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। তবে বাইরে থাকাকালীন যেখানে-সেখানে মুখ ধুয়ে নেওয়ার অভ্যাস না করাই ভাল। কলের জল পরিষ্কার না হলে সেই জল থেকেই ত্বকে সংক্রমণ বা জ্বালাভাব তৈরি হতে পারে। 


তাহলে সহজ নিয়ম কী?

রাতে মুখ পরিষ্কার করা প্রায় সকলের স্কিন কেয়ার রুটিনেই গুরুত্বপূর্ণ। সকালে ফেসওয়াশ করবেন কি না, তা ঠিক করুন ত্বকের ধরন এবং আবহাওয়া বুঝে। তৈলাক্ত ত্বকে মৃদু ক্লিনজ়ার কাজে লাগতে পারে, কিন্তু শুষ্ক বা সংবেদনশীল ত্বকে শুধু জলই যথেষ্ট হতে পারে।

বিষয় : Durga Puja Skin Care Tips

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬


পুজোর আগে ঝকঝকে ত্বক চান? সকালে উঠে ফেসওয়াশ করা কতটা জরুরি, জানেন?

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
দিনভর ধুলোবালি, ঘাম, আর মেকআপের ধকল তো ত্বককে সহ্য করতেই হয়। তাই দিনের শেষে মুখ থেকে যাবতীয় ময়লা এবং প্রসাধনীর আস্তরণ তুলে ফেলা স্কিন কেয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। অনেকেই সেই কারণেই রাতে ডাবল ক্লিনজিংও করেন। কিন্তু প্রশ্ন হল, রাতে মুখ ভাল করে পরিষ্কার করার পর সকালে ঘুম থেকে উঠেই কি আবার ফেসওয়াশ ব্যবহার করা জরুরি? কেউ বলেন, দিনে অন্তত দু’বার মুখ ধোয়া উচিত। কেউ আবার প্রয়োজন হলেই বার বার জলের ঝাপটা দেওয়ার পরামর্শ দেন। কিন্তু ত্বকের জন্য কোন নিয়মটা আসলে ভাল?রাতে ক্লিনজিং কেন গুরুত্বপূর্ণ?সারাদিনে মুখে জমে ধুলো, ঘাম, অতিরিক্ত তেল, সানস্ক্রিন এবং মেকআপ। এগুলি ত্বকে দীর্ঘক্ষণ লেগে থাকলে সমস্যা তৈরি হতে পারে। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকের উপযোগী মৃদু ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নেওয়া জরুরি। তবে অতিরিক্ত ক্লিনজিংয়ের প্রয়োজন নেই। এতে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা এবং প্রয়োজনীয় তেল কমে যেতে পারে। ফলে ত্বক হয়ে উঠতে পারে রুক্ষ, টানটান এবং শুষ্ক।সকালে উঠে কি ফেসওয়াশ করতেই হবে?সবার জন্য একই নিয়ম প্রযোজ্য নয়। সকালে ক্লিনজার ব্যবহার করা দরকার কি না, তা অনেকটাই নির্ভর করে আপনার ত্বকের ধরন এবং আবহাওয়ার উপর। যাঁদের ত্বক খুব তৈলাক্ত, তাঁদের ক্ষেত্রে সকালে ঘুম থেকে ওঠার পর মুখে অতিরিক্ত তেল দেখা যেতেই পারে। এমন পরিস্থিতিতে মৃদু ক্লিনজার ব্যবহার করে অতিরিক্ত তেল পরিষ্কার করে নেওয়া যেতে পারে। অন্যদিকে, যাঁদের ত্বক শুষ্ক কিংবা খুব সংবেদনশীল, তাঁদের ক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠেই ফেসওয়াশ ব্যবহার না করলেও চলে। এ ক্ষেত্রে পরিষ্কার জলের ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নেওয়াই যথেষ্ট।দিনে বার বার মুখ ধোয়ার প্রয়োজন কখন?ধরা যাক, সারাদিন বাইরে ঘুরেছেন। রোদ, ধুলো, ঘাম আর সানস্ক্রিনে মুখ ভারী ও অস্বস্তিকর লাগছে। এমন পরিস্থিতিতে মুখ ভাল করে পরিষ্কার করে নেওয়া দরকার। মুখ ধোয়ার পর ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার এবং দিনের বেলা হলে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। তবে বাইরে থাকাকালীন যেখানে-সেখানে মুখ ধুয়ে নেওয়ার অভ্যাস না করাই ভাল। কলের জল পরিষ্কার না হলে সেই জল থেকেই ত্বকে সংক্রমণ বা জ্বালাভাব তৈরি হতে পারে। তাহলে সহজ নিয়ম কী?রাতে মুখ পরিষ্কার করা প্রায় সকলের স্কিন কেয়ার রুটিনেই গুরুত্বপূর্ণ। সকালে ফেসওয়াশ করবেন কি না, তা ঠিক করুন ত্বকের ধরন এবং আবহাওয়া বুঝে। তৈলাক্ত ত্বকে মৃদু ক্লিনজ়ার কাজে লাগতে পারে, কিন্তু শুষ্ক বা সংবেদনশীল ত্বকে শুধু জলই যথেষ্ট হতে পারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত