Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Mohun Bagan: জঘন্য ফুটবল, মিস পেনাল্টি! আটকে গিয়েও শিল্ডের সেমিতে মোহনবাগান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
Mohun Bagan: জঘন্য ফুটবল, মিস পেনাল্টি! আটকে গিয়েও শিল্ডের সেমিতে মোহনবাগান
গোলের পর আরউইন। ছবি : এক্স

কলকাতা: ঘরের মাঠে প্রথম একাদশে চার-চারজন প্রথম সারির বিদেশি। বিপরীতে প্রতিপক্ষের অল-ইন্ডিয়ান একাদশ। খাতা-কলমে শক্তির ফারাকটা এতটাই ছিল যে বড় ব্যবধানে জয়ের স্বপ্ন দেখছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। 

কিন্তু দেখা গেল ঠিক উল্টো ছবি। সুযোগের পাহাড় নষ্ট, দুর্বল পেনাল্টি মিস এবং মাঝমাঠ ও রক্ষণের জঘন্য যোগাযোগের মাশুল গুনে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ১-১ গোলে আটকে গেল মোহনবাগান। এই ড্রয়ের পর গোলপার্থক্যে গ্রুপ শীর্ষে থেকেই আইএফএ শিল্ডের সেমিফাইনালে পৌঁছাল প্যানাজিওটিস দিমপেরিসের দল। শেষ চারে টিকিট পাকা করল পাহাড়ের দলও।

প্রথম একাদশে সমির জেলকোভিচ, আলবার্তো রড্রিগেজ, ডেজান ড্রাজিচ ও লি আরউইনকে নামিয়েও প্রথমার্ধে গোলের মুখ খুলতে ব্যর্থ হয় মোহনবাগান। লিস্টন কোলাসোদের ফর্মহীনতা এবং সুযোগ তৈরির অভাব স্পষ্ট ধরা পড়ছিল। উল্টোদিকে নর্থইস্টের তরুণ গোলকিপার দীপেশ চৌহানের প্রাচীর ভাঙা সম্ভব হয়নি। ৯ মিনিটের মাথায় আরউইনের চিপ বারের ওপর দিয়ে চলে গেলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয় অর্ধে ডাগআউট থেকে মিগুয়েল ফিগুয়েরা ও জেমি ম্যাকলারেনকে নামিয়ে বাজিমাত করার চেষ্টা করেন বাগান কোচ। ৪৯ মিনিটে সফলতাও আসে। ড্রাজিচের ক্রস বক্সে হেড করে নামিয়ে দেন ম্যাকলারেন, আর শূন্যে থাকা বল জালে জড়াতে ভুল করেননি স্কটিশ স্ট্রাইকার আরউইন। সবুজ-মেরুন জার্সিতে টানা দুই ম্যাচে গোল পেলেন তিনি।

তবে আনন্দের স্থায়িত্ব ছিল ক্ষণিকের। ৭০ মিনিটে ড্রাজিচের শট নর্থইস্ট ডিফেন্ডারের হাতে লাগায় পেনাল্টি পায় মোহনবাগান। কিন্তু মিগুয়েলের অত্যন্ত দুর্বল শট বাঁদিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন নর্থইস্ট কিপার দীপেশ। ঠিক তিন মিনিট পর এর চরম মাশুল গুনতে হয় বাগানকে। 

৭৩ মিনিটে প্রতিআক্রমণ থেকে মোহনবাগান ডিফেন্ডারদের অনায়াসে বোকা বানিয়ে বক্সে ঢুকে বিশাল কাইথকে পরাস্ত করে ১-১ সমতা ফেরান নর্থইস্টের এথিয়ান গঞ্জালেজ। আলবার্তো ও রাহুল ভেকেরা তখন শুধুই দর্শকের ভূমিকায়!

ম্যাচের শেষলগ্নে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ম্যাকলারেনের মাঠ ছাড়া এবং অধিনায়ক শুভাশিস বোসের হতাশাগ্রস্ত ফাউল দিমপেরিসের কপালে চিন্তার ভাঁজ বাড়াল। সেমিফাইনালে প্রতিপক্ষ ইস্টবেঙ্গল নাকি পাঞ্জাব এফসি, তা এখনও নিশ্চিত নয়। তবে চার বিদেশি নিয়ে খেলে পাহাড়ি একাদশের তরুণ ব্রিগেডের কাছে আটকে যাওয়ার এই পারফরম্যান্স শিল্ড জয়ের রাস্তায় বড় প্রশ্ন চিহ্ন তুলে দিল।

বিষয় : #HiddenStoriesNews #MohunBagan #IFAShield #NorthEastUnitedFC #MohunBaganVSNorthEast #LeeErwin #KolkataFootball #IndianFootball #BanglaSportsNews #JoyMohunBagan

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


Mohun Bagan: জঘন্য ফুটবল, মিস পেনাল্টি! আটকে গিয়েও শিল্ডের সেমিতে মোহনবাগান

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতা: ঘরের মাঠে প্রথম একাদশে চার-চারজন প্রথম সারির বিদেশি। বিপরীতে প্রতিপক্ষের অল-ইন্ডিয়ান একাদশ। খাতা-কলমে শক্তির ফারাকটা এতটাই ছিল যে বড় ব্যবধানে জয়ের স্বপ্ন দেখছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। কিন্তু দেখা গেল ঠিক উল্টো ছবি। সুযোগের পাহাড় নষ্ট, দুর্বল পেনাল্টি মিস এবং মাঝমাঠ ও রক্ষণের জঘন্য যোগাযোগের মাশুল গুনে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ১-১ গোলে আটকে গেল মোহনবাগান। এই ড্রয়ের পর গোলপার্থক্যে গ্রুপ শীর্ষে থেকেই আইএফএ শিল্ডের সেমিফাইনালে পৌঁছাল প্যানাজিওটিস দিমপেরিসের দল। শেষ চারে টিকিট পাকা করল পাহাড়ের দলও।প্রথম একাদশে সমির জেলকোভিচ, আলবার্তো রড্রিগেজ, ডেজান ড্রাজিচ ও লি আরউইনকে নামিয়েও প্রথমার্ধে গোলের মুখ খুলতে ব্যর্থ হয় মোহনবাগান। লিস্টন কোলাসোদের ফর্মহীনতা এবং সুযোগ তৈরির অভাব স্পষ্ট ধরা পড়ছিল। উল্টোদিকে নর্থইস্টের তরুণ গোলকিপার দীপেশ চৌহানের প্রাচীর ভাঙা সম্ভব হয়নি। ৯ মিনিটের মাথায় আরউইনের চিপ বারের ওপর দিয়ে চলে গেলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দু’দল।দ্বিতীয় অর্ধে ডাগআউট থেকে মিগুয়েল ফিগুয়েরা ও জেমি ম্যাকলারেনকে নামিয়ে বাজিমাত করার চেষ্টা করেন বাগান কোচ। ৪৯ মিনিটে সফলতাও আসে। ড্রাজিচের ক্রস বক্সে হেড করে নামিয়ে দেন ম্যাকলারেন, আর শূন্যে থাকা বল জালে জড়াতে ভুল করেননি স্কটিশ স্ট্রাইকার আরউইন। সবুজ-মেরুন জার্সিতে টানা দুই ম্যাচে গোল পেলেন তিনি।তবে আনন্দের স্থায়িত্ব ছিল ক্ষণিকের। ৭০ মিনিটে ড্রাজিচের শট নর্থইস্ট ডিফেন্ডারের হাতে লাগায় পেনাল্টি পায় মোহনবাগান। কিন্তু মিগুয়েলের অত্যন্ত দুর্বল শট বাঁদিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন নর্থইস্ট কিপার দীপেশ। ঠিক তিন মিনিট পর এর চরম মাশুল গুনতে হয় বাগানকে। ৭৩ মিনিটে প্রতিআক্রমণ থেকে মোহনবাগান ডিফেন্ডারদের অনায়াসে বোকা বানিয়ে বক্সে ঢুকে বিশাল কাইথকে পরাস্ত করে ১-১ সমতা ফেরান নর্থইস্টের এথিয়ান গঞ্জালেজ। আলবার্তো ও রাহুল ভেকেরা তখন শুধুই দর্শকের ভূমিকায়!ম্যাচের শেষলগ্নে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ম্যাকলারেনের মাঠ ছাড়া এবং অধিনায়ক শুভাশিস বোসের হতাশাগ্রস্ত ফাউল দিমপেরিসের কপালে চিন্তার ভাঁজ বাড়াল। সেমিফাইনালে প্রতিপক্ষ ইস্টবেঙ্গল নাকি পাঞ্জাব এফসি, তা এখনও নিশ্চিত নয়। তবে চার বিদেশি নিয়ে খেলে পাহাড়ি একাদশের তরুণ ব্রিগেডের কাছে আটকে যাওয়ার এই পারফরম্যান্স শিল্ড জয়ের রাস্তায় বড় প্রশ্ন চিহ্ন তুলে দিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত