Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Dev Subhashree Ganguly: মঞ্চে হঠাৎ কী করলেন দেব? শুভশ্রীর সঙ্গে একের পর এক মুহূর্তে ‘দেশু ৭’-এর প্রচারেই বাড়ল চর্চা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬
 Dev Subhashree Ganguly: মঞ্চে হঠাৎ কী করলেন দেব? শুভশ্রীর সঙ্গে একের পর এক মুহূর্তে ‘দেশু ৭’-এর প্রচারেই বাড়ল চর্চা
'দেশু ৭'র প্রচারে দেব, শুভশ্রী। ছবি: সোশাল মিডিয়া

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ১৬ অক্টোবর বড়পর্দায় আসছে বহু প্রতীক্ষিত ‘দেশু ৭’। ‘ধুমকেতু’র পর ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে দেব ও শুভশ্রীকে। তাঁদের সম্পর্কের রসায়ন দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। কিন্তু ছবি মুক্তির আগে পাল্লা দিয়ে বাড়ছে প্রচারের উন্মাদনাও। বৃহস্পতিবার শ্রীরামপুরে ‘দেশু ৭’-এর প্রচারে হাজির হয়েছিলেন দেব-শুভশ্রী জুটি। আর সেখানেই দুজনের নানা মুহূর্ত নজর এড়িয়ে যায়নি দর্শকদের। 



প্রচারের মঞ্চে ‘নাচে রে বাংলা’র তালে নাচতে গিয়ে শুভশ্রীর হাত ধরে হাঁটু মুড়ে বসে পড়েন দেব। তারপর তাঁর হাতে চুমু। আবার শুভশ্রীর কপালে লেগে থাকা চন্দনও নিজের হাতে মুছে দিতে দেখা গিয়েছে অভিনেতাকে। আবার এক ভক্তের ছোড়া গোলাপ মাটি থেকে তুলে শুভশ্রীর হাতে তুলে দেন দেব। মুহূর্তগুলি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেব-শুভশ্রীর জুটি বাংলা ছবির দর্শকদের কাছে যেন একপ্রকার নস্ট্যালজিয়া। ‘চ্যালেঞ্জ’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’সহ একাধিক ছবিতে তাঁদের জুটি পছন্দ করেছিলেন দর্শক। ‘দেশু ৭’কে ঘিরে শ্রীরামপুরের প্রচারে সেই উত্তেজনারই প্রতিফলন দেখা যায়। 


দেব জানান, “আমি যখন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ছিলাম তখন আমার মনে হয়েছিল শুভশ্রী যদি টিমে থাকে তাহলে আমার জেতার ৯৯ শতাংশ চান্স আছে। কিন্তু, ওঁর হ্যাঁ বলার উপর সবটুকু নির্ভর করছিল। শুভশ্রীকে ফোন করার দু’মিনিটের মধ্যেই রাজি হয়ে যায়। তারপর দেশু ৭-এর জার্নি শুরু। একটা জুটির নামে দু’মিনিটে সাত হাজার গোল্ডেন টিকিট বিক্রি ভারতবর্ষে ইতিহাস।” দীর্ঘ সময় পর একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে শুভশ্রীও জানান, দেবের হাত ধরে বাংলা বাণিজ্যিক সিনেমা নতুন দিশা পেতে পারে। ইন্ডাস্ট্রির স্বার্থে দেবের এই উদ্যোগে পাশে থাকা নিজের দায়িত্ব বলেই মনে করেন অভিনেত্রী।

বিষয় : Shubhashree Ganguly Dev

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬


Dev Subhashree Ganguly: মঞ্চে হঠাৎ কী করলেন দেব? শুভশ্রীর সঙ্গে একের পর এক মুহূর্তে ‘দেশু ৭’-এর প্রচারেই বাড়ল চর্চা

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ১৬ অক্টোবর বড়পর্দায় আসছে বহু প্রতীক্ষিত ‘দেশু ৭’। ‘ধুমকেতু’র পর ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে দেব ও শুভশ্রীকে। তাঁদের সম্পর্কের রসায়ন দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। কিন্তু ছবি মুক্তির আগে পাল্লা দিয়ে বাড়ছে প্রচারের উন্মাদনাও। বৃহস্পতিবার শ্রীরামপুরে ‘দেশু ৭’-এর প্রচারে হাজির হয়েছিলেন দেব-শুভশ্রী জুটি। আর সেখানেই দুজনের নানা মুহূর্ত নজর এড়িয়ে যায়নি দর্শকদের। প্রচারের মঞ্চে ‘নাচে রে বাংলা’র তালে নাচতে গিয়ে শুভশ্রীর হাত ধরে হাঁটু মুড়ে বসে পড়েন দেব। তারপর তাঁর হাতে চুমু। আবার শুভশ্রীর কপালে লেগে থাকা চন্দনও নিজের হাতে মুছে দিতে দেখা গিয়েছে অভিনেতাকে। আবার এক ভক্তের ছোড়া গোলাপ মাটি থেকে তুলে শুভশ্রীর হাতে তুলে দেন দেব। মুহূর্তগুলি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেব-শুভশ্রীর জুটি বাংলা ছবির দর্শকদের কাছে যেন একপ্রকার নস্ট্যালজিয়া। ‘চ্যালেঞ্জ’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’সহ একাধিক ছবিতে তাঁদের জুটি পছন্দ করেছিলেন দর্শক। ‘দেশু ৭’কে ঘিরে শ্রীরামপুরের প্রচারে সেই উত্তেজনারই প্রতিফলন দেখা যায়। দেব জানান, “আমি যখন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ছিলাম তখন আমার মনে হয়েছিল শুভশ্রী যদি টিমে থাকে তাহলে আমার জেতার ৯৯ শতাংশ চান্স আছে। কিন্তু, ওঁর হ্যাঁ বলার উপর সবটুকু নির্ভর করছিল। শুভশ্রীকে ফোন করার দু’মিনিটের মধ্যেই রাজি হয়ে যায়। তারপর দেশু ৭-এর জার্নি শুরু। একটা জুটির নামে দু’মিনিটে সাত হাজার গোল্ডেন টিকিট বিক্রি ভারতবর্ষে ইতিহাস।” দীর্ঘ সময় পর একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে শুভশ্রীও জানান, দেবের হাত ধরে বাংলা বাণিজ্যিক সিনেমা নতুন দিশা পেতে পারে। ইন্ডাস্ট্রির স্বার্থে দেবের এই উদ্যোগে পাশে থাকা নিজের দায়িত্ব বলেই মনে করেন অভিনেত্রী।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত