Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Delhi Protest: দিল্লিতে মেগা ধামাকা ইন্ডি জোটের, বৃহস্পতিবারই ময়দানে নামছেন মমতা? বিরোধীদের সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬
Delhi Protest: দিল্লিতে মেগা ধামাকা ইন্ডি জোটের, বৃহস্পতিবারই ময়দানে নামছেন মমতা? বিরোধীদের সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতির
বৃহস্পতিতে ঝাঁজ বাড়বে ইন্ডি বিক্ষোভের। ছবি-সংগৃহীত

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী দিল্লি। ইন্ডি জোটের এই নজিরবিহীন আন্দোলনের ঝাঁজ দিন দিন বেড়েই চলেছে। জোটের স্পষ্ট বার্তা— জ্ঞানেশ কুমার পদে ইস্তফা না দেওয়া পর্যন্ত তাঁদের এই রাজপথের লড়াই থামবে না। দিল্লির বুকে যখন বিরোধী সাংসদরা প্রতিদিন নতুন নতুন কৌশলে প্রতিবাদে নামছেন, ঠিক তখনই অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর— দিল্লি দরবারে হাজির হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুধু তা-ই নয়, বিরোধীদের এই তীব্র প্রতিবাদের মাঝেই নড়চড়ে বসেছে রাইসিনা হিলস। সূত্রের খবর, ইন্ডি জোটের প্রতিনিধি দলকে আগামী শুক্রবার সাক্ষাৎ করার সময় দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর সেই প্রতিনিধি দলেও জায়গা করে নিতে পারেন মমতা।

গত কয়েক দিন ধরেই সংসদের মকর দ্বার থেকে নির্বাচন কমিশন দপ্তর অভিমুখে মিছিল, ব্যারিকেডের সামনে ধস্তাধস্তি আর রাজপথে ধরনায় উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। আকাশবাণী ভবনের সামনে খোদ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে একাধিক দলের শীর্ষ সাংসদদের ধরনায় বসার দৃশ্য ইতিমধ্যেই শোরগোল ফেলেছে দেশজুড়ে। অরবিন্দ কেজরিওয়ালের ‘আপ’ থেকে শুরু করে জোটের বাইরে থাকা বিেজডি— সপরিবারে বিরোধীদের এই একছত্র প্রতিবাদ প্রতি মুহূর্তেই সুর চড়াচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। প্রথম দিন থেকেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই আন্দোলনের সামনের সারিতে দেখা গেছে।


সূত্রের খবর, বৃহস্পতিবার এই আন্দোলনের তীব্রতা দ্বিগুণ হতে চলেছে। বিরোধীদের একের পর এক শীর্ষ মুখ তো বটেই, একাধিক অন্যান্য দলের সাংসদরাও এই প্রতিবাদ মিছিলে পা মেলাতে চলেছেন। রাজনৈতিক মহলের বড় চমক— স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি। চব্বিশের লোকসভা ভোটের পর যখন ইন্ডি জোটের রসায়ন বদলেছে, তখন নতুন করে দিল্লিতে নিজের অবস্থান শক্ত করছেন তৃণমূলনেত্রী। জাতীয় স্তরে নিজেদের প্রভাব ধরে রাখতে এবং জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এই হাই-ভোল্টেজ আন্দোলনে সুর মেলাতে প্রস্তুত তৃণমূলের বাকি সাংসদরাও।

১০ জনের এক প্রতিনিধি দল রাইসিনা হিলসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন বলে জল্পনা তুঙ্গে। মুখ্য নির্বাচন কমিশনারকে কেন্দ্র করে যেভাবে একের পর এক বিরোধী দল এক ছাতার তলায় এসে রাজপথ কাঁপাচ্ছে, তাতে দিল্লির রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। এবার দেখার, বৃহস্পতিবার মমতার পা রাখা এবং শুক্রবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর এই আন্দোলনের মোড় কোন দিকে ঘোরে।

বিষয় : Mamata Banerjee Rahul Gandhi Delhi Protest Gyanesh Kumar INDIA alliance

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬


Delhi Protest: দিল্লিতে মেগা ধামাকা ইন্ডি জোটের, বৃহস্পতিবারই ময়দানে নামছেন মমতা? বিরোধীদের সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image
নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী দিল্লি। ইন্ডি জোটের এই নজিরবিহীন আন্দোলনের ঝাঁজ দিন দিন বেড়েই চলেছে। জোটের স্পষ্ট বার্তা— জ্ঞানেশ কুমার পদে ইস্তফা না দেওয়া পর্যন্ত তাঁদের এই রাজপথের লড়াই থামবে না। দিল্লির বুকে যখন বিরোধী সাংসদরা প্রতিদিন নতুন নতুন কৌশলে প্রতিবাদে নামছেন, ঠিক তখনই অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর— দিল্লি দরবারে হাজির হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুধু তা-ই নয়, বিরোধীদের এই তীব্র প্রতিবাদের মাঝেই নড়চড়ে বসেছে রাইসিনা হিলস। সূত্রের খবর, ইন্ডি জোটের প্রতিনিধি দলকে আগামী শুক্রবার সাক্ষাৎ করার সময় দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর সেই প্রতিনিধি দলেও জায়গা করে নিতে পারেন মমতা।গত কয়েক দিন ধরেই সংসদের মকর দ্বার থেকে নির্বাচন কমিশন দপ্তর অভিমুখে মিছিল, ব্যারিকেডের সামনে ধস্তাধস্তি আর রাজপথে ধরনায় উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। আকাশবাণী ভবনের সামনে খোদ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে একাধিক দলের শীর্ষ সাংসদদের ধরনায় বসার দৃশ্য ইতিমধ্যেই শোরগোল ফেলেছে দেশজুড়ে। অরবিন্দ কেজরিওয়ালের ‘আপ’ থেকে শুরু করে জোটের বাইরে থাকা বিেজডি— সপরিবারে বিরোধীদের এই একছত্র প্রতিবাদ প্রতি মুহূর্তেই সুর চড়াচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। প্রথম দিন থেকেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই আন্দোলনের সামনের সারিতে দেখা গেছে।সূত্রের খবর, বৃহস্পতিবার এই আন্দোলনের তীব্রতা দ্বিগুণ হতে চলেছে। বিরোধীদের একের পর এক শীর্ষ মুখ তো বটেই, একাধিক অন্যান্য দলের সাংসদরাও এই প্রতিবাদ মিছিলে পা মেলাতে চলেছেন। রাজনৈতিক মহলের বড় চমক— স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি। চব্বিশের লোকসভা ভোটের পর যখন ইন্ডি জোটের রসায়ন বদলেছে, তখন নতুন করে দিল্লিতে নিজের অবস্থান শক্ত করছেন তৃণমূলনেত্রী। জাতীয় স্তরে নিজেদের প্রভাব ধরে রাখতে এবং জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এই হাই-ভোল্টেজ আন্দোলনে সুর মেলাতে প্রস্তুত তৃণমূলের বাকি সাংসদরাও।১০ জনের এক প্রতিনিধি দল রাইসিনা হিলসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন বলে জল্পনা তুঙ্গে। মুখ্য নির্বাচন কমিশনারকে কেন্দ্র করে যেভাবে একের পর এক বিরোধী দল এক ছাতার তলায় এসে রাজপথ কাঁপাচ্ছে, তাতে দিল্লির রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। এবার দেখার, বৃহস্পতিবার মমতার পা রাখা এবং শুক্রবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর এই আন্দোলনের মোড় কোন দিকে ঘোরে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত