‘বিগ বস বাংলা’ শুরু হওয়ার পর থেকেই দর্শকের মধ্যে উত্তেজনা বেশ তুঙ্গে। প্রতিদিনই কোনও না কোনও কারণে চর্চায় রয়েছে এই শো, তেমনই বিতর্ক তৈরি হয়েছে শোয়ের সঞ্চালনা নিয়েও। সঞ্চালক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে দর্শকদের একাংশের সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ দেখিয়েছে। আর সেই আবহেই এবার সামনে এল এক মজার ভাইরাল পোস্টার।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই পোস্টারে দাবি করা হয়েছে, সৌরভের বদলে ‘রাগী’ মেজাজের রূপম ইসলামকেই ‘বিগ বস বাংলা’র সঞ্চালক হিসেবে দেখতে চান নেটিজেনদের একাংশ। পোস্টারটি চোখ এড়িয়ে যায়নি রূপমের স্ত্রী রূপসা দাশগুপ্তর। আর সেটি দেখেই মজা পেয়েছেন তিনি। পোস্টারটি নিজের ফেসবুকে শেয়ার করে রূপমকে উদ্দেশ্য করে মজা করেন রূপসা। তিনি লেখেন, “রূপম ইসলাম দেখো এটা, এইমাত্র আমার ফিডে এল, আর আমি তো হাসি থামাতেই পারছি না! তুমি যতই বলো আমি বেশি রাগী, লোকে কিন্তু তা মানবে না। তুমিই আসলি অ্যাংরি ম্যান!”
তবে রূপমকে ‘বিগ বস বাংলা’র সঞ্চালক হিসেবে দেখার বিষয়টি নিছকই সোশ্যাল মিডিয়ার মজা। বিগত কয়েক সপ্তাহে সৌরভের বিরুদ্ধে দর্শকদের একাংশের অভিযোগ ছিল, তিনি কেন রাজবীরের বিভিন্ন আচরণ নিয়ে যথেষ্ট কড়া হচ্ছেন না। এমনকি প্রতিযোগী জীতু কমল এবং তনুশ্রী রায় দাসও তাঁকে সরাসরি প্রশ্ন করেছিলেন। কিন্তু চলতি সপ্তাহের ‘দাদার দরবার’-এ যেন সেই অভিযোগের জবাবই মিলেছে।
বিষয় : Big Boss Bangla

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন