‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিনিয়ত বদলে যাচ্ছে সম্পর্কের সমীকরণ। রাজবীর ও নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে যে চর্চা যেমন তুঙ্গে, তারই মাঝে যোগ হল নতুন নাম। তাপস কন্যা সোহিনী পাল ঘর ছাড়ার পর ওয়াইল্ড কার্ড হিসেবে প্রবেশ করেছেন ‘স্প্লিটসভিলা’-খ্যাত অনুষ্কা ঘোষ। আর তাঁর আগমনের পর থেকেই তৈরি হয়েছে নতুন ত্রিকোণ সমীকরণ।
রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদার দরবার’ শেষ হওয়ার পর আলাদাভাবে কথা বলতে দেখা যায় রাজবীর ও নন্দিনীকে। আর তখনই নন্দিনী সরাসরি রাজবীরের কাছে জানতে চান, তিনি কেন এখনও তাঁকে প্রপোজ করছেন না এমনকী রাজবীরের মনে অন্য কোনও ‘অপশন’ রয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন নন্দিনী। এর উত্তরও দিয়েছেন রাজবীর। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি নিজেও নন্দিনীর প্রেমে পড়েছেন। এরপরের কথোপকথনে উঠে আসে ভবিষ্যতের সম্ভাব্য ঝামেলার প্রসঙ্গও। নন্দিনীর মতে, তাঁরা দু’জনেই ‘টক্সিক’। তাঁর আশঙ্কা, সম্পর্কের মধ্যে ঝগড়া হলে তা বড় আকারও নিতে পারে।
এর মধ্যেই ঘরে এন্ট্রি হয়েছে অনুষ্কার। আর তাঁর সঙ্গে নন্দিনীর সমীকরণ শুরু থেকেই যে খুব ভালো নয়, তা দর্শকের কাছে পরিষ্কার। জীতুকে নিয়ে নন্দিনী যখন অনুষ্কার সঙ্গে মজা করছিলেন, তখনই পাল্টা মন্তব্য করেন অনুষ্কা। নন্দিনীকে উদ্দেশ্য করে বলেন, বিগ বসের ঘরে সবাই তাঁর মতো প্রেম করতে আসে না। ঘরে আসার পর রাজবীর অনুষ্কাকে ‘স্প্লিটসভিলার কুইন’ বলে প্রশংসা করেন। সেই প্রশংসা যে নন্দিনীর খুব একটা ভালো লাগেনি, তা তাঁর হাবেভাবেই প্রকাশ পেয়েছে। অনুষ্কার আচরণেও এমন কিছু মুহূর্ত দেখা যাচ্ছে, যা রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতাকে ঘিরে নতুন প্রশ্ন তৈরি করছে।
বিষয় : Big Boss Bangla Reality Show

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন