Hidden Stories (বাংলা)
সর্বশেষ

'একজোট হয়ে লড়তে হবে, ভারত জিতবেই', যুদ্ধ আবহে ১৩২-তম 'মন কি বাত'-এ দেশবাসীকে সতর্ক করলেন মোদী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬
'একজোট হয়ে লড়তে হবে, ভারত জিতবেই', যুদ্ধ আবহে ১৩২-তম 'মন কি বাত'-এ দেশবাসীকে সতর্ক করলেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফাইল ছবি।

নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যের উত্তাল যুদ্ধ পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩২-তম পর্বে দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিলেন তিনি। পশ্চিম এশিয়ার সংঘাত এবং তার জেরে উদ্ভূত বিশ্বজনীন সংকটের মোকাবিলায় ১৪০ কোটি ভারতীয়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে প্রতিকূল পরিস্থিতি নিয়ে রাজনীতি ও গুজব ছড়ানো বন্ধ করার কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।


প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, গত এক মাস ধরে প্রতিবেশী অঞ্চলে যে যুদ্ধ চলছে, তা ভারতের সামনে এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তিনি বলেন, “এই প্রতিকূল পরিস্থিতির সুযোগ নিয়ে অনেকে রাজনীতি করার চেষ্টা করছেন, যা দেশের জন্য ক্ষতিকর। আমাদের মনে রাখতে হবে, এটি ১৪০ কোটি মানুষের স্বার্থের সঙ্গে জড়িত। তাই আতঙ্কিত না হয়ে আমাদের একজোট হয়ে লড়াই করতে হবে।” কঠিন এই সময়ে তিনি দেশবাসীকে অতীতের কোভিড পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে ধৈর্য ধরার পরামর্শ দেন।


পশ্চিম এশিয়ায় কর্মরত প্রায় এক কোটিরও বেশি ভারতীয়র নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোদী। এই কঠিন সময়ে ভারতীয়দের পাশে থাকার জন্য উপসাগরীয় দেশগুলির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। জ্বালানি সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্য ভারতের জ্বালানি চাহিদার প্রধান উৎস। যুদ্ধের ফলে বিশ্বজুড়ে তেলের সংকট তৈরি হচ্ছে, তবে ভারত এই চ্যালেঞ্জ মোকাবিলায় বদ্ধপরিকর।” তিনি সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে বলেন, “গুজব দেশকে বড় ক্ষতির মুখে ঠেলে দেয়, তাই সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য যাচাই না করে ছড়াবেন না।”


যুদ্ধের আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী দেশের প্রাচীন ঐতিহ্য সংরক্ষণে এক নতুন দিশা দেখিয়েছেন। তিনি ‘জ্ঞান ভারতম অ্যাপ’-এর গুরুত্ব তুলে ধরে জানান, ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহ ও নথিবদ্ধ করাই এই অ্যাপের মূল লক্ষ্য। দেশবাসীর কাছে কোনো পুরনো পাণ্ডুলিপির তথ্য বা ছবি থাকলে তা এই অ্যাপে আপলোড করার অনুরোধ জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ এই উদ্যোগে সাড়া দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী।

বিষয় : Narendra Modi US Iran war

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


'একজোট হয়ে লড়তে হবে, ভারত জিতবেই', যুদ্ধ আবহে ১৩২-তম 'মন কি বাত'-এ দেশবাসীকে সতর্ক করলেন মোদী

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image
নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যের উত্তাল যুদ্ধ পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩২-তম পর্বে দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিলেন তিনি। পশ্চিম এশিয়ার সংঘাত এবং তার জেরে উদ্ভূত বিশ্বজনীন সংকটের মোকাবিলায় ১৪০ কোটি ভারতীয়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে প্রতিকূল পরিস্থিতি নিয়ে রাজনীতি ও গুজব ছড়ানো বন্ধ করার কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, গত এক মাস ধরে প্রতিবেশী অঞ্চলে যে যুদ্ধ চলছে, তা ভারতের সামনে এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তিনি বলেন, “এই প্রতিকূল পরিস্থিতির সুযোগ নিয়ে অনেকে রাজনীতি করার চেষ্টা করছেন, যা দেশের জন্য ক্ষতিকর। আমাদের মনে রাখতে হবে, এটি ১৪০ কোটি মানুষের স্বার্থের সঙ্গে জড়িত। তাই আতঙ্কিত না হয়ে আমাদের একজোট হয়ে লড়াই করতে হবে।” কঠিন এই সময়ে তিনি দেশবাসীকে অতীতের কোভিড পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে ধৈর্য ধরার পরামর্শ দেন।পশ্চিম এশিয়ায় কর্মরত প্রায় এক কোটিরও বেশি ভারতীয়র নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোদী। এই কঠিন সময়ে ভারতীয়দের পাশে থাকার জন্য উপসাগরীয় দেশগুলির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। জ্বালানি সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্য ভারতের জ্বালানি চাহিদার প্রধান উৎস। যুদ্ধের ফলে বিশ্বজুড়ে তেলের সংকট তৈরি হচ্ছে, তবে ভারত এই চ্যালেঞ্জ মোকাবিলায় বদ্ধপরিকর।” তিনি সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে বলেন, “গুজব দেশকে বড় ক্ষতির মুখে ঠেলে দেয়, তাই সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য যাচাই না করে ছড়াবেন না।”যুদ্ধের আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী দেশের প্রাচীন ঐতিহ্য সংরক্ষণে এক নতুন দিশা দেখিয়েছেন। তিনি ‘জ্ঞান ভারতম অ্যাপ’-এর গুরুত্ব তুলে ধরে জানান, ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহ ও নথিবদ্ধ করাই এই অ্যাপের মূল লক্ষ্য। দেশবাসীর কাছে কোনো পুরনো পাণ্ডুলিপির তথ্য বা ছবি থাকলে তা এই অ্যাপে আপলোড করার অনুরোধ জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ এই উদ্যোগে সাড়া দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত