কলকাতা: নির্বাচন কমিশন বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করতে না করতেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে। সোমবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের দেওয়াল দখলের লড়াই এবং দেওয়াল লিখনের ছবি ধরা পড়েছে। গুরুত্বপূর্ণ রাস্তা, মোড় এবং জনবহুল এলাকাগুলোতে তুলি-রঙ হাতে নেমে পড়েছেন ঘাসফুল শিবিরের কর্মীরা। দলের সপক্ষে নানা স্লোগান এবং প্রচারের বার্তায় ভরে উঠছে শহরের দেওয়ালগুলো।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী প্রচারের দৌড়ে এগিয়ে থাকতে এবং সাংগঠনিক শক্তি বাড়াতেই এই আগাম তৎপরতা শুরু করেছে তৃণমূল। শহরের একাধিক ওয়ার্ডে কোমর বেঁধে নেমেছেন কর্মীরা, যাতে প্রচারের শুরুতেই প্রধান জায়গাগুলো নিজেদের দখলে রাখা যায়। ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই কৃষ্ণনগর শহরে এখন শুধুই নির্বাচনী আমেজ। এই দেওয়াল লিখন এবং দেওয়াল দখলের লড়াই যে আগামী দিনে কৃষ্ণনগরের রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
বিষয় : West Bengal West Bengal Election 2026

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন