Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিজেপির টার্গেটে প্রায় ৬৪ লক্ষ বাদ’, চূড়ান্ত তালিকা নিয়ে কমিশনকে তোপ অভিষেকের

প্রকাশ : ০১ মার্চ ২০২৬
বিজেপির টার্গেটে প্রায় ৬৪ লক্ষ বাদ’, চূড়ান্ত তালিকা নিয়ে কমিশনকে তোপ অভিষেকের

কলকাতা: বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়া শেষে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিজেপি নেতাদের আগাম মন্তব্যের সঙ্গে চূড়ান্ত তালিকায় নাম বাদের সংখ্যার অঙ্ক প্রায় মিলে যাচ্ছে।


শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, প্রায় ৬৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে।

এছাড়া বিচারাধীন বা ‘অ্যাজুডিকেশন’-এর আওতায় রয়েছে ৬০ লক্ষ ৬৬ হাজার ৬৭৫ জনের নাম।

সব মিলিয়ে সংখ্যাটি দাঁড়াচ্ছে প্রায় ১ কোটি ২৪ লক্ষের কাছাকাছি।

এই অঙ্ক নিয়েই প্রশ্ন তুলেছেন অভিষেক।


রবিবার সাংবাদিক বৈঠকে তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার ও অসীম সরকারের পূর্ববর্তী বক্তব্যের ভিডিও তুলে ধরেন। তাঁর দাবি, বিজেপি নেতারা আগেই বলেছিলেন ১ কোটির বেশি নাম বাদ পড়বে—এবং চূড়ান্ত তালিকায় সেই সংখ্যাই প্রায় মিলেছে।

অভিষেকের বক্তব্য, “টার্গেট অনেক আগে সেট হয়ে গিয়েছিল। বিজেপি নেতারাই তা করে দিয়েছিলেন। সেইমতো চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এই কমিশন বিজেপির সহকারী সংস্থা হয়ে কাজ করছে।”


তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আদালতে লড়াই করতেও প্রস্তুত তৃণমূল।

তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে মানেনি এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগের আনুষ্ঠানিক জবাব মেলেনি।


বিশ্লেষকদের মতে, ২০২৬ বিধানসভা নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক রাজনৈতিক মেরুকরণ আরও বাড়াতে পারে।

একদিকে তৃণমূলের অভিযোগ—বিরোধী শিবির পরিকল্পিতভাবে ভোটার ছাঁটাই করেছে।

অন্যদিকে বিজেপির দাবি—ভোটার তালিকা পরিশুদ্ধ করতেই এই পদক্ষেপ।


ভোটের আগে এই ইস্যু যে বড় রাজনৈতিক অস্ত্র হতে চলেছে, তা বলাই বাহুল্য।

বিষয় : Mamata Banerjee WESTBENGAL TMC ABHISEKH BANERJEE SIRWestBengal westbnegalbjp suvendu adhikari election26

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


বিজেপির টার্গেটে প্রায় ৬৪ লক্ষ বাদ’, চূড়ান্ত তালিকা নিয়ে কমিশনকে তোপ অভিষেকের

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়া শেষে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিজেপি নেতাদের আগাম মন্তব্যের সঙ্গে চূড়ান্ত তালিকায় নাম বাদের সংখ্যার অঙ্ক প্রায় মিলে যাচ্ছে।শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, প্রায় ৬৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে।এছাড়া বিচারাধীন বা ‘অ্যাজুডিকেশন’-এর আওতায় রয়েছে ৬০ লক্ষ ৬৬ হাজার ৬৭৫ জনের নাম।সব মিলিয়ে সংখ্যাটি দাঁড়াচ্ছে প্রায় ১ কোটি ২৪ লক্ষের কাছাকাছি।এই অঙ্ক নিয়েই প্রশ্ন তুলেছেন অভিষেক।রবিবার সাংবাদিক বৈঠকে তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার ও অসীম সরকারের পূর্ববর্তী বক্তব্যের ভিডিও তুলে ধরেন। তাঁর দাবি, বিজেপি নেতারা আগেই বলেছিলেন ১ কোটির বেশি নাম বাদ পড়বে—এবং চূড়ান্ত তালিকায় সেই সংখ্যাই প্রায় মিলেছে।অভিষেকের বক্তব্য, “টার্গেট অনেক আগে সেট হয়ে গিয়েছিল। বিজেপি নেতারাই তা করে দিয়েছিলেন। সেইমতো চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এই কমিশন বিজেপির সহকারী সংস্থা হয়ে কাজ করছে।”তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আদালতে লড়াই করতেও প্রস্তুত তৃণমূল।তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে মানেনি এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগের আনুষ্ঠানিক জবাব মেলেনি।বিশ্লেষকদের মতে, ২০২৬ বিধানসভা নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক রাজনৈতিক মেরুকরণ আরও বাড়াতে পারে।একদিকে তৃণমূলের অভিযোগ—বিরোধী শিবির পরিকল্পিতভাবে ভোটার ছাঁটাই করেছে।অন্যদিকে বিজেপির দাবি—ভোটার তালিকা পরিশুদ্ধ করতেই এই পদক্ষেপ।ভোটের আগে এই ইস্যু যে বড় রাজনৈতিক অস্ত্র হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত