কলকাতা: দোলযাত্রার দিন ট্রেন চলাচলে বড়সড় পরিবর্তনের ঘোষণা করেছে পূর্ব রেল। আগামী ৩ মার্চ, মঙ্গলবার হাওড়া বিভাগে মোট ৬৫টি লোকাল ট্রেন বাতিল থাকবে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দোলের সকালে যাত্রীসংখ্যা সাধারণ দিনের তুলনায় অনেকটাই কম থাকে। সেই কারণেই প্রতিবছরই ওই সময় একাধিক ট্রেন বন্ধ রাখা হয়। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না।
হাওড়া-বর্ধমান মেন লাইনে আপ ও ডাউন মিলিয়ে পাঁচটি ট্রেন বাতিল থাকবে। কর্ড লাইনে বাতিল হবে ১৩টি ট্রেন। হাওড়া-ব্যান্ডেল শাখায় ১৫টি লোকাল বন্ধ থাকবে। হাওড়া-শ্যাওড়াফুলি শাখায় ১০টি লোকাল বাতিলের কথা জানানো হয়েছে। হাওড়া-তারকেশ্বর শাখায় আটটি ট্রেন বন্ধ থাকবে। পাশাপাশি, নৈহাটি-ব্যান্ডেল শাখায় ছ'টি, হাওড়া-শ্রীরামপুর শাখায় চারটি এবং বর্ধমান-কাটোয়া শাখায় চারটি ট্রেন বাতিল থাকবে।
শুধু হাওড়া নয়। শিয়ালদহ বিভাগেও হোলির দিন অর্থাৎ ৪ মার্চ ট্রেন চলাচলে পরিবর্তন আনা হবে। ওই দিন রবিবারের সূচি অনুযায়ী লোকাল ট্রেন চলবে। বাতিল থাকবে কিছু এসি লোকালও।
অর্থাৎ, দোল ও হোলির দিন যাত্রীদের ট্রেন চলাচলের নির্ঘণ্টে এই পরিবর্তনের জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে হবে ।
বিষয় : HOWRAH SEALDAH Train Cancelled HOLI EASTERN RAILWAY

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন