Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Arijit Singh: আইফোনের দামকেও টেক্কা অরিজিতের কনসার্টের টিকিট! ১১.৮০ লক্ষে দর্শকদের জন্য কী ব্যবস্থা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬
Arijit Singh: আইফোনের দামকেও টেক্কা অরিজিতের কনসার্টের টিকিট! ১১.৮০ লক্ষে দর্শকদের জন্য কী ব্যবস্থা?
অরিজিতের কনসার্টের টিকিটের দাম ঘিরে চর্চা। সংগৃহীত ছবি

কলকাতাঃ অরিজিৎ সিং-এর গান সামনাসামনি শোনার স্বপ্ন দেখেন বহু অনুরাগী। কিন্তু সেই স্বপ্নপূরণ করতে সর্বোচ্চ কত টাকা খরচ করতে রাজি হবেন তাঁরা? ২০২৭ সালে অরিজিতের কনসার্টের একটি বিশেষ টিকিটের দাম প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা।  


দীর্ঘ বিরতির পর ২০২৭ সালে দেশের মাটিতে একাধিক অনুষ্ঠান করতে চলেছেন অরিজিৎ সিং। গানের জগতে তাঁর কুড়ি বছর সম্পন্ন হয়েছে। আর সেই পরিপ্রেক্ষিতেই জানুয়ারি থেকে মে মাসের মধ্যে দেশের ন’টি শহরে কনসার্ট করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়েছে। তার মধ্যেই মুম্বইয়ের অনুষ্ঠানের সবচেয়ে দামি টিকিটের মূল্য নজর কেড়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে গান শোনাবেন অরিজিৎ। সেখানেই থাকছে ‘দ্য রেসিডেন্স টেবিল’ নামে বিশেষ একটি জায়গা। সেখানে মাত্র ১৫ জনের বসার ব্যবস্থা রয়েছে। আর এই বিশেষ অভিজ্ঞতার জন্য টিকিটের দাম ১১ লক্ষ ৮০ হাজার টাকা।


কিন্তু এত টাকা খরচ করলে কী কী সুবিধা মিলবে? তথ্য অনুযায়ী, এই ব্যবস্থায় থাকছে আলাদা টেবিল ও বসার জায়গা, পছন্দমতো খাবার, বিশেষ পানীয় পরিবেশনের ব্যবস্থা এবং নিজস্ব শৌচাগার। সঙ্গে থাকছে দ্রুত প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সুবিধা এবং নির্দিষ্ট গাড়ি রাখার জায়গা। আয়োজকদের তালিকায় রয়েছে পাঁচ বোতল উন্নত মানের পানীয়, দু’টি দামি পানীয়ের বোতল এবং একাধিক বিয়ারের বোতল। 

তবে টিকিটের দাম প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা তুলনা। যেখানে একটি আইফোন ডুয়োর দাম ২ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা, সেখানে এই বিশেষ টিকিটের দাম দিয়ে প্রায় তিনটি আইফোন ডুয়ো কেনা সম্ভব। তবে সাধারণ দর্শকদের জন্যও রয়েছে বিভিন্ন দামের টিকিট। দাঁড়িয়ে অনুষ্ঠান দেখার রুপোলি বিভাগের টিকিটের দাম শুরু হচ্ছে ৩,৯৯৯ টাকা থেকে। সোনালি বিভাগের টিকিটের দাম ৭,৪৯৯ টাকা। আর প্ল্যাটিনাম বিভাগের টিকিটের দাম ৯,৯৯৯ টাকা থেকে ১৭,৪৯৯ টাকা পর্যন্ত।

বিষয় : Arijit Singh

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


Arijit Singh: আইফোনের দামকেও টেক্কা অরিজিতের কনসার্টের টিকিট! ১১.৮০ লক্ষে দর্শকদের জন্য কী ব্যবস্থা?

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতাঃ অরিজিৎ সিং-এর গান সামনাসামনি শোনার স্বপ্ন দেখেন বহু অনুরাগী। কিন্তু সেই স্বপ্নপূরণ করতে সর্বোচ্চ কত টাকা খরচ করতে রাজি হবেন তাঁরা? ২০২৭ সালে অরিজিতের কনসার্টের একটি বিশেষ টিকিটের দাম প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা।  দীর্ঘ বিরতির পর ২০২৭ সালে দেশের মাটিতে একাধিক অনুষ্ঠান করতে চলেছেন অরিজিৎ সিং। গানের জগতে তাঁর কুড়ি বছর সম্পন্ন হয়েছে। আর সেই পরিপ্রেক্ষিতেই জানুয়ারি থেকে মে মাসের মধ্যে দেশের ন’টি শহরে কনসার্ট করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়েছে। তার মধ্যেই মুম্বইয়ের অনুষ্ঠানের সবচেয়ে দামি টিকিটের মূল্য নজর কেড়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে গান শোনাবেন অরিজিৎ। সেখানেই থাকছে ‘দ্য রেসিডেন্স টেবিল’ নামে বিশেষ একটি জায়গা। সেখানে মাত্র ১৫ জনের বসার ব্যবস্থা রয়েছে। আর এই বিশেষ অভিজ্ঞতার জন্য টিকিটের দাম ১১ লক্ষ ৮০ হাজার টাকা।কিন্তু এত টাকা খরচ করলে কী কী সুবিধা মিলবে? তথ্য অনুযায়ী, এই ব্যবস্থায় থাকছে আলাদা টেবিল ও বসার জায়গা, পছন্দমতো খাবার, বিশেষ পানীয় পরিবেশনের ব্যবস্থা এবং নিজস্ব শৌচাগার। সঙ্গে থাকছে দ্রুত প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সুবিধা এবং নির্দিষ্ট গাড়ি রাখার জায়গা। আয়োজকদের তালিকায় রয়েছে পাঁচ বোতল উন্নত মানের পানীয়, দু’টি দামি পানীয়ের বোতল এবং একাধিক বিয়ারের বোতল। তবে টিকিটের দাম প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা তুলনা। যেখানে একটি আইফোন ডুয়োর দাম ২ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা, সেখানে এই বিশেষ টিকিটের দাম দিয়ে প্রায় তিনটি আইফোন ডুয়ো কেনা সম্ভব। তবে সাধারণ দর্শকদের জন্যও রয়েছে বিভিন্ন দামের টিকিট। দাঁড়িয়ে অনুষ্ঠান দেখার রুপোলি বিভাগের টিকিটের দাম শুরু হচ্ছে ৩,৯৯৯ টাকা থেকে। সোনালি বিভাগের টিকিটের দাম ৭,৪৯৯ টাকা। আর প্ল্যাটিনাম বিভাগের টিকিটের দাম ৯,৯৯৯ টাকা থেকে ১৭,৪৯৯ টাকা পর্যন্ত।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত