Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Bank Open Sunday: রবিবারের ছুটিতে ছন্দপতন! ধর্মঘটের আগে গ্রাহকদের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
Bank Open Sunday: রবিবারের ছুটিতে ছন্দপতন! ধর্মঘটের আগে গ্রাহকদের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রের
রবিবার খোলা থাকছে ব্যাঙ্ক। ছবিঃ এ আই নির্মিত

রবিবার মানেই ব্যাঙ্ক বন্ধ, এই চেনা নিয়মেই এবার ছন্দপতন। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে টানা তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ঘোষণা করা হয়েছে। তার আগে ২৭ সেপ্টেম্বর রবিবার, গ্রাহকদের জন্য ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ফলে ছুটির দিন হলেও রাষ্ট্রায়ত্ত ও গ্রামীণ ব্যাঙ্কে গিয়ে গ্রাহকেরা প্রয়োজনীয় পরিষেবা নিতে পারবেন। এই প্রথম এমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হল, যা ব্যাঙ্কের ইতিহাসে নজিরবিহীন।



ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস বা ইউএফবিইউ-এর ডাকে ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর পড়েছে চতুর্থ শনিবার এবং ২৭ সেপ্টেম্বর রবিবার হওয়ায় টানা পাঁচদিন ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে রবিবার ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত কেন্দ্রের। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দীর্ঘ সময় ধরে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকুক, তা কাম্য নয়। সেই কারণেই ২৭ সেপ্টেম্বর রবিবার অন্যান্য কর্মদিবসের মতোই গ্রাহকদের পরিষেবা দেওয়া হবে। ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলির একাধিক দাবি রয়েছে। সেগুলি হল সপ্তাহে দু’দিন ছুটি, পেনশন ব্যবস্থার আধুনিকীকরণ, অবসরপ্রাপ্ত কর্মী ও পেনশনভোগীদের অভিন্ন মহার্ঘ ভাতা এবং ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতাধীন কর্মীদের পুরনো পেনশন স্কিম বেছে নেওয়ার সুযোগ। 



উল্লেখ্য, এর আগে ১১ সেপ্টেম্বর ইউএফবিইউ-এর ডাকে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট হয়েছিল। তারপরের দু’দিন দ্বিতীয় শনিবার ও রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ ছিল। ফলে সমস্যায় পড়েছিলেন বহু গ্রাহক। এবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতেই ধর্মঘট শুরুর ঠিক আগের রবিবার ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

বিষয় : Bank Strike Central Government

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


Bank Open Sunday: রবিবারের ছুটিতে ছন্দপতন! ধর্মঘটের আগে গ্রাহকদের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রের

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
রবিবার মানেই ব্যাঙ্ক বন্ধ, এই চেনা নিয়মেই এবার ছন্দপতন। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে টানা তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ঘোষণা করা হয়েছে। তার আগে ২৭ সেপ্টেম্বর রবিবার, গ্রাহকদের জন্য ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ফলে ছুটির দিন হলেও রাষ্ট্রায়ত্ত ও গ্রামীণ ব্যাঙ্কে গিয়ে গ্রাহকেরা প্রয়োজনীয় পরিষেবা নিতে পারবেন। এই প্রথম এমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হল, যা ব্যাঙ্কের ইতিহাসে নজিরবিহীন। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস বা ইউএফবিইউ-এর ডাকে ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর পড়েছে চতুর্থ শনিবার এবং ২৭ সেপ্টেম্বর রবিবার হওয়ায় টানা পাঁচদিন ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে রবিবার ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত কেন্দ্রের। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দীর্ঘ সময় ধরে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকুক, তা কাম্য নয়। সেই কারণেই ২৭ সেপ্টেম্বর রবিবার অন্যান্য কর্মদিবসের মতোই গ্রাহকদের পরিষেবা দেওয়া হবে। ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলির একাধিক দাবি রয়েছে। সেগুলি হল সপ্তাহে দু’দিন ছুটি, পেনশন ব্যবস্থার আধুনিকীকরণ, অবসরপ্রাপ্ত কর্মী ও পেনশনভোগীদের অভিন্ন মহার্ঘ ভাতা এবং ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতাধীন কর্মীদের পুরনো পেনশন স্কিম বেছে নেওয়ার সুযোগ। উল্লেখ্য, এর আগে ১১ সেপ্টেম্বর ইউএফবিইউ-এর ডাকে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট হয়েছিল। তারপরের দু’দিন দ্বিতীয় শনিবার ও রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ ছিল। ফলে সমস্যায় পড়েছিলেন বহু গ্রাহক। এবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতেই ধর্মঘট শুরুর ঠিক আগের রবিবার ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত