২০২১-এ বিজেপি আসন সংখ্যা বাড়াতে পারলেও তৃণমূলের জয় মোটের উপর নিষ্কন্টক ছিল। ২০২৬-এ এসআইআর পরবর্তী পরিস্থিতিতে অঙ্ক ঘুরে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীকে পাশে নিয়ে তালিকা প্রকাশ করলেন মমতা।
সূত্রের খবর, প্রার্থী তালিকায় গুরুত্ব পেয়েছেন নবীন-প্রবীণ সব নেতাই। রয়েছে কয়েকটি নতুন মুখ। কিছু আসন বদল হয়েছে। বাদ পড়েছে কয়েকজন বিধায়কের নাম। দার্জিলিং-এর ৩টে সিটে লড়বে না তৃণমূল। অনিত থাপার দল লড়বে বলে জানিয়েছেন মমতা। বাকি ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করছে তৃণমূল। তালিকা ঘোষণার আগেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্য়ায়।
অফিসার বদল প্রসঙ্গে মমতা বলেন, “লড়াইটা মেঘের আড়াল থেকে লড়ছেন কেন, সামনে থেকে লড়ুন। প্রকাশ্য়ে সভা করুন।” তিনি আরও বলেন, “সব অফিসারই আমাদের অফিসার। বিজেপির কোনও সম্ভাবনাই নেই। সিট এবার আরও কমবে বিজেপির। বারবার মানুষকে লাইনে দাঁড় করিয়ে নিজেরা কিন্তু বেলাইন হয়ে যাবেন। এটা বাংলার অস্মিতার লড়াই, বিজেপির অস্তিত্বের লড়াই।”
মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব বদলে ক্ষুব্ধ মমতা। বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে, তার দায়িত্ব বিজেপিকে নিতে হবে।” প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বলেন, “আপনার যদি গণতন্ত্রে ভরসা থাকে, তাহলে কেন এত ভয় পাচ্ছেন? সবাই চলে গেলে রাজ্যে জল কে দেখবে, বিদ্যুৎ কে দেখবে? এখন কিছু হলে আমাকে কিছু বলবেন নাষ বিজেপির টুঁটি চিপে ধরবেন। যিনি মেঘনাদের মতো রয়েছেন, তাঁকে বলব, বাংলায় প্রার্থী হন না।”
‘২২৬-এর বেশি ভোট পেয়ে জিতব’, বললেন মমতা। বললেন, ১০০-র বেশি স্কিম আছে তৃণমূল সরকারের, তৃণমূল ক্ষমতায় না এলে টাকা পাওয়া যাবে না। তৃণমূল সুপ্রিমোর দাবি, বিজেপির পার্টি অফিস থেকে বসে অফিসারদের লিস্ট তৈরি করা হচ্ছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন