নেপালের ভদ্রকোট এলাকায় পশ্চিমবঙ্গের নাম্বারপ্লেট লাগানো একটি ভারতীয় গাড়ি আটক করেছে নেপাল পুলিশ। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয়েছে জাল মুদ্রা ছাপানোর বিশেষ কাগজ এবং নেপাল পুলিশের ভুয়ো পরিচয়পত্র। এই ঘটনায় মোট সাতজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন অরিন্দম ধর, দীপা ভৌমিক, সুমন সরকার এবং এক নেপালি নাগরিক।
পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি জাল নোট চক্রের অংশ হতে পারে। সীমান্ত অতিক্রম করে অবৈধ লেনদেনের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ি থেকে উদ্ধার হওয়া নথিপত্র ও সামগ্রী পরীক্ষা করা হচ্ছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
ঘটনায় বিশেষভাবে আলোচনায় এসেছেন দীপা ভৌমিক, যিনি সমাজমাধ্যমে পরিচিত মুখ হিসেবে পরিচিত। তাঁর পরিচয়ের আড়ালে অন্য কোনও কর্মকাণ্ড চলছিল কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অপরাধ প্রমাণের কথা জানায়নি পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে ভারত ও নেপাল— দুই দেশেই চাঞ্চল্য ছড়িয়েছে।
বিষয় : India Fake Currency Nepal

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন