ঢাকা: ইনকিলাব মঞ্চ-এর সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। একই পোস্টে সংগঠনের দাবি, ইনকিলাব মঞ্চের নেত্রী জুমা ও শান্তা-কেও আঘাত করা হয়েছে।
পরবর্তী আরেকটি পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, আপাতত কোনও জমায়েত করা হবে না। সেখানে বলা হয়— “আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। সেই পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাই।”
উল্লেখ্য, শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকেই প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা-র সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন ইনকিলাব মঞ্চের নেতারা।
সংগঠনটির অভিযোগ, শুক্রবারের সংঘর্ষের সময় পুলিশের ছোড়া গুলিতেই আব্দুল্লাহ আল জাবের আহত হন। তবে প্রশাসনের তরফে এই দাবির বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা আরও বেড়েছে। ইনকিলাব মঞ্চের দাবি ঘিরে পুলিশি ভূমিকা ও আন্দোলনকারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক ও মানবাধিকার মহলে।
বিষয় : বাংলাদেশ ইনকিলাব মঞ্চ ওসমান হাদি

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন