বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ তৈরি হয়েছে। রাজধানী ঢাকায় দুর্বৃত্তের হামলায় সংখ্যালঘু পরিবারের এক তরুণী গুরুতর আহত হয়েছেন। গত ৫ জানুয়ারি ২০২৬, ভোর আনুমানিক ৬টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে খিলগাঁও যাওয়ার পথে শাহজাহানপুর এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী তৃষা চক্রবর্তী, যিনি তাঁর বাবা দ্বিজেন চক্রবর্তী–এর সঙ্গে অটোরিকশায় ছিলেন। অভিযোগ অনুযায়ী, চলন্ত অটোরিকশায় দুর্বৃত্তরা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ব্যাগ টানাটানির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তৃষার হাঁটুর নিচের অংশে আঘাত করা হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনাটি রাজধানীতে সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন