Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শ্রাবণের ৫ সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন এই ৫টি জিনিস, ভোলেবাবার কৃপায় দূর হবে সব কষ্ট!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬
শ্রাবণের ৫ সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন এই ৫টি জিনিস, ভোলেবাবার কৃপায় দূর হবে সব কষ্ট!
ফাইল ছবি

কলকাতা: শুরু হয়ে গিয়েছে মহাদেবের পরম প্রিয় মাস শ্রাবণ। সনাতন ধর্মে এই গোটা মাসজুড়েই শিবের আরাধনা করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। মনে করা হয়, শ্রাবণের সোমবারে উপবাস রেখে নিষ্ঠাভরে দেবধিদেব মহাদেবের পুজো করলে ভক্তদের জীবনের সমস্ত বাধা-বিপত্তি কেটে যায় এবং অভাব অনটন দূর হয়ে সুখ-সমৃদ্ধি উপচে পড়ে। শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, এবারের শ্রাবণ মাসটি আরও বেশি পুণ্যদায়ক কারণ এতে পাঁচটি সোমবারের এক একটি তিথিতে মহাদেবকে নির্দিষ্ট কিছু ভিন্ন ভিন্ন সামগ্রী অর্পণ করলে চোখ ধাঁধানো উন্নতি লাভ করা সম্ভব। শিবপুরাণ ও জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ নিয়ম মেনে চললে খুব কম সময়েই মিলবে মহাদেবের আশীর্বাদ।

দুইবার নোটিশ এড়িয়ে অবশেষে শক্তিপুর থানায় হাজির হুমায়ুন কবির


শ্রাবণ মাসের প্রথম সোমবার অর্থাৎ ২০ জুলাই শিবলিঙ্গে পুজো দেওয়ার সময় অক্ষত বা অখণ্ড চাল অর্পণ করার বিধান রয়েছে। মনে করা হয়, ভাঙা নয় এমন পরিষ্কার চাল মহাদেবকে নিবেদন করলে ভক্তদের মানসিক শান্তি বজায় থাকে এবং ধনসম্পত্তির অভাব হয় না। এর ঠিক পরের সপ্তাহে, অর্থাৎ ২৭ জুলাই শ্রাবণের দ্বিতীয় সোমবারে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্য়োতিষ মতে, এই দিনে কালো তিল দিয়ে মহাদেবের অভিষেক বা পুজো করলে কোষ্ঠীর রাহু-কেতু এবং শনির কুপ্রভাব বা দশা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হয়।

আগামী ৩ অগস্ট শ্রাবণের তৃতীয় সোমবারে মহাদেবের চরণে গোটা মুগ ডাল অর্পণ করার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। এই বিশেষ উপাচার নিষ্ঠাভরে পালন করলে পারিবারিক সুখ-শান্তি বৃদ্ধি পায় এবং বুধ গ্রহের শুভ প্রভাবে ব্যবসা ও কর্মক্ষেত্রে অভূতপূর্ব উন্নতির রাস্তা খুলে যায়। এরপর ১০ অগস্ট শ্রাবণের চতুর্থ সোমবারে শিবলিঙ্গে যব অর্পণ করার নিয়ম রয়েছে। শাস্ত্রমতে, যব নিবেদন করলে জাতকের গৃহের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং সন্তান সুখ ও দাম্পত্য জীবনের কলহ থেকে চিরতরে রেহাই মেলে।


শ্রাবণ মাসের শেষ তথা পঞ্চম সোমবারটি পড়বে ১৭ অগস্ট। এই সমাপনী সোমবারে শিবলিঙ্গে ছোলার ছাতু অর্পণ করার বিশেষ বিধান রয়েছে। এই নিয়মে ভক্তিভরে বাবার পুজো করলে দীর্ঘদিনের রোগ-ব্যাধি ও শারীরিক কষ্ট থেকে পুণ্যার্থীরা মুক্তি পান এবং ভোলেবাবার কৃপায় পরিবারে অক্ষয় পুণ্য ও সৌভাগ্যের উদয় হয়। তাই শ্রাবণের এই ভিন্ন সোমবারে নিয়ম মেনে শিবের আরাধনা করলে সংসারে সুখের জোয়ার আসবে বলেই বিশ্বাস ভক্তকুলের।

বিষয় : astrologyupdate lordshiva SHRAVANSOMVAR2026 MAHADEV

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২০ জুলাই ২০২৬


শ্রাবণের ৫ সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন এই ৫টি জিনিস, ভোলেবাবার কৃপায় দূর হবে সব কষ্ট!

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image
কলকাতা: শুরু হয়ে গিয়েছে মহাদেবের পরম প্রিয় মাস শ্রাবণ। সনাতন ধর্মে এই গোটা মাসজুড়েই শিবের আরাধনা করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। মনে করা হয়, শ্রাবণের সোমবারে উপবাস রেখে নিষ্ঠাভরে দেবধিদেব মহাদেবের পুজো করলে ভক্তদের জীবনের সমস্ত বাধা-বিপত্তি কেটে যায় এবং অভাব অনটন দূর হয়ে সুখ-সমৃদ্ধি উপচে পড়ে। শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, এবারের শ্রাবণ মাসটি আরও বেশি পুণ্যদায়ক কারণ এতে পাঁচটি সোমবারের এক একটি তিথিতে মহাদেবকে নির্দিষ্ট কিছু ভিন্ন ভিন্ন সামগ্রী অর্পণ করলে চোখ ধাঁধানো উন্নতি লাভ করা সম্ভব। শিবপুরাণ ও জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ নিয়ম মেনে চললে খুব কম সময়েই মিলবে মহাদেবের আশীর্বাদ।দুইবার নোটিশ এড়িয়ে অবশেষে শক্তিপুর থানায় হাজির হুমায়ুন কবিরশ্রাবণ মাসের প্রথম সোমবার অর্থাৎ ২০ জুলাই শিবলিঙ্গে পুজো দেওয়ার সময় অক্ষত বা অখণ্ড চাল অর্পণ করার বিধান রয়েছে। মনে করা হয়, ভাঙা নয় এমন পরিষ্কার চাল মহাদেবকে নিবেদন করলে ভক্তদের মানসিক শান্তি বজায় থাকে এবং ধনসম্পত্তির অভাব হয় না। এর ঠিক পরের সপ্তাহে, অর্থাৎ ২৭ জুলাই শ্রাবণের দ্বিতীয় সোমবারে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্য়োতিষ মতে, এই দিনে কালো তিল দিয়ে মহাদেবের অভিষেক বা পুজো করলে কোষ্ঠীর রাহু-কেতু এবং শনির কুপ্রভাব বা দশা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হয়।আগামী ৩ অগস্ট শ্রাবণের তৃতীয় সোমবারে মহাদেবের চরণে গোটা মুগ ডাল অর্পণ করার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। এই বিশেষ উপাচার নিষ্ঠাভরে পালন করলে পারিবারিক সুখ-শান্তি বৃদ্ধি পায় এবং বুধ গ্রহের শুভ প্রভাবে ব্যবসা ও কর্মক্ষেত্রে অভূতপূর্ব উন্নতির রাস্তা খুলে যায়। এরপর ১০ অগস্ট শ্রাবণের চতুর্থ সোমবারে শিবলিঙ্গে যব অর্পণ করার নিয়ম রয়েছে। শাস্ত্রমতে, যব নিবেদন করলে জাতকের গৃহের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং সন্তান সুখ ও দাম্পত্য জীবনের কলহ থেকে চিরতরে রেহাই মেলে।শ্রাবণ মাসের শেষ তথা পঞ্চম সোমবারটি পড়বে ১৭ অগস্ট। এই সমাপনী সোমবারে শিবলিঙ্গে ছোলার ছাতু অর্পণ করার বিশেষ বিধান রয়েছে। এই নিয়মে ভক্তিভরে বাবার পুজো করলে দীর্ঘদিনের রোগ-ব্যাধি ও শারীরিক কষ্ট থেকে পুণ্যার্থীরা মুক্তি পান এবং ভোলেবাবার কৃপায় পরিবারে অক্ষয় পুণ্য ও সৌভাগ্যের উদয় হয়। তাই শ্রাবণের এই ভিন্ন সোমবারে নিয়ম মেনে শিবের আরাধনা করলে সংসারে সুখের জোয়ার আসবে বলেই বিশ্বাস ভক্তকুলের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার