Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাজারহাট বিস্ফোরণে পর্দাফাঁস! এবার পুলিশের জালে ‘ব্রোকার’ শাহেনশাহ, নেপথ্যে কি বড় নাশকতার ছক?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬
রাজারহাট বিস্ফোরণে পর্দাফাঁস! এবার পুলিশের জালে ‘ব্রোকার’ শাহেনশাহ, নেপথ্যে কি বড় নাশকতার ছক?
ছবি সংগৃহীত

রাজারহাট: রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগান এলাকার ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে এবার বড়সড় সাফল্য পেল পুলিশ। মূল অভিযুক্ত শামিমকে গ্রেপ্তারের পর এবার পুলিশের জালে ধরা পড়ল এই ঘটনার অন্যতম চক্রী তথা ‘ব্রোকার’ শাহেনশাহ। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, সে আসল পরিচয় গোপন রেখে সম্পূর্ণ ভুয়ো নথির সাহায্যে শামিমকে ওই এলাকায় ঘর ভাড়া পাইয়ে দিতে মূল ভূমিকা নিয়েছিল। 


এই ঘটনায় প্রথমে বাড়ির মালিক জুলফিকার আনসারি, এক নাবালক এবং শাহেনশাহকে আটক করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর শাহেনশাহের বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেন তদন্তকারীরা। এর আগে গতকাল রাতেই সোদপুর এলাকা থেকে মূল অভিযুক্ত শামিমকে গ্রেপ্তার করা হয়েছিল, যার ঠিক পরদিনই এই দ্বিতীয় গ্রেপ্তারে তদন্তে নতুন মোড় এল।


তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কয়েক দিন আগেই রাজারহাটের ওই বাড়ির একটি ঘর ভাড়া নিয়েছিল শামিম। গতকাল একটি রহস্যময় সাদা ব্যাগ নিয়ে ওই বাড়িতে হাজির হয়েছিল এক নাবালক। ব্যাগটি ঘরের ভেতর রেখে সে বেরিয়ে আসার ঠিক কয়েক মিনিটের মধ্যেই কেঁপে ওঠে গোটা এলাকা। তীব্র বিস্ফোরণে জখম হন এক ব্যক্তি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বিস্ফোরণের সেই ভয়ঙ্কর মুহূর্ত, যা ইতিমধ্যেই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার খবর পেয়েই রাজারহাট থানার পুলিশ ও বোম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তল্লাশি চালিয়ে ঘরটি থেকে আরও দুটি তাজা বোমা উদ্ধার করা হয়, যেগুলিকে পরে নিষ্ক্রিয় করেন বিশেষজ্ঞরা।


ভাটপাড়া থানার পুলিশের বড় সাফল্য, বিহার থেকে উদ্ধার তিন নিখোঁজ নাবালিকা


ঘটনার গুরুত্ব বিবেচনা করে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র (NIA) প্রতিনিধিদলও আজ সুপারিবাগানের সেই ঘটনাস্থলে পৌঁছয়। কেন্দ্রীয় ও রাজ্য তদন্তকারীরা যৌথভাবে ওই বাড়ির অন্য ভাড়াটে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে কেন জনবহুল এলাকায় ঘর ভাড়া নেওয়া হয়েছিল এবং কেনই বা সেখানে বোমা মজুত করা হচ্ছিল, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এর নেপথ্যে কোনও আন্তর্জাতিক জঙ্গি যোগ বা বড় ধরনের নাশকতার ব্লু-প্রিন্ট ছিল কি না, তা শাহেনশাহ ও শামিমকে মুখোমুখি বসিয়ে জেরা করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বিষয় : Enforcement Directorate WestBengalPolitics KOLKATACRIME niainvestigation RAJARHATBLAST

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২০ জুলাই ২০২৬


রাজারহাট বিস্ফোরণে পর্দাফাঁস! এবার পুলিশের জালে ‘ব্রোকার’ শাহেনশাহ, নেপথ্যে কি বড় নাশকতার ছক?

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image
রাজারহাট: রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগান এলাকার ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে এবার বড়সড় সাফল্য পেল পুলিশ। মূল অভিযুক্ত শামিমকে গ্রেপ্তারের পর এবার পুলিশের জালে ধরা পড়ল এই ঘটনার অন্যতম চক্রী তথা ‘ব্রোকার’ শাহেনশাহ। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, সে আসল পরিচয় গোপন রেখে সম্পূর্ণ ভুয়ো নথির সাহায্যে শামিমকে ওই এলাকায় ঘর ভাড়া পাইয়ে দিতে মূল ভূমিকা নিয়েছিল। এই ঘটনায় প্রথমে বাড়ির মালিক জুলফিকার আনসারি, এক নাবালক এবং শাহেনশাহকে আটক করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর শাহেনশাহের বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেন তদন্তকারীরা। এর আগে গতকাল রাতেই সোদপুর এলাকা থেকে মূল অভিযুক্ত শামিমকে গ্রেপ্তার করা হয়েছিল, যার ঠিক পরদিনই এই দ্বিতীয় গ্রেপ্তারে তদন্তে নতুন মোড় এল।তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কয়েক দিন আগেই রাজারহাটের ওই বাড়ির একটি ঘর ভাড়া নিয়েছিল শামিম। গতকাল একটি রহস্যময় সাদা ব্যাগ নিয়ে ওই বাড়িতে হাজির হয়েছিল এক নাবালক। ব্যাগটি ঘরের ভেতর রেখে সে বেরিয়ে আসার ঠিক কয়েক মিনিটের মধ্যেই কেঁপে ওঠে গোটা এলাকা। তীব্র বিস্ফোরণে জখম হন এক ব্যক্তি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বিস্ফোরণের সেই ভয়ঙ্কর মুহূর্ত, যা ইতিমধ্যেই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার খবর পেয়েই রাজারহাট থানার পুলিশ ও বোম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তল্লাশি চালিয়ে ঘরটি থেকে আরও দুটি তাজা বোমা উদ্ধার করা হয়, যেগুলিকে পরে নিষ্ক্রিয় করেন বিশেষজ্ঞরা।ভাটপাড়া থানার পুলিশের বড় সাফল্য, বিহার থেকে উদ্ধার তিন নিখোঁজ নাবালিকাঘটনার গুরুত্ব বিবেচনা করে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র (NIA) প্রতিনিধিদলও আজ সুপারিবাগানের সেই ঘটনাস্থলে পৌঁছয়। কেন্দ্রীয় ও রাজ্য তদন্তকারীরা যৌথভাবে ওই বাড়ির অন্য ভাড়াটে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে কেন জনবহুল এলাকায় ঘর ভাড়া নেওয়া হয়েছিল এবং কেনই বা সেখানে বোমা মজুত করা হচ্ছিল, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এর নেপথ্যে কোনও আন্তর্জাতিক জঙ্গি যোগ বা বড় ধরনের নাশকতার ব্লু-প্রিন্ট ছিল কি না, তা শাহেনশাহ ও শামিমকে মুখোমুখি বসিয়ে জেরা করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার