Hidden Stories (বাংলা)
সর্বশেষ

'দৃষ্টান্তমূলক শাস্তি হবেই', বারুইপুরে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে আশ্বাস অগ্নিমিত্রা পালের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬
 'দৃষ্টান্তমূলক শাস্তি হবেই', বারুইপুরে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে আশ্বাস অগ্নিমিত্রা পালের
ছবি সংগৃহীত

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিল বিজেপি। মঙ্গলবার সকালে মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে। 


পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন তাঁরা। একইসঙ্গে বারুইপুর কাণ্ডে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন। ঘটনার তদন্তের অগ্রগতি-সহ বিস্তারিত রিপোর্ট আগামী সাত দিনের মধ্যে জমা দিতে রাজ্যের পুলিশ মহাপরিচালকের (ডিজি) কাছে নির্দেশ দিয়েছে কমিশন।


এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর অগ্নিমিত্রা পাল বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পরিবারকে আশ্বস্ত করেছেন এবং ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর দাবি, পরিবারের সদস্যরাও সরকারের পদক্ষেপে সন্তুষ্ট এবং মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখেছেন। একইসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, "এই ঘটনায় কাউকে ছাড়া হবে না। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। 


এক জায়গায় দুই রাজ্য! জানেন কি বাংলার এই 'শেষ বাসস্ট্যান্ড'-এর কথা!


এমনকি তদন্তে পুলিশ প্রশাসনের কারও গাফিলতি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" প্রসঙ্গত, রবিবার সকালে বারুইপুরের সূর্যপুর এলাকায় একটি পুকুর থেকে ১২ বছরের নাবালিকার দেহ উদ্ধারের পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ধর্ষণের পর খুনের অভিযোগ তুলে রাস্তা ও রেল অবরোধে সামিল হন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলে দ্রুত বিচারের আশ্বাস দেন। তাঁর নির্দেশেই ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।


এদিকে, এই ঘটনার পর জাতীয় মহিলা কমিশনও নড়েচড়ে বসেছে। কমিশনের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিতভাবে মামলার অগ্রগতি জানতে চাওয়া হয়েছে। তদন্তে এখনও পর্যন্ত কী পদক্ষেপ করা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট সাত দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে রাজ্যের ডিজিকে।

বিষয় : BJPWestBengal CrimeNews AGNIMITRAPAUL justiceforminor baruipurincident

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬


'দৃষ্টান্তমূলক শাস্তি হবেই', বারুইপুরে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে আশ্বাস অগ্নিমিত্রা পালের

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিল বিজেপি। মঙ্গলবার সকালে মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে। পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন তাঁরা। একইসঙ্গে বারুইপুর কাণ্ডে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন। ঘটনার তদন্তের অগ্রগতি-সহ বিস্তারিত রিপোর্ট আগামী সাত দিনের মধ্যে জমা দিতে রাজ্যের পুলিশ মহাপরিচালকের (ডিজি) কাছে নির্দেশ দিয়েছে কমিশন।এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর অগ্নিমিত্রা পাল বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পরিবারকে আশ্বস্ত করেছেন এবং ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর দাবি, পরিবারের সদস্যরাও সরকারের পদক্ষেপে সন্তুষ্ট এবং মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখেছেন। একইসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, "এই ঘটনায় কাউকে ছাড়া হবে না। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এক জায়গায় দুই রাজ্য! জানেন কি বাংলার এই 'শেষ বাসস্ট্যান্ড'-এর কথা! এমনকি তদন্তে পুলিশ প্রশাসনের কারও গাফিলতি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" প্রসঙ্গত, রবিবার সকালে বারুইপুরের সূর্যপুর এলাকায় একটি পুকুর থেকে ১২ বছরের নাবালিকার দেহ উদ্ধারের পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ধর্ষণের পর খুনের অভিযোগ তুলে রাস্তা ও রেল অবরোধে সামিল হন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলে দ্রুত বিচারের আশ্বাস দেন। তাঁর নির্দেশেই ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।এদিকে, এই ঘটনার পর জাতীয় মহিলা কমিশনও নড়েচড়ে বসেছে। কমিশনের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিতভাবে মামলার অগ্রগতি জানতে চাওয়া হয়েছে। তদন্তে এখনও পর্যন্ত কী পদক্ষেপ করা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট সাত দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে রাজ্যের ডিজিকে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার