Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘পুরনো কর্মী হলেও মিলবে না ছাড়!’ কলকাতা ও হাওড়া পুরভোটে কাদের টিকিট দিচ্ছে বিজেপি? স্পষ্ট জানালেন সুকান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬
‘পুরনো কর্মী হলেও মিলবে না ছাড়!’ কলকাতা ও হাওড়া পুরভোটে কাদের টিকিট দিচ্ছে বিজেপি? স্পষ্ট জানালেন সুকান্ত
প্রার্থী বাছাইয়ে কড়া অবস্থান সুকান্ত মজুমদারের। ফাইল ছবি

কলকাতা: দুর্গাপুজোর পরেই কলকাতা ও হাওড়া পুরনিগম নির্বাচন। আর দুই পুরনিগম দখলকেই এবার পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নামছে বিজেপি। হাতে সময় অত্যন্ত কম, তাই কোনওরকম আবেগ বা ‘ছুঁতমার্গ’ নয়— প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একমাত্র মাপকাঠি হবে ‘জেতার ক্ষমতা’। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই চাঁচাছোলা ভাষায় দলের অবস্থান স্পষ্ট করে দিলেন কলকাতার নির্বাচনী ইনচার্জ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সাফ জানিয়ে দেন, দলীয় আনুগত্য বা সাংগঠনিক পদের চেয়েও ভোটের ময়দানে প্রার্থীর জেতার সম্ভাবনাই হবে টিকিট পাওয়ার একমাত্র ভিত্তি।

কলকাতা ও হাওড়া পুরনিগমে জয় ছিনিয়ে আনতে ইতিমধ্যেই নির্বাচনী ইনচার্জদের দায়িত্ব বণ্টন করেছে গেরুয়া শিবির। কলকাতায় সুকান্ত মজুমদারের কাঁধে এবং হাওড়ায় রাজ্যসভার সাংসদ রাহুল সিনহার ওপর গুরুদায়িত্ব ন্যস্ত হয়েছে। ভোট প্রস্তুতির অঙ্গ হিসেবে ঘনঘন বৈঠক, সভা ও জনসংযোগ শুরু করে দিয়েছেন নেতৃত্ব। এই আবহে রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, কে দলের সঙ্গে কত দিন যুক্ত বা সংগঠনে কতটা দক্ষ, তা সংগঠনের পদের ক্ষেত্রে বিবেচিত হয়। কিন্তু নির্বাচনের ময়দানে দেখা হবে একটাই বিষয়— যিনি নিশ্চিত জয় ছিনিয়ে আনতে পারবেন, টিকিট তাঁরই হবে। সংশ্লিষ্ট ব্যক্তির জনপ্রিয়তা, পরিচিতি এবং কাজের খতিয়ান ভালোভাবে খতিয়ে দেখেই প্রার্থী চূড়ান্ত করা হবে।

তবে ‘নব্য’ বিজেপিদের প্রার্থী হওয়ার সুযোগ কতটা? এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে সুকান্ত বলেন, এ বিষয়ে এখনও কোনও বিশেষ সিদ্ধান্ত হয়নি। তাঁর কথায়, নতুন করে কাউকে তো জোর করে যোগদান করানো হয়নি; ফলে কেউ হঠাৎ নিজেকে বিজেপি নেতা মনে করলে তাতে দলের কিছু করার নেই। স্পষ্টতই, গোষ্ঠীদ্বন্দ্ব বা দলীয় সমীকরণ দূরে সরিয়ে পুরভোটে কেবল জয়ের সম্ভাবনাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে চলেছে গেরুয়া শিবির।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BengalPolitics BJPBengal BreakingNews KolkataNews HiddenStoriesNews SukantaMajumdar KMCelections HowrahMunicipality

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ৩০ আগস্ট ২০২৬


‘পুরনো কর্মী হলেও মিলবে না ছাড়!’ কলকাতা ও হাওড়া পুরভোটে কাদের টিকিট দিচ্ছে বিজেপি? স্পষ্ট জানালেন সুকান্ত

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: দুর্গাপুজোর পরেই কলকাতা ও হাওড়া পুরনিগম নির্বাচন। আর দুই পুরনিগম দখলকেই এবার পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নামছে বিজেপি। হাতে সময় অত্যন্ত কম, তাই কোনওরকম আবেগ বা ‘ছুঁতমার্গ’ নয়— প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একমাত্র মাপকাঠি হবে ‘জেতার ক্ষমতা’। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই চাঁচাছোলা ভাষায় দলের অবস্থান স্পষ্ট করে দিলেন কলকাতার নির্বাচনী ইনচার্জ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সাফ জানিয়ে দেন, দলীয় আনুগত্য বা সাংগঠনিক পদের চেয়েও ভোটের ময়দানে প্রার্থীর জেতার সম্ভাবনাই হবে টিকিট পাওয়ার একমাত্র ভিত্তি।কলকাতা ও হাওড়া পুরনিগমে জয় ছিনিয়ে আনতে ইতিমধ্যেই নির্বাচনী ইনচার্জদের দায়িত্ব বণ্টন করেছে গেরুয়া শিবির। কলকাতায় সুকান্ত মজুমদারের কাঁধে এবং হাওড়ায় রাজ্যসভার সাংসদ রাহুল সিনহার ওপর গুরুদায়িত্ব ন্যস্ত হয়েছে। ভোট প্রস্তুতির অঙ্গ হিসেবে ঘনঘন বৈঠক, সভা ও জনসংযোগ শুরু করে দিয়েছেন নেতৃত্ব। এই আবহে রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, কে দলের সঙ্গে কত দিন যুক্ত বা সংগঠনে কতটা দক্ষ, তা সংগঠনের পদের ক্ষেত্রে বিবেচিত হয়। কিন্তু নির্বাচনের ময়দানে দেখা হবে একটাই বিষয়— যিনি নিশ্চিত জয় ছিনিয়ে আনতে পারবেন, টিকিট তাঁরই হবে। সংশ্লিষ্ট ব্যক্তির জনপ্রিয়তা, পরিচিতি এবং কাজের খতিয়ান ভালোভাবে খতিয়ে দেখেই প্রার্থী চূড়ান্ত করা হবে।তবে ‘নব্য’ বিজেপিদের প্রার্থী হওয়ার সুযোগ কতটা? এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে সুকান্ত বলেন, এ বিষয়ে এখনও কোনও বিশেষ সিদ্ধান্ত হয়নি। তাঁর কথায়, নতুন করে কাউকে তো জোর করে যোগদান করানো হয়নি; ফলে কেউ হঠাৎ নিজেকে বিজেপি নেতা মনে করলে তাতে দলের কিছু করার নেই। স্পষ্টতই, গোষ্ঠীদ্বন্দ্ব বা দলীয় সমীকরণ দূরে সরিয়ে পুরভোটে কেবল জয়ের সম্ভাবনাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে চলেছে গেরুয়া শিবির।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত