Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘চিকেনস নেক’ রুখতে মোক্ষম চাল ভারতের! সেবকে বাতিল ৪ লেন, ৮৪৪ কোটিতে তৈরি হচ্ছে ৬ লেনের করোনেশন সেতু!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬
‘চিকেনস নেক’ রুখতে মোক্ষম চাল ভারতের! সেবকে বাতিল ৪ লেন, ৮৪৪ কোটিতে তৈরি হচ্ছে ৬ লেনের করোনেশন সেতু!
করোনেশন সেতু। ফাইল চিত্র

শিলিগুড়ি: কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল উত্তরবঙ্গের ‘চিকেনস নেক’ করিডোরের সুরক্ষাবলয়কে আরও নিশ্ছিদ্র ও শক্তিশালী করতে এবার এক ঐতিহাসিক পদক্ষেপ নিল কেন্দ্র। তিস্তা নদীর ওপর পুরনো করোনেশন সেতুর চাপ কমাতে এবং সামরিক কৌশলগত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে অবশেষে শুরু হল বিকল্প ছয় লেনের সেবক করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া। চার লেনের সেতু তৈরির পুরনো পরিকল্পনা পুরোপুরি বাতিল করে এবার জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা ‘ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া’ (এনএইচএআই) মোট ৮৪৪ কোটি টাকা ব্যয়ে ৬.৮৫ কিলোমিটার দীর্ঘ সংযোগকারী রাস্তা-সহ ছয় লেনের সেতু নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে টেন্ডার ডেকেছে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন, আগামী ১ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তের নির্মাণকারী সংস্থাগুলি এই টেন্ডারে অংশ নিতে পারবে এবং প্রক্রিয়া সম্পূর্ণ করে দ্রুত কাজ শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে।

১৯৪১ সালে তৈরি হওয়া ব্রিটিশ আমলের পুরনো করোনেশন সেতুটি সময়ের সঙ্গে সঙ্গে জরাজীর্ণ হয়ে পড়েছিল এবং ২০১১ সালের ভূমিকম্পে তাতে ফাটল দেখা দেওয়ায় ১০ টন বা তার বেশি ওজনের ভারী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এদিকে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে চিন, নেপাল ও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই ‘শিলিগুড়ি করিডোর’ দিয়ে ভারতীয় সামরিক বাহিনীর দ্রুত যাতায়াত এবং ভারী যুদ্ধাস্ত্র ও রসদ পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা বহুগুণ বেড়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে দুর্বল সেতুটির বিকল্প তৈরির জন্য সাধারণ মানুষ ও সামরিক মহলে দাবি জোরালো হচ্ছিল। শেষ পর্যন্ত সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাজ শুরুর পর আগামী তিন বছরের মধ্যে সেতুটি সম্পূর্ণ চালু করার বড়সড় পরিকল্পনা হাতে নিয়েছে কেন্দ্র, যা তৈরি হলে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ যেমন এক নতুন মাত্রা পাবে, তেমনই ডুয়ার্স থেকে শিলিগুড়ির অর্থনৈতিক ও সামরিক গতিপথও বদলে যাবে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : indianarmy NHAI NORTHBENGALNEWS HiddenStoriesNews CHICKENSNECK siligurinews SiliguriCorridor CoronationBridge SevokeBridge InfrastructureIndia NationalSecurity

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬


‘চিকেনস নেক’ রুখতে মোক্ষম চাল ভারতের! সেবকে বাতিল ৪ লেন, ৮৪৪ কোটিতে তৈরি হচ্ছে ৬ লেনের করোনেশন সেতু!

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image
শিলিগুড়ি: কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল উত্তরবঙ্গের ‘চিকেনস নেক’ করিডোরের সুরক্ষাবলয়কে আরও নিশ্ছিদ্র ও শক্তিশালী করতে এবার এক ঐতিহাসিক পদক্ষেপ নিল কেন্দ্র। তিস্তা নদীর ওপর পুরনো করোনেশন সেতুর চাপ কমাতে এবং সামরিক কৌশলগত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে অবশেষে শুরু হল বিকল্প ছয় লেনের সেবক করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া। চার লেনের সেতু তৈরির পুরনো পরিকল্পনা পুরোপুরি বাতিল করে এবার জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা ‘ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া’ (এনএইচএআই) মোট ৮৪৪ কোটি টাকা ব্যয়ে ৬.৮৫ কিলোমিটার দীর্ঘ সংযোগকারী রাস্তা-সহ ছয় লেনের সেতু নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে টেন্ডার ডেকেছে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন, আগামী ১ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তের নির্মাণকারী সংস্থাগুলি এই টেন্ডারে অংশ নিতে পারবে এবং প্রক্রিয়া সম্পূর্ণ করে দ্রুত কাজ শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে।১৯৪১ সালে তৈরি হওয়া ব্রিটিশ আমলের পুরনো করোনেশন সেতুটি সময়ের সঙ্গে সঙ্গে জরাজীর্ণ হয়ে পড়েছিল এবং ২০১১ সালের ভূমিকম্পে তাতে ফাটল দেখা দেওয়ায় ১০ টন বা তার বেশি ওজনের ভারী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এদিকে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে চিন, নেপাল ও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই ‘শিলিগুড়ি করিডোর’ দিয়ে ভারতীয় সামরিক বাহিনীর দ্রুত যাতায়াত এবং ভারী যুদ্ধাস্ত্র ও রসদ পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা বহুগুণ বেড়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে দুর্বল সেতুটির বিকল্প তৈরির জন্য সাধারণ মানুষ ও সামরিক মহলে দাবি জোরালো হচ্ছিল। শেষ পর্যন্ত সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাজ শুরুর পর আগামী তিন বছরের মধ্যে সেতুটি সম্পূর্ণ চালু করার বড়সড় পরিকল্পনা হাতে নিয়েছে কেন্দ্র, যা তৈরি হলে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ যেমন এক নতুন মাত্রা পাবে, তেমনই ডুয়ার্স থেকে শিলিগুড়ির অর্থনৈতিক ও সামরিক গতিপথও বদলে যাবে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত