Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শ্রাবণের শেষ সোমবারে রাজযোগ? নজরে এই ৫ রাশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬
শ্রাবণের শেষ সোমবারে রাজযোগ? নজরে এই ৫ রাশি
প্রতীকী ছবি

ভাগ্যের দরজা কি তবে খুলতে চলেছে? আটকে থাকা কাজ এগোবে, কমবে দুশ্চিন্তা, আবার কারও জীবনে ফিরতে পারে মানসিক শান্তি। জ্যোতিষমতে, এমনই কিছু ইতিবাচক ইঙ্গিত রয়েছে পাঁচ রাশির জাতক-জাতিকাদের জন্য। 


আগামীকাল শ্রাবণের শেষ সোমবার। তার সঙ্গেই পড়েছে নাগপঞ্চমী। ফলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দিনটির গুরুত্ব আরও বেড়েছে। এই বিশেষ দিনে কোন পাঁচ রাশির জাতক-জাতিকারা শুভ ফল পেতে পারেন? জেনে নিন সেই তালিকা। 


প্রথমেই মেষ রাশি। 

আত্মবিশ্বাস বাড়তে পারে এবং কাজে গতি আসতে পারে। তবে রাগ বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদন করে ১০৮ বার ‘ওঁ নমঃ শিবায়’ জপ করতে পারেন।


 এরপর রয়েছে কর্কট রাশি। 


মানসিক উদ্বেগ কমতে পারে এবং বাড়ির পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করা শুভ বলে মনে করা হয়।


তালিকায় রয়েছে বৃশ্চিক রাশিও। 


সম্পর্কের জটিলতা ও মানসিক চাপ কমার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের বিভ্রান্তিও দূর হতে পারে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। জল, মধু ও বেলপাতা দিয়ে শিবপুজো করতে পারেন।


চতুর্থ রাশি মকর। 


কাজের চাপ কমতে পারে, শেষ হতে পারে দীর্ঘদিনের অসম্পূর্ণ কাজ। নিজের জন্যও সময় বের করার সুযোগ পাবেন। প্রবীণ ও অসহায় মানুষকে সাহায্য করা শুভ বলে মনে করা হয়। শিবলিঙ্গে কালো তিল মেশানো জল অর্পণ করতে পারেন।


সবশেষে মীন রাশি। 

লক্ষ্যপূরণের পথে আত্মবিশ্বাস বাড়তে পারে। আধ্যাত্মিক চিন্তা ও মানসিক শান্তিও বাড়বে। ধ্যান ও প্রার্থনা করুন। দিনের শুরুতে শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন।

বিষয় : astrology HOROSCOPEUPDATE ShivPujaVidhi Mahadev goodluck

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৬ আগস্ট ২০২৬


শ্রাবণের শেষ সোমবারে রাজযোগ? নজরে এই ৫ রাশি

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image
ভাগ্যের দরজা কি তবে খুলতে চলেছে? আটকে থাকা কাজ এগোবে, কমবে দুশ্চিন্তা, আবার কারও জীবনে ফিরতে পারে মানসিক শান্তি। জ্যোতিষমতে, এমনই কিছু ইতিবাচক ইঙ্গিত রয়েছে পাঁচ রাশির জাতক-জাতিকাদের জন্য। আগামীকাল শ্রাবণের শেষ সোমবার। তার সঙ্গেই পড়েছে নাগপঞ্চমী। ফলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দিনটির গুরুত্ব আরও বেড়েছে। এই বিশেষ দিনে কোন পাঁচ রাশির জাতক-জাতিকারা শুভ ফল পেতে পারেন? জেনে নিন সেই তালিকা। প্রথমেই মেষ রাশি। আত্মবিশ্বাস বাড়তে পারে এবং কাজে গতি আসতে পারে। তবে রাগ বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদন করে ১০৮ বার ‘ওঁ নমঃ শিবায়’ জপ করতে পারেন। এরপর রয়েছে কর্কট রাশি। মানসিক উদ্বেগ কমতে পারে এবং বাড়ির পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করা শুভ বলে মনে করা হয়।তালিকায় রয়েছে বৃশ্চিক রাশিও। সম্পর্কের জটিলতা ও মানসিক চাপ কমার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের বিভ্রান্তিও দূর হতে পারে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। জল, মধু ও বেলপাতা দিয়ে শিবপুজো করতে পারেন।চতুর্থ রাশি মকর। কাজের চাপ কমতে পারে, শেষ হতে পারে দীর্ঘদিনের অসম্পূর্ণ কাজ। নিজের জন্যও সময় বের করার সুযোগ পাবেন। প্রবীণ ও অসহায় মানুষকে সাহায্য করা শুভ বলে মনে করা হয়। শিবলিঙ্গে কালো তিল মেশানো জল অর্পণ করতে পারেন।সবশেষে মীন রাশি। লক্ষ্যপূরণের পথে আত্মবিশ্বাস বাড়তে পারে। আধ্যাত্মিক চিন্তা ও মানসিক শান্তিও বাড়বে। ধ্যান ও প্রার্থনা করুন। দিনের শুরুতে শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত