Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘কেবিসি’তেই কি ইতি? হঠাৎ কেন অবসরের কথা ভাবছেন বিগ বি?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘কেবিসি’তেই কি ইতি? হঠাৎ কেন অবসরের কথা ভাবছেন বিগ বি?
ছবি সংগৃহীত

‘কৌন বনেগা ক্রোড়পতি’র হট সিটে বসে কেউ জেতেন লাখ লাখ টাকা, কেউ আবার ফেরেন খালি হাতে। কিন্তু অমিতাভ বচ্চনের কাছে এই অনুষ্ঠান শুধু প্রশ্নের উত্তর আর পুরস্কারের অঙ্ক নয়। প্রতিটি সিজ়নে প্রতিযোগীদের জীবনের এমন কিছু গল্প তাঁর সামনে আসে, যা কখনও তাঁকে হাসায়, কখনও আবার গভীর ভাবে ছুঁয়ে যায়। এ বার সেই আবেগই যেন বিগ বি-র কাছে কিছুটা ভারী হয়ে উঠছে।


৭ সেপ্টেম্বর মধ্যরাতে নিজের ব্লগে অমিতাভ লেখেন, “কিছু প্রতিযোগী এমন গুরুতর ব্যক্তিগত গল্প নিয়ে আসেন যে তাঁদের জন্য আমাদের অনুভূতি সামলে রাখা কঠিন হয়ে ওঠে। পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনার কাজ চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ে।” এই অভিজ্ঞতাকে ‘হৃদয়বিদারক’ বলেও উল্লেখ করেছেন তিনি। প্রতিযোগীদের জীবনের লড়াই শুনতে শুনতে তাঁর নিজেরও মন খারাপ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সেই ব্লগেই লিখেছেন, “এখন অবসর নিতে ইচ্ছে করছে। অনেক রাত হয়েছে। রাত আমাকে ডাকছে। সকলকে ভালবাসা।” 


 গত ১০ অগস্ট শুরু হয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম সিজন। এ বারও সঞ্চালকের আসনে অমিতাভ বচ্চন। চলতি সিজ়নের থিম ‘সোচনা পড়েগা’ অর্থাৎ উত্তর দেওয়ার আগে ভাবতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। আর সেই হট সিটেই ইতিমধ্যে একাধিক প্রতিযোগী নিজেদের আর্থিক টানাপোড়েন, ব্যক্তিগত সংগ্রাম এবং জীবনের কঠিন অধ্যায়ের কথা জানিয়েছেন।

বিষয় : Bollywood Amitabh Bachchan

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬


‘কেবিসি’তেই কি ইতি? হঠাৎ কেন অবসরের কথা ভাবছেন বিগ বি?

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
‘কৌন বনেগা ক্রোড়পতি’র হট সিটে বসে কেউ জেতেন লাখ লাখ টাকা, কেউ আবার ফেরেন খালি হাতে। কিন্তু অমিতাভ বচ্চনের কাছে এই অনুষ্ঠান শুধু প্রশ্নের উত্তর আর পুরস্কারের অঙ্ক নয়। প্রতিটি সিজ়নে প্রতিযোগীদের জীবনের এমন কিছু গল্প তাঁর সামনে আসে, যা কখনও তাঁকে হাসায়, কখনও আবার গভীর ভাবে ছুঁয়ে যায়। এ বার সেই আবেগই যেন বিগ বি-র কাছে কিছুটা ভারী হয়ে উঠছে।৭ সেপ্টেম্বর মধ্যরাতে নিজের ব্লগে অমিতাভ লেখেন, “কিছু প্রতিযোগী এমন গুরুতর ব্যক্তিগত গল্প নিয়ে আসেন যে তাঁদের জন্য আমাদের অনুভূতি সামলে রাখা কঠিন হয়ে ওঠে। পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনার কাজ চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ে।” এই অভিজ্ঞতাকে ‘হৃদয়বিদারক’ বলেও উল্লেখ করেছেন তিনি। প্রতিযোগীদের জীবনের লড়াই শুনতে শুনতে তাঁর নিজেরও মন খারাপ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সেই ব্লগেই লিখেছেন, “এখন অবসর নিতে ইচ্ছে করছে। অনেক রাত হয়েছে। রাত আমাকে ডাকছে। সকলকে ভালবাসা।”  গত ১০ অগস্ট শুরু হয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম সিজন। এ বারও সঞ্চালকের আসনে অমিতাভ বচ্চন। চলতি সিজ়নের থিম ‘সোচনা পড়েগা’ অর্থাৎ উত্তর দেওয়ার আগে ভাবতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। আর সেই হট সিটেই ইতিমধ্যে একাধিক প্রতিযোগী নিজেদের আর্থিক টানাপোড়েন, ব্যক্তিগত সংগ্রাম এবং জীবনের কঠিন অধ্যায়ের কথা জানিয়েছেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত