Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘ইন্টারভিউ শেষ, রেজাল্ট কবে?’ পুজোর আগে উর্দির দাবিতে পথে পুলিশ চাকরিপ্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬
‘ইন্টারভিউ শেষ, রেজাল্ট কবে?’ পুজোর আগে উর্দির দাবিতে পথে পুলিশ চাকরিপ্রার্থীরা

কলকাতাঃ নিয়োগ প্রক্রিয়ার একাধিক ধাপ পেরিয়েও এখনও ফলাফলের অপেক্ষা। সেই প্রতিবাদেই এবার পথে নামলেন রাজ্য পুলিশের কনস্টেবল পদপ্রার্থীরা। সোমবার শিয়ালদহ চত্বরে জমা হয়ে বৃষ্টির মধ্যেই মিছিলে অংশ নেন তাঁরা। কয়েক হাজার চাকরিপ্রার্থীর সেই মিছিল পৌঁছে যায় ধর্মতলা পর্যন্ত।


চাকরিপ্রার্থীদের দাবি, ২০২৪ সালে রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এরপর ২০২৫ সালের নভেম্বর মাসে লিখিত পরীক্ষা হয়। পরীক্ষায় উত্তীর্ণদের শারীরিক সক্ষমতার পরীক্ষাও নেওয়া হয়। সেই ধাপ পেরিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল তাঁদের। তবে অভিযোগ, ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেও এখনও ফল প্রকাশ হয়নি। তাঁদের দাবি, ইন্টারভিউয়ের সময় জানানো হয়েছিল, নির্বাচন পর্ব শেষ হওয়ার পর নিয়োগ প্রক্রিয়া এগোবে। মে মাসে ভোটের ফল প্রকাশ হয়ে গিয়েছে, কিন্তু এখনও ইন্টারভিউয়ের ফল প্রকাশ করা হয়নি। 


এই পরিস্থিতিতেই সোমবার কলকাতার রাস্তায় মিছিল করেন চাকরিপ্রার্থীরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রার্থীরা এসে শিয়ালদহে জমায়েত করেন। সেখান থেকে মিছিল এগিয়ে যায় ধর্মতলার দিকে। হাতে ছিল বিভিন্ন দাবিদাওয়া লেখা প্ল্যাকার্ড। কোনওটিতে লেখা, ‘এ বার পুজোয় উর্দি চাই’, আবার কোথাও বার্তা, ‘রেজাল্ট ছাড়া ফিরছি না।’ এই জমায়েতের জেরে ভরদুপুরে প্রবল যানজটটের সৃষ্টি হয় ধর্মতলা চত্বরে। 

বিষয় : Government Job Recruitment Kolkata

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ৩১ আগস্ট ২০২৬


‘ইন্টারভিউ শেষ, রেজাল্ট কবে?’ পুজোর আগে উর্দির দাবিতে পথে পুলিশ চাকরিপ্রার্থীরা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ নিয়োগ প্রক্রিয়ার একাধিক ধাপ পেরিয়েও এখনও ফলাফলের অপেক্ষা। সেই প্রতিবাদেই এবার পথে নামলেন রাজ্য পুলিশের কনস্টেবল পদপ্রার্থীরা। সোমবার শিয়ালদহ চত্বরে জমা হয়ে বৃষ্টির মধ্যেই মিছিলে অংশ নেন তাঁরা। কয়েক হাজার চাকরিপ্রার্থীর সেই মিছিল পৌঁছে যায় ধর্মতলা পর্যন্ত।চাকরিপ্রার্থীদের দাবি, ২০২৪ সালে রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এরপর ২০২৫ সালের নভেম্বর মাসে লিখিত পরীক্ষা হয়। পরীক্ষায় উত্তীর্ণদের শারীরিক সক্ষমতার পরীক্ষাও নেওয়া হয়। সেই ধাপ পেরিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল তাঁদের। তবে অভিযোগ, ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেও এখনও ফল প্রকাশ হয়নি। তাঁদের দাবি, ইন্টারভিউয়ের সময় জানানো হয়েছিল, নির্বাচন পর্ব শেষ হওয়ার পর নিয়োগ প্রক্রিয়া এগোবে। মে মাসে ভোটের ফল প্রকাশ হয়ে গিয়েছে, কিন্তু এখনও ইন্টারভিউয়ের ফল প্রকাশ করা হয়নি। এই পরিস্থিতিতেই সোমবার কলকাতার রাস্তায় মিছিল করেন চাকরিপ্রার্থীরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রার্থীরা এসে শিয়ালদহে জমায়েত করেন। সেখান থেকে মিছিল এগিয়ে যায় ধর্মতলার দিকে। হাতে ছিল বিভিন্ন দাবিদাওয়া লেখা প্ল্যাকার্ড। কোনওটিতে লেখা, ‘এ বার পুজোয় উর্দি চাই’, আবার কোথাও বার্তা, ‘রেজাল্ট ছাড়া ফিরছি না।’ এই জমায়েতের জেরে ভরদুপুরে প্রবল যানজটটের সৃষ্টি হয় ধর্মতলা চত্বরে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত