Hidden Stories (বাংলা)
সর্বশেষ

১০০ দিনে ৪৩% প্রতিশ্রুতি পূরণ! শিলিগুড়ি থেকে শুভেন্দু সরকারের কাজের খতিয়ান শাহের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬
১০০ দিনে ৪৩% প্রতিশ্রুতি পূরণ! শিলিগুড়ি থেকে শুভেন্দু সরকারের কাজের খতিয়ান শাহের
ছবি সংগৃহীত

শিলিগুড়ি: বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কেটে গিয়েছে ১০০ দিন। এই সময়ের মধ্যেই ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতির ৪৩ শতাংশ পূরণ করা হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়ির কাওয়াখালিতে এক সভা থেকে রাজ্যের বিজেপি সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন তিনি।


শাহের বক্তব্যে উঠে আসে সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে আইন-শৃঙ্খলা, নাগরিকত্ব এবং দ্রুত বিচার সহ একাধিক বিষয়। তাঁর দাবি, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি প্রয়োজন ছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই জমি দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে রাজ্য। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করাকেও সরকারের অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরেন অমিত শাহ। তাঁর দাবি, ক্ষমতায় আসার পর থেকেই এই দিকটিতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। সভা থেকে সিএএ প্রসঙ্গও তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 


ন্যায় সংহিতা কার্যকর করা নিয়েও সরব হন শাহ। তাঁর অভিযোগ, আগের সরকার এই আইন কার্যকর করতে আগ্রহ দেখায়নি। তাঁর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ন্যায় সংহিতা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। জিরো এফআইআর এবং গুরুতর অপরাধের ক্ষেত্রে ফরেন্সিক তদন্ত বাধ্যতামূলক করার মতো ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি। শিখ দাঙ্গা, ভোপাল গ্যাস দুর্ঘটনা এবং নানুর হত্যাকাণ্ডের উল্লেখ করে তাঁর বক্তব্য, অতীতে বহু গুরুত্বপূর্ণ মামলায় বিচার পেতে দীর্ঘ সময় লেগেছে। এবার বিচার ব্যবস্থাকে আরও দ্রুত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

বিষয় : Amit Shah CM Suvendu Adhikari

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬


১০০ দিনে ৪৩% প্রতিশ্রুতি পূরণ! শিলিগুড়ি থেকে শুভেন্দু সরকারের কাজের খতিয়ান শাহের

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image
শিলিগুড়ি: বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কেটে গিয়েছে ১০০ দিন। এই সময়ের মধ্যেই ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতির ৪৩ শতাংশ পূরণ করা হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়ির কাওয়াখালিতে এক সভা থেকে রাজ্যের বিজেপি সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন তিনি।শাহের বক্তব্যে উঠে আসে সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে আইন-শৃঙ্খলা, নাগরিকত্ব এবং দ্রুত বিচার সহ একাধিক বিষয়। তাঁর দাবি, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি প্রয়োজন ছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই জমি দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে রাজ্য। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করাকেও সরকারের অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরেন অমিত শাহ। তাঁর দাবি, ক্ষমতায় আসার পর থেকেই এই দিকটিতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। সভা থেকে সিএএ প্রসঙ্গও তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ন্যায় সংহিতা কার্যকর করা নিয়েও সরব হন শাহ। তাঁর অভিযোগ, আগের সরকার এই আইন কার্যকর করতে আগ্রহ দেখায়নি। তাঁর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ন্যায় সংহিতা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। জিরো এফআইআর এবং গুরুতর অপরাধের ক্ষেত্রে ফরেন্সিক তদন্ত বাধ্যতামূলক করার মতো ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি। শিখ দাঙ্গা, ভোপাল গ্যাস দুর্ঘটনা এবং নানুর হত্যাকাণ্ডের উল্লেখ করে তাঁর বক্তব্য, অতীতে বহু গুরুত্বপূর্ণ মামলায় বিচার পেতে দীর্ঘ সময় লেগেছে। এবার বিচার ব্যবস্থাকে আরও দ্রুত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত