Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সাদা রং শুকনোর আগেই যাদবপুরে ফিরল গ্রাফিতি! কার নির্দেশে রাতের অন্ধকারে দেওয়াল দখল? তোলপাড় রাজ্য রাজনীতি!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬
সাদা রং শুকনোর আগেই যাদবপুরে ফিরল গ্রাফিতি! কার নির্দেশে রাতের অন্ধকারে দেওয়াল দখল? তোলপাড় রাজ্য রাজনীতি!
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবার ফিরে এল দেওয়াল লিখন। ছবি-সংগৃহীত

কলকাতা: সাদা রঙের প্রলেপ শুকনোর আগেই ফের ভোলবদল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। দেশবিরোধী স্লোগান নিয়ে রাজনৈতিক মহলের কড়া মন্তব্যের পর শনিবার রাতেই তড়িঘড়ি ক্যাম্পাসের একাধিক দেওয়াল ও গ্রাফিতিতে সাদা রং লেপে দেওয়া হয়েছিল। কিন্তু রবিবার সকাল হতেই দেখা যায় সম্পূর্ণ উল্টো চিত্র। ওপেন এয়ার থিয়েটারের সেই সদ্য সাদা রং করা দেওয়ালেই ফুটে উঠেছে কার্ল মার্কসের উক্তি। মাত্র চব্বিশ ঘণ্টার ব্যবধানে এমন নাটকীয় মোড়ে এখন চরম রাজনৈতিক উত্তেজনা ও ধোঁয়াশা তৈরি হয়েছে ক্যাম্পাসজুড়ে।

কে বা কারা রাতের অন্ধকারে এই নতুন দেওয়াল লিখন চালাল, তা নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সরাসরি আঙুল তুলেছে নকশালপন্থী সংগঠনগুলির দিকে। এবিভিপির যাদবপুর শাখার মুখপাত্র শুভজিৎ সাহা কড়া হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানান, এটা শুধু নিছক দেওয়াল লিখন নয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দুর্নীতি আড়াল করার এক পরিকল্পিত চক্রান্ত। তাঁর অভিযোগ, শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে একদল উন্মাদকে মদত দেওয়া হচ্ছে। ক্ষোভ উগরে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, বিশ্ববিদ্যালয় সকলের দ্বিতীয় বাড়ি, তাই একই কায়দায় অভিযুক্তদের বাড়ির দেওয়ালে গিয়ে পালটা লিখে এলে তা কি গণতন্ত্রের পক্ষে মাননসই হবে?

এদিকে দেওয়াল দখলের এই সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। তাদের তরফ থেকে আজ, সোমবার দুপুর সাড়ে বারোটায় ‘টেক ব্যাক ইয়োর ওয়াল’ নামে একটি আনুষ্ঠানিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দিষ্ট কর্মসূচির আগেই কারা বিতর্কিত দেওয়ালে মার্কসের উদ্ধৃতি লিখে দিয়ে গেল, তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্দরে প্রশ্ন ও রহস্য ক্রমশ জোরালো হচ্ছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BengalPolitics BreakingNews KolkataNews HiddenStoriesNews studentpolitics jadavpuruniversity JUWallControversy

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ৩১ আগস্ট ২০২৬


সাদা রং শুকনোর আগেই যাদবপুরে ফিরল গ্রাফিতি! কার নির্দেশে রাতের অন্ধকারে দেওয়াল দখল? তোলপাড় রাজ্য রাজনীতি!

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: সাদা রঙের প্রলেপ শুকনোর আগেই ফের ভোলবদল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। দেশবিরোধী স্লোগান নিয়ে রাজনৈতিক মহলের কড়া মন্তব্যের পর শনিবার রাতেই তড়িঘড়ি ক্যাম্পাসের একাধিক দেওয়াল ও গ্রাফিতিতে সাদা রং লেপে দেওয়া হয়েছিল। কিন্তু রবিবার সকাল হতেই দেখা যায় সম্পূর্ণ উল্টো চিত্র। ওপেন এয়ার থিয়েটারের সেই সদ্য সাদা রং করা দেওয়ালেই ফুটে উঠেছে কার্ল মার্কসের উক্তি। মাত্র চব্বিশ ঘণ্টার ব্যবধানে এমন নাটকীয় মোড়ে এখন চরম রাজনৈতিক উত্তেজনা ও ধোঁয়াশা তৈরি হয়েছে ক্যাম্পাসজুড়ে।কে বা কারা রাতের অন্ধকারে এই নতুন দেওয়াল লিখন চালাল, তা নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সরাসরি আঙুল তুলেছে নকশালপন্থী সংগঠনগুলির দিকে। এবিভিপির যাদবপুর শাখার মুখপাত্র শুভজিৎ সাহা কড়া হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানান, এটা শুধু নিছক দেওয়াল লিখন নয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দুর্নীতি আড়াল করার এক পরিকল্পিত চক্রান্ত। তাঁর অভিযোগ, শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে একদল উন্মাদকে মদত দেওয়া হচ্ছে। ক্ষোভ উগরে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, বিশ্ববিদ্যালয় সকলের দ্বিতীয় বাড়ি, তাই একই কায়দায় অভিযুক্তদের বাড়ির দেওয়ালে গিয়ে পালটা লিখে এলে তা কি গণতন্ত্রের পক্ষে মাননসই হবে?এদিকে দেওয়াল দখলের এই সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। তাদের তরফ থেকে আজ, সোমবার দুপুর সাড়ে বারোটায় ‘টেক ব্যাক ইয়োর ওয়াল’ নামে একটি আনুষ্ঠানিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দিষ্ট কর্মসূচির আগেই কারা বিতর্কিত দেওয়ালে মার্কসের উদ্ধৃতি লিখে দিয়ে গেল, তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্দরে প্রশ্ন ও রহস্য ক্রমশ জোরালো হচ্ছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত