Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সম্পর্ক ভাঙতে চাওয়াই কি কাল হল? শান্তিপুরে একাদশ শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, উঠছে ব্ল্যাকমেলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬
সম্পর্ক ভাঙতে চাওয়াই কি কাল হল? শান্তিপুরে একাদশ শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, উঠছে ব্ল্যাকমেলের অভিযোগ
প্রতীকী ছবি

নদিয়াঃ একাদশ শ্রেণির এক ছাত্রীর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরের ঘোরালিয়া কুণ্ডুপাড়া এলাকায়। বুধবার রাতে বাড়ির ঘর থেকেই ওই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল ছাত্রীর। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় তাঁকে ব্ল্যাকমেল ও মানসিকভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল।


পরিবার সূত্রে খবর, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নিজের ঘরে একাই ছিল ওই ছাত্রী। ফোনে কথাও বলছিল সে। পরে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন। তখনই ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। মৃতার দাদা রোহিত সাহার অভিযোগ, এক যুবকের সঙ্গে তাঁর বোনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল ছাত্রীটি। অভিযোগ, এরপর থেকেই ওই যুবক তাঁকে ব্ল্যাকমেল, মারধর এবং মানসিকভাবে হেনস্থা করছিল। পরিবারের দাবি, এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিল নাবালিকা।


পরিবারের আরও দাবি, ছাত্রীর ঘর থেকে একটি ডায়েরি পাওয়া গিয়েছে। সেখানে ওই সম্পর্ক এবং তাঁদের একসঙ্গে দেখা করার বিষয়ে বিভিন্ন তথ্য লেখা ছিল। ডায়েরিটি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিষয় : Nadia Santipur

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬


সম্পর্ক ভাঙতে চাওয়াই কি কাল হল? শান্তিপুরে একাদশ শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, উঠছে ব্ল্যাকমেলের অভিযোগ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image
নদিয়াঃ একাদশ শ্রেণির এক ছাত্রীর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরের ঘোরালিয়া কুণ্ডুপাড়া এলাকায়। বুধবার রাতে বাড়ির ঘর থেকেই ওই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল ছাত্রীর। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় তাঁকে ব্ল্যাকমেল ও মানসিকভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল।পরিবার সূত্রে খবর, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নিজের ঘরে একাই ছিল ওই ছাত্রী। ফোনে কথাও বলছিল সে। পরে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন। তখনই ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। মৃতার দাদা রোহিত সাহার অভিযোগ, এক যুবকের সঙ্গে তাঁর বোনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল ছাত্রীটি। অভিযোগ, এরপর থেকেই ওই যুবক তাঁকে ব্ল্যাকমেল, মারধর এবং মানসিকভাবে হেনস্থা করছিল। পরিবারের দাবি, এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিল নাবালিকা।পরিবারের আরও দাবি, ছাত্রীর ঘর থেকে একটি ডায়েরি পাওয়া গিয়েছে। সেখানে ওই সম্পর্ক এবং তাঁদের একসঙ্গে দেখা করার বিষয়ে বিভিন্ন তথ্য লেখা ছিল। ডায়েরিটি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত