Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শক্তিগড়ে চাষের জমিতে উদ্ধার নগ্ন যুবতী ও প্রৌঢ়ের লাশ! ছড়াচ্ছে তীব্র চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬
শক্তিগড়ে চাষের জমিতে উদ্ধার নগ্ন যুবতী ও প্রৌঢ়ের লাশ! ছড়াচ্ছে তীব্র চাঞ্চল্য
প্রতীকী ছবি

পূর্ব বর্ধমান: বর্ষার কাদা আর ফাঁকা চাষের জমির মাঝে যুবতীর সম্পূর্ণ বিবস্ত্র দেহ, আর তার কিছুটা দূরেই পড়ে রয়েছে এক প্রৌঢ়ের নিথর দেহ। মঙ্গলবার সকালে শক্তিগড় থানার অন্তর্গত হরিহরপুর চক এলাকায় মুয়ে নদীর কূলে এই মর্মান্তিক ও রহস্যজনক জোড়া দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকরা কাজ করতে গিয়ে প্রথম দেহ দুটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে খবর দেন স্থানীয় থানায়। মৃত ৩৫ বছর বয়সী যুবতী এবং ৫৫ বছর বয়সী প্রৌঢ়ের পরিচয় এখনও জানা যায়নি।

যুবতীকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় উদ্ধার করায় গণধর্ষণ ও নৃশংস অত্যাচারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। তবে দুইজনের মধ্যে কী সম্পর্ক ছিল এবং নির্জন ওই জায়গায় তাঁরা কীভাবে পৌঁছালেন, তা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। পুরুষটির পরনে লুঙ্গি ও জামা অক্ষত থাকলেও যুবতীর এই করুণ পরিণতি যৌন নির্যাতনের দিকেই ইঙ্গিত করছে বলে প্রাথমিক অনুমান। পুলিশ গিয়ে জোড়া দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ, যদিও এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় আতঙ্ক ও চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : CrimeNews westbengalpolice HiddenStoriesNews burdwannews Shaktigarh MysteryDeath

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬


শক্তিগড়ে চাষের জমিতে উদ্ধার নগ্ন যুবতী ও প্রৌঢ়ের লাশ! ছড়াচ্ছে তীব্র চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image
পূর্ব বর্ধমান: বর্ষার কাদা আর ফাঁকা চাষের জমির মাঝে যুবতীর সম্পূর্ণ বিবস্ত্র দেহ, আর তার কিছুটা দূরেই পড়ে রয়েছে এক প্রৌঢ়ের নিথর দেহ। মঙ্গলবার সকালে শক্তিগড় থানার অন্তর্গত হরিহরপুর চক এলাকায় মুয়ে নদীর কূলে এই মর্মান্তিক ও রহস্যজনক জোড়া দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকরা কাজ করতে গিয়ে প্রথম দেহ দুটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে খবর দেন স্থানীয় থানায়। মৃত ৩৫ বছর বয়সী যুবতী এবং ৫৫ বছর বয়সী প্রৌঢ়ের পরিচয় এখনও জানা যায়নি।যুবতীকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় উদ্ধার করায় গণধর্ষণ ও নৃশংস অত্যাচারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। তবে দুইজনের মধ্যে কী সম্পর্ক ছিল এবং নির্জন ওই জায়গায় তাঁরা কীভাবে পৌঁছালেন, তা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। পুরুষটির পরনে লুঙ্গি ও জামা অক্ষত থাকলেও যুবতীর এই করুণ পরিণতি যৌন নির্যাতনের দিকেই ইঙ্গিত করছে বলে প্রাথমিক অনুমান। পুলিশ গিয়ে জোড়া দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ, যদিও এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় আতঙ্ক ও চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত