Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাস্তার ধারে আচমকা গুলি! স্কুলে যাওয়ার পথেই প্রাণ গেল প্রধানশিক্ষকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬
 রাস্তার ধারে আচমকা গুলি! স্কুলে যাওয়ার পথেই প্রাণ গেল প্রধানশিক্ষকের
ছবি--প্রতীকী

স্কুলে যাওয়ার পথেই আচমকা গুলির শব্দ। রাস্তার এক কোণ থেকে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হল এক প্রধানশিক্ষকের। শনিবার সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর সংলগ্ন মাদারিপুর এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে যাওয়ার সময় আচমকাই গুলিবিদ্ধ হন ওই শিক্ষক। তাঁর পেটের ডানদিকে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হচ্ছিল। পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কী কারণে ওই প্রধানশিক্ষককে লক্ষ্য করে গুলি চালানো হল, তা এখনও স্পষ্ট নয়।


মৃত শিক্ষকের ভাইপো মহম্মদ বেলাল বলেন, তাঁর কাকা কোনও রাজনীতি করতেন না। কারও সঙ্গে শত্রুতাও ছিল না। ফলে স্কুলের প্রধানশিক্ষককে এভাবে গুলি করার কারণ বুঝতে পারছেন না তাঁরা। ইসলামপুর থানার আইসি শুভম কর্মকার জানিয়েছেন, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনায় এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয় : PoliceInvestigation shootout islampur schoolteacher headmasterdeath teacherdeath

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ০৮ আগস্ট ২০২৬


রাস্তার ধারে আচমকা গুলি! স্কুলে যাওয়ার পথেই প্রাণ গেল প্রধানশিক্ষকের

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image
স্কুলে যাওয়ার পথেই আচমকা গুলির শব্দ। রাস্তার এক কোণ থেকে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হল এক প্রধানশিক্ষকের। শনিবার সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর সংলগ্ন মাদারিপুর এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে যাওয়ার সময় আচমকাই গুলিবিদ্ধ হন ওই শিক্ষক। তাঁর পেটের ডানদিকে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হচ্ছিল। পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কী কারণে ওই প্রধানশিক্ষককে লক্ষ্য করে গুলি চালানো হল, তা এখনও স্পষ্ট নয়।মৃত শিক্ষকের ভাইপো মহম্মদ বেলাল বলেন, তাঁর কাকা কোনও রাজনীতি করতেন না। কারও সঙ্গে শত্রুতাও ছিল না। ফলে স্কুলের প্রধানশিক্ষককে এভাবে গুলি করার কারণ বুঝতে পারছেন না তাঁরা। ইসলামপুর থানার আইসি শুভম কর্মকার জানিয়েছেন, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনায় এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত