Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাখির সেরা উপহারে চমকে দিন ভাই-বোনকে! রইল দুর্দান্ত কিছু আইডিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬
রাখির সেরা উপহারে চমকে দিন ভাই-বোনকে! রইল দুর্দান্ত কিছু আইডিয়া
এ আই নির্মিত ছবি

সামনেই রাখি পূর্ণিমা! প্রতিবারের মতো এবারও কী উপহার দেবেন তা নিয়ে নিশ্চয়ই মাথায় হাত? পছন্দের জামা-প্যান্ট আর চকোলেটের চেনা ছক ভেঙে এবার হয়ে যাক একটু জমকালো সারপ্রাইজ! আপনার ভাই বা বোন যদি নতুন নতুন টেকনোলজি কিংবা গ্যাজেট পছন্দ করে, তবে এমন একখানা উপহার তুলে দিন যা হাতে পেয়েই খুশিতে বলে উঠবে— ওয়াও, এটা তো ঠিক আমার মনের মতো!

আর বাজেট যদি ৫ হাজার টাকার মধ্যে হয়, তাহলেও চিন্তা নেই। স্মার্টওয়াচ থেকে ব্লুটুথ স্পিকার, পাওয়ার ব্যাঙ্ক, স্মার্ট ট্র্যাকার কিংবা গেমিং গ্যাজেট! অপশন রয়েছে বেশ কয়েকটা।চলুন দেখে নেওয়া যাক, এবারের রাখিতে গ্যাজেটপ্রেমী ভাই-বোনের জন্য কোন উপহারটা হতে পারে একেবারে পারফেক্ট!


ভাই বা বোন কি বেশ কিছুদিন ধরেই পুরনো ফোন বদলানোর কথা বলছে? তাহলে রাখিতে সেই ইচ্ছেটাই পূরণ করে দিতে পারেন। বাজেট বেশি হলে আইফোন ১৭ কিংবা স্যামসাং গ্যালাক্সি S26-এর মতো ফোন হতে পারে দুর্দান্ত উপহার। বিশেষ করে ভালো ক্যামেরা বা নতুন ফিচারের ফোন যাঁদের পছন্দ, তাঁদের মুখে এই উপহার দেখলে হাসি আটকানো কঠিন!


ভাই বা বোনের যদি ছবি তোলার নেশা থাকে, তাহলে শুধু স্মার্টফোন নয়—উপহার দিতে পারেন Fujifilm Instax Mini 12। ব্যবহার করাও বেশ সহজ। সবচেয়ে মজার ব্যাপার, ছবি তোলার পরেই হাতে পাওয়া যায় তার প্রিন্ট। 


ভাই বা বোন সদ্য কলেজে ভর্তি হয়েছে? তাহলে এমন একটা উপহার দিন, যা শুধু ভালো লাগবে না, পড়াশোনাতেও কাজে আসবে। Primebook 2 Max হতে পারে সেই তালিকায়। ব্রাউজিং, অ্যাসাইনমেন্ট তৈরি, প্রেজেন্টেশন বানানো থেকে শুরু করে স্ট্রিমিং—দৈনন্দিন নানা কাজে ব্যবহার করা যায়। পাশাপাশি অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের সুবিধাও রয়েছে।


তাই এবারের রাখির গিফট টা এমন ভাবে প্ল্যান করুন, যাতে ছোট বোন বা ভাইরা খুশির সঙ্গে চমকেও ওঠে। পাশাপাশি প্রয়োজনে কাজে লাগাতে পারে।

বিষয় : RAKHIBANDHAN GIFTIDEAS TECHGIFTSUNDER5000 GAMINGGADGETS

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৪ আগস্ট ২০২৬


রাখির সেরা উপহারে চমকে দিন ভাই-বোনকে! রইল দুর্দান্ত কিছু আইডিয়া

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image
সামনেই রাখি পূর্ণিমা! প্রতিবারের মতো এবারও কী উপহার দেবেন তা নিয়ে নিশ্চয়ই মাথায় হাত? পছন্দের জামা-প্যান্ট আর চকোলেটের চেনা ছক ভেঙে এবার হয়ে যাক একটু জমকালো সারপ্রাইজ! আপনার ভাই বা বোন যদি নতুন নতুন টেকনোলজি কিংবা গ্যাজেট পছন্দ করে, তবে এমন একখানা উপহার তুলে দিন যা হাতে পেয়েই খুশিতে বলে উঠবে— ওয়াও, এটা তো ঠিক আমার মনের মতো!আর বাজেট যদি ৫ হাজার টাকার মধ্যে হয়, তাহলেও চিন্তা নেই। স্মার্টওয়াচ থেকে ব্লুটুথ স্পিকার, পাওয়ার ব্যাঙ্ক, স্মার্ট ট্র্যাকার কিংবা গেমিং গ্যাজেট! অপশন রয়েছে বেশ কয়েকটা।চলুন দেখে নেওয়া যাক, এবারের রাখিতে গ্যাজেটপ্রেমী ভাই-বোনের জন্য কোন উপহারটা হতে পারে একেবারে পারফেক্ট!ভাই বা বোন কি বেশ কিছুদিন ধরেই পুরনো ফোন বদলানোর কথা বলছে? তাহলে রাখিতে সেই ইচ্ছেটাই পূরণ করে দিতে পারেন। বাজেট বেশি হলে আইফোন ১৭ কিংবা স্যামসাং গ্যালাক্সি S26-এর মতো ফোন হতে পারে দুর্দান্ত উপহার। বিশেষ করে ভালো ক্যামেরা বা নতুন ফিচারের ফোন যাঁদের পছন্দ, তাঁদের মুখে এই উপহার দেখলে হাসি আটকানো কঠিন!ভাই বা বোনের যদি ছবি তোলার নেশা থাকে, তাহলে শুধু স্মার্টফোন নয়—উপহার দিতে পারেন Fujifilm Instax Mini 12। ব্যবহার করাও বেশ সহজ। সবচেয়ে মজার ব্যাপার, ছবি তোলার পরেই হাতে পাওয়া যায় তার প্রিন্ট। ভাই বা বোন সদ্য কলেজে ভর্তি হয়েছে? তাহলে এমন একটা উপহার দিন, যা শুধু ভালো লাগবে না, পড়াশোনাতেও কাজে আসবে। Primebook 2 Max হতে পারে সেই তালিকায়। ব্রাউজিং, অ্যাসাইনমেন্ট তৈরি, প্রেজেন্টেশন বানানো থেকে শুরু করে স্ট্রিমিং—দৈনন্দিন নানা কাজে ব্যবহার করা যায়। পাশাপাশি অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের সুবিধাও রয়েছে।তাই এবারের রাখির গিফট টা এমন ভাবে প্ল্যান করুন, যাতে ছোট বোন বা ভাইরা খুশির সঙ্গে চমকেও ওঠে। পাশাপাশি প্রয়োজনে কাজে লাগাতে পারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত