Hidden Stories (বাংলা)
সর্বশেষ

যাদবপুরে বহিরাগত তাণ্ডবের অভিযোগ! তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন, পুলিশের দ্বারস্থ কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬
যাদবপুরে বহিরাগত তাণ্ডবের অভিযোগ! তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন, পুলিশের দ্বারস্থ কর্তৃপক্ষ
ছবি সংগৃহীত

কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক অশান্তি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে এবার তদন্ত কমিটি গঠন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর তিন সদস্যের কমিটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসে থাকা সমস্ত সিসি ক্যামেরার ফুটেজও পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্রের খবর, কমিটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমানে কর্মরত কোনও প্রতিনিধিকে রাখা হবে না। এক জন প্রাক্তন উপাচার্য, কলকাতার অন্য একটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এবং অন্য একটি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি বিভাগের অধিকর্তাকে কমিটিতে রাখার কথা ভাবা হচ্ছে। গোটা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তাঁরা রিপোর্ট দেবেন। এর পাশাপাশি, বহিরাগতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও জানানো হবে পুলিশকে। কর্তৃপক্ষের অভিযোগ, অরবিন্দ ভবনে হামলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ভবনের সামনেও আগুন জ্বালানো হয়েছিল। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানাবে বিশ্ববিদ্যালয়। 


ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতির ডাক দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অরবিন্দ ভবনের সামনে অবস্থান বিক্ষোভেও বসেছেন শিক্ষকরা। অন্য দিকে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে এবিভিপি সমর্থকদের জমায়েত ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়। অভিযোগ, গেট বন্ধ থাকায় ভিতরে ঢোকার চেষ্টা করার সময় নন্দলাল বসুর নকশা করা বিশ্ববিদ্যালয়ের প্রতীকের উপর পা দিয়ে ওঠেন কয়েক জন। অভিযোগ, সেই সময় প্রতীকের একটি অংশ ভেঙে যায়। পরে ওই ধাতব অংশটি ক্যাম্পাসের ভিতরে ছুড়ে ফেলা হয় বলেও দাবি করা হয়েছে। তবে প্রতীক ভাঙার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবিভিপি। 

বিষয় : ABVP Jadavpur University SFI

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬


যাদবপুরে বহিরাগত তাণ্ডবের অভিযোগ! তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন, পুলিশের দ্বারস্থ কর্তৃপক্ষ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক অশান্তি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে এবার তদন্ত কমিটি গঠন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর তিন সদস্যের কমিটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসে থাকা সমস্ত সিসি ক্যামেরার ফুটেজও পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সূত্রের খবর, কমিটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমানে কর্মরত কোনও প্রতিনিধিকে রাখা হবে না। এক জন প্রাক্তন উপাচার্য, কলকাতার অন্য একটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এবং অন্য একটি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি বিভাগের অধিকর্তাকে কমিটিতে রাখার কথা ভাবা হচ্ছে। গোটা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তাঁরা রিপোর্ট দেবেন। এর পাশাপাশি, বহিরাগতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও জানানো হবে পুলিশকে। কর্তৃপক্ষের অভিযোগ, অরবিন্দ ভবনে হামলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ভবনের সামনেও আগুন জ্বালানো হয়েছিল। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানাবে বিশ্ববিদ্যালয়। ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতির ডাক দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অরবিন্দ ভবনের সামনে অবস্থান বিক্ষোভেও বসেছেন শিক্ষকরা। অন্য দিকে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে এবিভিপি সমর্থকদের জমায়েত ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়। অভিযোগ, গেট বন্ধ থাকায় ভিতরে ঢোকার চেষ্টা করার সময় নন্দলাল বসুর নকশা করা বিশ্ববিদ্যালয়ের প্রতীকের উপর পা দিয়ে ওঠেন কয়েক জন। অভিযোগ, সেই সময় প্রতীকের একটি অংশ ভেঙে যায়। পরে ওই ধাতব অংশটি ক্যাম্পাসের ভিতরে ছুড়ে ফেলা হয় বলেও দাবি করা হয়েছে। তবে প্রতীক ভাঙার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবিভিপি। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত