Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মায়ের মৃত্যুর পর লোকালয়ে দিশেহারা গন্ডারশাবক! ১০ ঘণ্টার অভিযানে উদ্ধার, এবার জলদাপাড়ার জঙ্গলে ‘নতুন ঠিকানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬
মায়ের মৃত্যুর পর লোকালয়ে দিশেহারা গন্ডারশাবক! ১০ ঘণ্টার অভিযানে উদ্ধার, এবার জলদাপাড়ার জঙ্গলে ‘নতুন ঠিকানা
ছবি সংগৃহীত

জলদাপাড়াঃ মায়ের মৃত্যু, সামনে গ্রামবাসীদের ভিড়ে ভয়ে দিশেহারা হয়ে ছুটছিল এক বছরের গন্ডারশাবক। জলদাপাড়া জাতীয় উদ্যানের কুঞ্জনগর গ্রামে ঢুকে পড়া সেই শাবককে টানা ১০ ঘণ্টার অভিযানে উদ্ধার করল বন দফতর।

জানা গিয়েছে, একটি পুরুষ গন্ডারের তাড়া খেয়ে মা গন্ডার ও তার শাবক লোকালয়ের দিকে চলে আসে। পুরুষ গন্ডারের আক্রমণ এবং গ্রামে ঢুকে পড়ার পর আতঙ্কে মা গন্ডারটির মৃত্যু হয়। এরপর একাই গ্রামে ঘুরছিল তার এক বছরের শাবকটি। শাবকটিকে দেখতে এলাকায় ভিড় জমে যায়। মানুষের ভিড়ে আরও আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। পরিস্থিতি সামাল দিতে জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের ছ’টি রেঞ্জের প্রায় ৬০ জন বনকর্মী এবং পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। প্রথমে জাল দিয়ে শাবকটিকে ধরার চেষ্টা করা হয়। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। 


এরপর গোটা এলাকা ঘিরে ফেলে বন দফতর। মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসকদের উপস্থিতিতে শাবকটিকে ঘুমপাড়ানি গুলি দেওয়া হয়। তারপর বাঁশের মাচা ও ট্র্যাক্টরের সাহায্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে তাকে খাঁচাবন্দি করা হয়। উদ্ধারের পর শাবকটিকে জলদাপাড়া জাতীয় উদ্যানের হরিণডাঙা টাওয়ার সংলগ্ন ঘাসজমিতে ছেড়ে দেওয়া হয়েছে। মা-হারা এই গন্ডারশাবককে নিয়ে এখন বাড়তি সতর্ক বন দফতর। 

বিষয় : Jaldapara Forest

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১২ আগস্ট ২০২৬


মায়ের মৃত্যুর পর লোকালয়ে দিশেহারা গন্ডারশাবক! ১০ ঘণ্টার অভিযানে উদ্ধার, এবার জলদাপাড়ার জঙ্গলে ‘নতুন ঠিকানা

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image
জলদাপাড়াঃ মায়ের মৃত্যু, সামনে গ্রামবাসীদের ভিড়ে ভয়ে দিশেহারা হয়ে ছুটছিল এক বছরের গন্ডারশাবক। জলদাপাড়া জাতীয় উদ্যানের কুঞ্জনগর গ্রামে ঢুকে পড়া সেই শাবককে টানা ১০ ঘণ্টার অভিযানে উদ্ধার করল বন দফতর।জানা গিয়েছে, একটি পুরুষ গন্ডারের তাড়া খেয়ে মা গন্ডার ও তার শাবক লোকালয়ের দিকে চলে আসে। পুরুষ গন্ডারের আক্রমণ এবং গ্রামে ঢুকে পড়ার পর আতঙ্কে মা গন্ডারটির মৃত্যু হয়। এরপর একাই গ্রামে ঘুরছিল তার এক বছরের শাবকটি। শাবকটিকে দেখতে এলাকায় ভিড় জমে যায়। মানুষের ভিড়ে আরও আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। পরিস্থিতি সামাল দিতে জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের ছ’টি রেঞ্জের প্রায় ৬০ জন বনকর্মী এবং পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। প্রথমে জাল দিয়ে শাবকটিকে ধরার চেষ্টা করা হয়। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। এরপর গোটা এলাকা ঘিরে ফেলে বন দফতর। মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসকদের উপস্থিতিতে শাবকটিকে ঘুমপাড়ানি গুলি দেওয়া হয়। তারপর বাঁশের মাচা ও ট্র্যাক্টরের সাহায্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে তাকে খাঁচাবন্দি করা হয়। উদ্ধারের পর শাবকটিকে জলদাপাড়া জাতীয় উদ্যানের হরিণডাঙা টাওয়ার সংলগ্ন ঘাসজমিতে ছেড়ে দেওয়া হয়েছে। মা-হারা এই গন্ডারশাবককে নিয়ে এখন বাড়তি সতর্ক বন দফতর। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত